Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিম্নচাপের দোসর মৌসুমি বায়ু, সোম থেকে দুর্যোগের সম্ভাবনা, জানুন আবহাওয়া

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণবঙ্গের উপরে থাকা ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় রাজ্যের বিভিন্ন জেলায় জারি রয়েছে বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বেশ কয়েক জেলায় ভারী বৃষ্টি হয়েছে। শনিবার সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলেছে রাজ্যজুড়ে। রবিবারও সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ও রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই জারি থাকবে বৃষ্টি। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। তার কারণ মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় রয়েছে। পাশাপাশি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় নতুন করে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। ফলে সোমবার থেকে বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টি হয়েছে। দুই বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা বীরভূম ও মুর্শিদাবাদে ভালোই বৃষ্টিপাত হয়েছে। নতুন করে তৈরি হওয়া নিম্নচাপটি ওড়িশার ওপরে প্রভাব ফেলবে। তবে তার প্রভাব দক্ষিণবঙ্গেও পড়বে বলে জানানো হয়েছে।

 রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট জারি রয়েছে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভরের বৃষ্টির সতর্কতা ও জারি রয়েছে। কলকাতায় হলুদ সর্তকতা দেওয়া হয়েছে। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলেই জানানো হয়েছে। তবে দিনভর মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ও ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। রবিবার দার্জিলিং সহ উপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। বৃষ্টির সঙ্গে থাকবে ঝড়ো হাওয়া।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

রোদ ঝলমলে সকাল, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

নতুন করে তৈরি নিম্নচাপ, কেমন থাকবে আবহাওয়া? জানুন

রাজ্য জুড়ে বৃষ্টির সতর্কতা ! উইকেন্ডের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন

সাবধান! ফের নিম্নচাপের চোখরাঙানি, দুর্যোগ বৃদ্ধি রাজ্যে

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00