Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্য জুড়ে বৃষ্টির সতর্কতা ! উইকেন্ডের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে চলছে দুর্যোগ। তার ওপর রয়েছে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। এরফলে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহন্তে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে নতুন করে একটি ঘূর্ণাবর্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন এলাকায় তার প্রভাব রয়েছে বিস্তর। সোমবার থেকে এটি নিম্নচাপে পরিণত হবে। ফলে জোড়া ফলায় বৃষ্টির দাপট বাড়বে বলে জানা যাচ্ছে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকবে। এর ফলে কলকাতা সহ দক্ষিণ বঙ্গ এবং উত্তরবঙ্গ সর্বত্রই বৃষ্টি জারি থাকবে। শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। যার ফলে জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার কিছু জায়গায় কম বৃষ্টি হলেও, পশ্চিমের জেলাগুলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভরের বৃষ্টির সতর্কতা ও জারি রয়েছে। কলকাতায় হলুদ সর্তকতা দেওয়া হয়েছে। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলেই জানানো হয়েছে। তবে দিনভর মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ও ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার দার্জিলিং সহ উপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। বৃষ্টির সঙ্গে থাকবে ঝড়ো হাওয়া।

শনিবার সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ। মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। রবিবারও এইরকম আবহাওয়ায়াই থাকবে বলে জানা গিয়েছে। কখনো মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬। স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

রোদ ঝলমলে সকাল, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

নতুন করে তৈরি নিম্নচাপ, কেমন থাকবে আবহাওয়া? জানুন

নিম্নচাপের দোসর মৌসুমি বায়ু, সোম থেকে দুর্যোগের সম্ভাবনা, জানুন আবহাওয়া

সাবধান! ফের নিম্নচাপের চোখরাঙানি, দুর্যোগ বৃদ্ধি রাজ্যে

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00