Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, বজায় থাকবে অস্বস্তিও

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গা ভিজেছে বিক্ষিপ্ত বৃষ্টিতে। মঙ্গলবার রাতে কলকাতায় কিছু সময়ের বৃষ্টি পরিস্থিতি কিছুটা হলেও স্বস্তিতে এনেছে। তবে অস্বস্তিকর পরিস্থিতি এখনও বজায় থাকবে বলে জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হলেও আপাতত দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম চলবে।

বুধবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু এলাকায় তাপপ্রবাহ চলবে। এর থেকে আরও একটু খারাপ খবর শুনিয়েছে হাওয়া অফিস। আগামী শুক্রবার থেকে তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার কথা বলা হয়েছে। যেটুকু বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, তার পরিমাণও কমবে বলে জানানো হয়েছে। বিগত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হলেও তার পরিমাণ কমেছে। আগামী কয়েক দিন উত্তরবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কথা জানানো হয়েছে। এক কথায় রাজ্যে বজায় থাকবে অস্বস্তিকর গরম।

উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে তার প্রবেশ কবে হবে তা এখনও নিশ্চিত করে বলা যায়নি। তবে আগামী সপ্তাহের শেষের দিকে, উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ওই নিম্নচাপের ভর করেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে কি না সেদিকেই নজর সকলের। উপকূলের তাপমাত্রা ৩৭ ডিগ্রি ছাড়িয়ে গেলে তাৎপর্য সৃষ্টি হয়েছে বলে ধরে নেওয়া হয়। সেই কারণে দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু জায়গায় প্রবল গরম পড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই শুকনো গরম হাওয়া প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। এর জেরে তাপপ্রবাহ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা আরও কিছুটা বেড়ে ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। মঙ্গলবার রাতে বৃষ্টি হবার পরে বুধবার সকাল থেকে আকাশের মুখ ভার। অন্যান্য দিনের তুলনায় পরিস্থিতি কিছুটা আয়ত্তে থাকলেও বেলা হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির বদল হওয়ার সম্ভাবনা রয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00