কালবৈশাখীর সতর্কতা, দক্ষিণের কোন জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে কলকাতা সহ সংলগ্ন এলাকা ভিজেছে বৃষ্টিতে। শনিবার রাতে ঝড়ো হাওয়াসহ বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে শহরে। বৃষ্টি হলেও গরম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।  রবিবারও রয়েছে অস্বস্তিকর গরম।

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবে রাজ্যের বিস্তীর্ণ এলাকায়। সেই মতো শনিবার রাত থেকেই বেশ কয়েক জায়গায় বৃষ্টি হয়েছে। কিন্তু অস্বস্তি কমেনি। রবিবার সকাল থেকেই রোদ ওঠার পরে প্যাচপ্যাচে ঘামের সঙ্গে অস্বস্তিকর গরম বজায় রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা হয়েছে শহরে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। শনিবার বৃষ্টি হলেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৮.৩ ডিগ্রী সেলসিয়াস।

বিগত কয়েক দিন ধরে জ্বালা ধরা গরমের জেরে নাজেহাল বঙ্গবাসী। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বিগত কয়েকদিনে বৃষ্টি হয়নি। কিন্তু আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, কিছুটা হলেও মিলবে স্বস্তি। শনিবার রাতের বৃষ্টি রাতের আবহাওয়া মনোরম করলেও রবিবার বেলা বাড়তেই অস্বস্তিকর পরিস্থিতি বহাল রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।

রবিবার বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ঝড়ের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় সব জেলায় ঝড়ের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পর্যন্ত জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

রোদ ঝলমলে সকাল, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

নতুন করে তৈরি নিম্নচাপ, কেমন থাকবে আবহাওয়া? জানুন

নিম্নচাপের দোসর মৌসুমি বায়ু, সোম থেকে দুর্যোগের সম্ভাবনা, জানুন আবহাওয়া

রাজ্য জুড়ে বৃষ্টির সতর্কতা ! উইকেন্ডের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]