‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুজাতিক সংস্থার কাপড় ধোয়ার পাউডারের সেই বহুল জনপ্রিয় বিজ্ঞাপন ‘দাগ আচ্ছে হ্যায়’-এর কথা নিশ্চয়ই ভুলে যাননি আপনারা? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও ‘দাগি’রা ‘আচ্ছে হ্যায়’। তাই বাংলা দখলে ‘দাগিদের’ প্রার্থী করার ক্ষেত্রে সব দলকে টেক্কা দিয়ে গিয়েছেন তাঁরা। প্রথম দফায় যে ১৫২ আসনে ভোট হচ্ছে তার মধ্যে ১০৬টির বিজেপি প্রার্থীরা অপরাধমূলক মামলায় জড়িত। অর্থা‍ৎ বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই দাগি। ফলে মোদি-শাহের আপরাধমুক্ত বাংলা গড়ার দাবি নিয়ে প্রশ্ন উঠেছে।

ভোটে লড়তে প্রতিটি প্রার্থীকেই নিজের সম্পত্তির হিসাবের পাশাপাশি বিরুদ্ধে থাকা মামলার বিস্তারিত বিবরণ হলফনামা আকারে নির্বাচন কমিশনের কাছে পেশ করতে হয়। বাংলায় প্রথম দফায় ভাগ্যপরীক্ষায় নামা ১,৪৭৮ জনের মধ্যে ১,৪৭৫ জনের হলফনামা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদন প্রকাশ করেছে বেসরকারি নির্বাচনী নজরদারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)। ওই প্রতিবেদন অনুযায়ী, ‘প্রথম দফার ভোটের লড়াইয়ে নামা ১,৪৭৫ জনের মধ্যে ৩৪৫ জন বা ২৩ শতাংশের বিরুদ্ধে অপরাধমূলক মামলা রয়েছে। তার মধ্যে আবার ২৯৪ জন বা ২০ শতাংশের বিরুদ্ধে রয়েছে গুরুতর ফৌজদারি অপরাধে মামলা (গুরুতর ফৌজদারি অপরাধ বলতে বোঝায়, যে ধারায় কমপক্ষে পাঁচ বছর বা তার বেশি শাস্তির বিধান রয়েছে এবং জামিন অযোগ্য)।

এডিআরের প্রতিবেদন অনুযায়ী, ‘প্রথম দফায় ভোট ময়দানে ভাগ্যপরীক্ষায় নামা ১৯ জনের বিরুদ্ধে রয়েছে খুনের মামলা (ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা)। ১০৫ জনের বিরুদ্ধে রয়েছে খুনের চেষ্টার (ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ ধারা) মামলা। ৯৮ জনের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংগঠিত করার মামলা রয়েছে। ছয় জনের বিরুদ্ধে রয়েছে ধর্ষণের মামলা (ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৭৬ ধারা)। অপরাধে জড়ানোর অভিযোগ অর্থা‍ৎ দাগ রয়েছে এমন ব্যক্তিদের প্রার্থী করার ক্ষেত্রে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে টেক্কা দিয়েছে বাংলায় ভোটপ্রচারে এসে অপরাধীদের শাস্তি দেওয়ার হুঙ্কার ছাড়া নরেন্দ্র মোদি-অমিত শাহরা। প্রথম দফায় বিজেপির ১৫২ প্রার্থীর মধ্যে ১০৬ জনের বিরুদ্ধেই রয়েছে অপরাধে জড়ানোর অভিযোগ। অর্থা‍ৎ ৭০ শতাংশই দাগি। অপরাধে অভিযুক্তদের প্রার্থী করার ক্ষেত্রে পিছিয়ে নেই সিপিআইএম। স্বঘোষিত মেহনতি মানুষের দলের ৯৮ জনের মধ্যে ৩৬ জন অর্থা‍ৎ ৩৭ শতাংশের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। শাসকদল তৃণমূল কংগ্রেসের ১৪৮ জন প্রার্থীর ৪৮ জনের বিরুদ্ধে রয়েছে অপরাধমূলক মামলা। ভারতের জাতীয় কংগ্রেসের ১৫১ জনের মধ্যে ৩৩ জনের বিরুদ্ধে অপরাধমূলক মামলা রয়েছে।

 

 

 

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]