চিকি‍ৎসার নামে বেসরকারি হাসপাতালের ‘বেওসা’য় রাশ টানতে কড়া বিল আনছে রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি : বেসরকারি হাসপাতালে খরচে লাগাম টানতে এবার তৎপর রাজ্য।  রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলিতে আকাশছোঁয়া বিলের অভিযোগ বার বার প্রকাশ্যে এসেছে। বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে সর্বস্ব খোয়াতে হয় রোগীর পরিবারকে। রোগ নির্নয় করার জন্য একাধিক পরীক্ষা-নিরিক্ষা করতেই নাজেহাল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তার ওপর রয়েছে ধারাবাহিক চিকিৎসা বা অপারেশন।

বেসরকারি হাসপাতালে রয়েছে নির্দিষ্ট প্যাকেজের ব্যবস্থা। চিকিৎসা সংক্রান্ত খরচ আগেই জানিয়ে দেওয়া হয়। সেই খরচ করতে সক্ষম হলেই শুরু হয় চিকিৎসার পরবর্তী প্রক্রিয়া। চিকিৎসার যাবতীয় খরচ যেখানে আগে থেকে জানিয়ে দেওয়া হচ্ছে, সেখানে বাড়তি খরচের প্রশ্নই তো আসার কথা নয়! কিন্তু বাস্তবের চিত্রটা অন্যরকম। বেড ভাড়া, কোথাও বিভিন্ন টেস্ট, ওষুধের বিপুল খরচ দেখিয়ে প্যাকেজের বাইরেও টাকা নেওয়ার অভিযোগ নার্সিংহোমগুলোতে। যারজন্য নির্ধারিত টাকার অনেক বেশি টাকা মেটাতে হচ্ছে রোগীর পরিবারকে। এই সমস্যা থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে তৎপর হয়েছে রাজ্য সরকার। চলতি বিধানসভা অধিবেশনেই আনা হচ্ছে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিল।

কী রয়েছে এই বিলে? নার্সিংহোমগুলি প্যাকেজের বাইরে যাতে কোনও টাকা নিতে না পারে, তা নিশ্চিত করতেই কড়া আইনি সংস্থান থাকছে ওই বিলে। কোনও নার্সিংহোম নিয়ম না মানলে আইন মেনে ব্যবস্থা নেওয়ার কথাও থাকছে ওই বিলে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, অতিরিক্ত মুনাফার জন্য বিলের বহর বাড়ানো যাবে না। তারপর থেকে বেসরকারি হাসপাতালগুলির দিকে কড়া নজর রেখে চলেছে স্বাস্থ্য কমিশন। তারপরেও একাধিক অভিযোগ এসেছে। এই আবহে বেসরকারি হাসপাতালের বিলে নিয়ন্ত্রণ ও স্বচ্ছতার স্বার্থে ‘দ্য ওয়েস্টবেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যামেন্ডমেন্ট ২০২৫’ শীর্ষক বিল আনছে রাজ্য। বিধানসভায় শুরু হওয়া বাদল অধিবেশনে বিলটি আলোচনার জন্য আসবে বলে জানা গিয়েছে। বিলটি আইনে পরিণত হওয়ার পর জন সাধারণের দুর্ভোগ কমবে বলে আশাবাদী সরকার।

‘ছেলে মেরেছে’, অশীতিপর বৃদ্ধার ঠাঁই এখন হাসপাতালের দরজা

নতুন মায়েদের বার্তা দিতে গ্রামীণ হাসপাতালে স্ত্রীয়ের প্রসব করালেন স্বাস্থ্য আধিকারিক

খাদ্যতালিকায় রাখুন এই ছোট মাছগুলি, উপকার পাবেন একাধিক

ক্যান্সার প্রতিরোধে ৩০ মিনিট শরীর চর্চা, বিপদ থাকবে দূরে

বেহালার নার্সিংহোমে চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ

খাবার পরেই চা খাওয়ার অভ্যাস? ডেকে আনছেন চরম বিপদ

৭ ধরনের খাবার খেলে ৭০ বছর বয়সেও শরীরে থাকবে তারুণ্যের জেল্লা

মাইগ্রেনের অসহ্য যন্ত্রণায় কাবু? ঘরে তৈরি করে নিন অব্যর্থ বাম

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]