Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাইগ্রেনের অসহ্য যন্ত্রণায় কাবু? ঘরে তৈরি করে নিন অব্যর্থ বাম

Share:

নিজস্ব প্রতিনিধি : গরমকাল হোক বা বর্ষাকাল, অতিরিক্ত কোনটাই হলে মাথা যন্ত্রণা হয়। অফিসের কাছ থেকে শুরু করলে প্রয়োজনীয় কোন কাজে করতে ইচ্ছে করে না। মাথাব্যথা একবার শুরু হয়ে গেলে তা কমার নাম করে না। অনেকের ক্ষেত্রে এই ব্যথা পর পর কয়েক দিন ধরে চলতে থাকে। কাউকে কাউকে ওষুধ খেয়ে চলতে হয় বেশ কয়েকদিন। বৃষ্টিতে মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে। অত্যাধিক কাজের চাপে এই যন্ত্রণা আরও বেড়ে যায়। মাথার যন্ত্রণার সঙ্গে গা গোলানো, কখনও কখনও হয় জ্বরও। যারফলে নাজেহাল হতে হয় মানুষকে। মাইগ্রেন কমাতে শুধু ওষুধই নয়,  যোগাসন ও খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মাইগ্রেনের ক্ষেত্রে ওষুধ খাওয়ার থেকে বাম ব্যবহার করা অত্যন্ত ভাল বলে মনে করা হয়। তবে দোকানে কেনা বামের তুলনায় বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই বাম। আসুন জেনে নেওয়া যাক কিভাবে বানাবেন সেই বাম।

উপকরণ: ৪ টেবিল চামচ নারকেল তেল, ২ টেবিল চামচ বিওয়্যাক্স,  ২ ফোঁটা ইউক্যালিপটাস অয়েল, ২ ফোটা পেপারমিন্ট অয়েল, ২ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল, ২ ফোটা রোজমেরি অয়েল।

প্রণালী: প্রথমে মাইক্রোওয়েভ প্রুফ পাত্রে নারকেল তেল এবং বিওয়্যাক্স গলিয়ে নিতে হবে। এই দুটি উপাদান ভাল করে মিশে গেলে একে একে এসেনশিয়াল অয়েলগুলো মেশাতে হবে। খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এরপরে কাঁচের পাত্রে ওই মিশ্রণটি ঢেলে রেখে কয়েক ঘন্টা ঠান্ডা করে জমিয়ে নিন। এরপরই তৈরি হয়ে যাবে ঘরে তৈরি বাম।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00