কসবাকাণ্ডে ধৃতদের কলেজ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত, বার কাউন্সিলের লাইসেন্স বাতিলের আবেদন

Share:

নিজস্ব প্রতিনিধি : কসবা ল কলেজে অস্থায়ীপথ থেকে মনোজিৎ মিশ্রকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে কলেজের গভর্নিং বডি। ২৫ জুন কলেজের ভিতরে গণধর্ষণের ঘটনার পরে এই প্রথম মঙ্গলবার জিবি বৈঠক বসে। সেখানেই বলা হয়, মনোজিৎ সহ ৩জনকেই বরাখাস্ত করা হয়েছে। নিরাপত্তা এজেন্সিকেও শোকজ করা হয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার কলেজেই বসে গভর্নিং বডির বৈঠক। সেখানে হাজির ছিলেন কলেজ পরিচালন সমিতির সভাপতি অশোক দেব। সাউথ ক্যালকাটা ল কলেজের জিবি মিটিং থেকে বেরিয়ে তিনি বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মনোজিৎ, প্রমিত ও জেব তিনজনেই বহিষ্কৃত। কলেজের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনোজিৎ-র বার কাউন্সিলের সদস্যপথ খারিজ করার আবেদনও করা হবে বলে জানানো হয়েছে। এই ঘটনায় স্ক্যানারে রয়েছে নিরাপত্তা সংস্থাও। তাদের শোকজ করা হয়েছে। পাশাপাশি এই এজেন্সি বদল করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

কসবা কলেজের সামনেই প্রতিবাদে নেমেছে আইনজীবীরা। সেখান থেকেই উঠেছে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। বর্তমান পড়ুয়ারা পথে নেমেছেন। কসবা ল কলেজের পড়ুয়ারা ছাড়াও এদিন একাধিক ল কলেজের পড়ুয়ারা হাজির হয়েছেন প্রতিবাদে। কসবাকাণ্ডে বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবীরা। কলকাতা হাইকোর্টের তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে। কলকাতার কলেজ গুলো নিরাপত্তা কি অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখা হোক, কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা সুনিশ্চিত করা হোক সেই দাবি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। কসবা ল কলেজের ভিতরে ছাত্রীকে গণধর্ষণের ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলাকাত হাইকোর্টে। এমনিতেই এই ঘটনা নিয়ে তদন্ত চলছে। ৯ সদস্যের সিট গঠন করা হয়েছে। পাশাপাশি কলকাতার অন্যান্য কলেজের নিরাপত্তার বিষয় নিয়েও জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

কসবা আইন কলেজ গণধর্ষণ মামলায় মনোজিৎ-সহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পুলিশের

আইন কলেজের পর জোকার IIM, বয়েজ হস্টেলে যৌন নিগ্রহের অভিযোগ

কসবাকাণ্ডে তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা কলকাতা হাইকোর্টে

কসবাকাণ্ডঃ অপরাধের সময় কলেজে ছিলেন ভাইস প্রিন্সিপাল? উঠছে প্রশ্ন

কারা, কখন আসবে? কসবা ল’কলেজ খোলার আগেই ‘শর্ত’ দিয়ে নোটিশ

কসবাকাণ্ডে আরও ১ নিরাপত্তারক্ষীর ফোন বাজেয়াপ্ত পুলিশের

কসবা কাণ্ড: মনোজিৎ সহ ৩ ধৃতদের সামনে বসিয়ে নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

নিস্তার নেই কসবাকাণ্ডের হোতা মনোজিতের, মারাত্মক প্রমাণ হাতে পেল কলকাতা পুলিশ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]