Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কসবাকাণ্ডে আরও ১ নিরাপত্তারক্ষীর ফোন বাজেয়াপ্ত পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি : কসবা ল কলেজে মর্নিং শিফটের নিরাপত্তারক্ষীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। বিকেল চারটের পর থেকে রাত ৮:২৫ পর্যন্ত তিনি কলেজে ছিলেন। সেই সময় কাদের সঙ্গে তিনি কথা বলেছেন সেই বিষয়ে জানতে চাইছে পুলিশ। সাক্ষীদের বয়ান এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে পুলিশ। সকালে নিরাপত্তারক্ষীর সঙ্গেও কথা বলেছেন পুলিশ আধিকারিকরা।

জানা গিয়েছে, কসবা ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে  পুলিশ। তারমধ্যে রয়েছে কলেজের রাতের নিরাপত্তারক্ষী। তিন অভিযুক্ত মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায়, জেব আহমেদের ফোন আগেই বাজেয়াপ্ত করেছিল পুলিশ। রাতের নিরাপত্তারক্ষীর ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। তারা কাদের সঙ্গে যোগাযোগ করেছে, কথা বলেছে সবটা জানতেই ফোন বাজেয়াপ্ত কর হয়েছে। অভিযুক্তদের ফোন থেকে অনেক তথ্যই পেয়েছে পুলিশ। এবার পুলিশের নজরে সকালের নিরাপত্তারক্ষীও। তিনি রাত  ৮:২৫ পর্যন্ত কলেজেই ছিলেন। তিনি চলে যাওয়ার পর নিরাপত্তার দায়িত্বে এসেছিলেন রাতের কর্মী। কিন্তু বিকেল ৪টে থেকে রাত ৮:২৫ পর্যন্ত সকালের ওই রক্ষী কাদের সঙ্গে ফোনে যোগাযোগ রেখেছেন। কাদের সঙ্গে কথা বলেছেন জানতে তৎপর পুলিশ। ইতিমধ্যে ওই রক্ষীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে জানা গিয়েছে।

আগামী ৮ জুলাই মঙ্গলবার কসবা আইন কলেজে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত সহ ধৃত চারজনকে আলিপুর আদালতে হাজির করানো হবে। তিন অভিযুক্তকে ৮ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। আর অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে শুক্রবার (৪ জুলাই) পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই কারণে মেয়াদ শেষে ওই রক্ষীকে আলিপুর আদালতে হাজির করানো হলে আদালত তাঁকে আরও চারদিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।এই ৪দিনে আরও নতুন কোনও তথ্য সামনে আসে কিনা সেটার জন্যই ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00