কসবা কাণ্ড: মনোজিৎ সহ ৩ ধৃতদের সামনে বসিয়ে নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি :  কসবা ল কলেজের ভিতরে গণধর্ষণের অভিযোগে ধৃত মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদের সামনে বসিয়ে নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। শনিবারই তাঁদের সামনে বসিয়ে নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করে তদন্তে আরও তথ্য পেতে চাইছে পুলিশ। ইতিমধ্যে মূল অভিযুক্ত মনোজিৎ ও তার সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেয়েছে। নিরাপত্তারক্ষীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ধৃতদের সামনে বসিয়ে নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করে নতুন কোনও তথ্য উঠে আসে কিনা জানতে তৎপর পুলিশ আধিকারিকরা।

কসবা ল’কলেজে গণধর্ষণকাণ্ডে ধৃত নিরাপত্তারক্ষীর পুলিশ হেফাজতে থাকার মেয়াদ বৃদ্ধি পেয়েছে। ৫দিন হেফাজতের শেষে শুক্রবার (৪ জুলাই) আদালতে হাজির করানো হয়েছিল কসবা ল কলেজের নিরাপত্তারক্ষীকে। ঘটনার দিন তিনি কলেজে হাজির ছিলেন। আদালত জানিয়েছে, আগামী ৮ জুলাই মঙ্গলবার পর্যন্ত পুলিশি হেফাজতেই থাকবেন তিনি। ওই দিনই গণ ধর্ষণকাণ্ডে গ্রেফতার আরও তিন অভিযুক্তের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে।

আগামী ৮ জুলাই মঙ্গলবার কসবা আইন কলেজে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত সহ ধৃত চারজনকে আলিপুর আদালতে হাজির করানো হবে। তিন অভিযুক্তকে ৮ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। আর অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে শুক্রবার (৪ জুলাই) পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই কারণে মেয়াদ শেষে ওই রক্ষীকে আলিপুর আদালতে হাজির করানো হলে আদালত তাঁকে আরও চারদিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।এই ৪দিনে আরও নতুন কোনও তথ্য সামনে আসে কিনা সেটার জন্যই ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

কৃষ্ণনগরে ছাত্রী খুনে গুজরাত থেকে গ্রেফতার দেশরাজের মামা, মূল অভিযুক্ত এখনও অধরা

অন্য মেয়ের সঙ্গে বিয়ে নিয়ে নিত্য অশান্তি, প্রেমিকাকে খুন করে খাদে ফেলল তরুণ

ড্রেন থেকে উদ্ধার মহিলার কাটা মাথা, তদন্তে পুলিশ

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

গেটের সামনে পড়ে মহিলার রক্তাক্ত দেহ, প্রবল চাঞ্চল্য লেদার কমপ্লেক্স এলাকায়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]