Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রকাশ্যে এল অরিন্দম শীলের ‘কর্পূর’ ছবির ফার্স্ট লুক

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্যে এল অরিন্দম শীলের সিনেমা ‘কর্পূর ‘ – এর ফাস্ট লুক।এবার সিনেমায় কুনাল ঘোষ। অরিন্দম শীল পরিচালিত ‘কর্পূর’ সিনেমায় অভিনয় করবেন তৃণমূল নেতা কুনাল ঘোষ(Kunal Ghosh)। মঙ্গলবার শহরের একটি বেসরকারি হোটেলে ছবির প্রথম লুক প্রকাশিত হল। শুটিং শুরু বুধবার। বৃহস্পতিবারেও হবে শুটিং। এই উপলক্ষে একটি অনুষ্ঠানে পরিচালক অরিন্দমশিল জানান এই ছবিতে লালবাজারের এক […]

মন্দিরের নিরাপত্তা রক্ষীর পুলিশি হেফাজতে মৃত্যুর তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিলেন স্ট্যালিন

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: পুলিশি হেফাজতে স্থানীয় মন্দিরের তরুণ নিরাপত্তা রক্ষীর মৃত্যু নিয়ে ক্ষুব্ধ খোদ তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। মঙ্গলবার (১ জুলাই) নিরাপত্তা রক্ষী আজিত কুমারের মৃত্যু নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছেন, ‘পুলিশ কর্মীরা যে অপকর্ম করেছে তা ক্ষমাহীন। তাই মৃত্যুর তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে।’ সম্প্রতি শিবগঙ্গা জেলার তিরুপুবনামে […]

ডিউটির ফাঁকে শান্তিপুর থানার অফিসার সারমেয়দের ‘প্রভু’

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: ডিউটির ফাঁকে নিজের হাতে রান্না করে থানা সংলগ্ন প্রায় ২০ থেকে ২৫ টি পথের সারমেয়দের দায়িত্ব নিয়ে খাওয়া দেওয়ার ব্যবস্থা করে চলেছেন শান্তিপুর থানার এক সাব-ইন্সপেক্টর(SI)। তার এই কর্মকাণ্ডে খুশি থানার অন্যান্য আধিকারিক থেকে শুরু করে শান্তিপুরের সাধারণ মানুষও। প্রতিদিন পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে রাজপথ যখন উত্তাল সেই সময় এক অন্য নজির গড়েছেন […]

ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজের শাস্তির দাবিতে নবগ্রামে ঝাঁটা হাতে মিছিল মহিলাদের

নিজস্ব প্রতিনিধি,নবগ্রাম: কার্তিক মহারাজের শাস্তির দাবিতে নবগ্রামে ঝাঁটা হাতে তীব্র বিক্ষোভ। থানার সামনে সাধারণ মহিলাদের বিক্ষোভ।যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু কার্তিক মহারাজের বিরুদ্ধে শাস্তির দাবিতে ফুঁসে উঠল নবগ্রাম(Nabagram)। মঙ্গলবার দুপুরে থানার সামনে বিক্ষোভে সামিল হন বহু সাধারণ মহিলা। “ধর্মের নামে অপরাধ বন্ধ হোক”, “কার্তিক মহারাজের গ্রেফতার চাই”—এই স্লোগানে কেঁপে ওঠে গোটা এলাকা।বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন […]

চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলায় চিন্ময় প্রভুকে প্রধান আসামী করে চার্জশিট দাখিল

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে প্রধান আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার (১ জুলাই) চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী) মাহফুজুর রহমান মহানগর দায়রা বিচারকের আদালতে চার্জশিট জমা দিয়েছেন। ওই চার্জশিটে চিন্ময় প্রভু ছাড়াও আরও ৩৭ জনের নাম আসামি হিসাবে […]

অবৈধভাবে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছিলেন ইউনূসের যুব উপদেষ্টা, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে মব ও মগের মুল্লুক। আইনের আদ্যশ্রাদ্ধ করে জঙ্গি আর মৌলবাদীদের তোয়াজে মত্ত পাকিস্তানের পোষ্য সরকার। আর ইউনূস সরকারের অবৈধ কাজের আরও এক প্রমাণ প্রকাশ্যে। অবৈধভাবেই গত বছরের ৮ ডিসেম্বর জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা তথা তদারকি সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে আগ্নেয়াস্ত্র […]

বিধানসভা ভোটের আগে রাস্তা না পেলে ভোট বয়কটের ডাক দেবেন গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের শাড়াপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের কাটাবাগান গ্রামের (Katabagan Village)প্রায় তিন কিলোমিটার রাস্তা স্বাধীনতার পর থেকে চলাচলের যোগ্য রাস্তা পায় নি গ্রামবাসীরা। বেহাল অবস্থায় রয়েছে কাঁচা রাস্তা। জায়গায় জায়গায় বড় বড় গর্ত, সামান্য বৃষ্টি হলেই কাদা আর জল জমে চলাফেরা দুঃসাধ্য হয়ে যায়। এই রাস্তা দিয়ে এলাকার […]

২০২৪ সালের ভোটার তালিকায় থাকা কোনও নাম বাদ দেওয়া যাবে না, কমিশনকে জানাল তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, দিল্লি: ২০২৪ সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনও ভোটারের নাম যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করার জন্য মঙ্গলবার (১ জুলাই) দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানাল তৃণমূলের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim), চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস এবং লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় (MP Kalyan Bandopadhay) ও রাজ্যসভার […]

মার্কিন যুক্তরাষ্ট্রে ইসকন মন্দিরে লাগাতার হামলা বন্দুকবাজের, ২০-৩০ রাউন্ড গুলি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহে ইসকন পরিচালিত শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দিরে গত জুন মাসে বেশ কয়েকবার হামলা চালিয়েছে এক অজ্ঞাতপরিচয়ধারী বন্দুকবাজ। মন্দিরের বিভিন্ন জায়গাকে একাধিকবার নিশানা করে গুলি চালানো হয়েছে। কমপক্ষে ২০ থেকে ৩০ রাউন্ড গুলি চলেছে। ওই গুলিতে কোনও প্রাণহানি না ঘটলেও মন্দিরের বেশ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্থ হয়েছে। মন্দির কর্তৃপক্ষের অভিযোগ, হিন্দু বিদ্বেষ থেকেই […]

২ মাস বাদে পাক অভিনেত্রী মাওরা হোকেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে উঠল নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিনিধি : ২ মাস পর পাক অভিনেত্রী মাওরা হোকেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ব্যান তোলা হল ভারত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিরীহ পর্যটকদের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল বিশ্ব রাজনীতি। ৭ মে পাকিস্তানকে যোগ্য জবাব দেয় ভারত। অপারেশন সিঁদুর চালিয়ে ধ্বংস করা হয় ৯টি জঙ্গিঘাঁটি। এর প্রভাব শুধু রাজনৈতিকর মহলেই নয়, পড়েছিল বিনোদন জগতেও। ব্যান উঠতেই শেয়ার […]

পাক হেফাজতে ২৪৬ ভারতীয়, দ্রুত প্রত্যার্পণের দাবি দিল্লির

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: বন্দিদের তালিকা প্রকাশ করেছে ভারত ও পাকিস্তান। মঙ্গলবার ১ জুলাই উভয় দেশই একে অপরের হেফাজতে থাকা বেসামরিক বন্দি এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। নয়াদিল্লি এবং ইসলামাবাদে একযোগে কূটনৈতিক মাধ্যমে তালিকা বিনিময় করা হয়েছে। বিদেশ মন্ত্রকের (MEA) এক বিবৃতি অনুসারে, পাকিস্তান তাদের হেফাজতে থাকা ৫৩ জন ভারতীয় বেসামরিক বন্দি এবং ১৯৩ জন […]

বিড়ম্বনায় বিরাটরা, পদপিষ্টের ঘটনায় আরসিবিকেই দায়ী করল CAT

নিজস্ব প্রতিনিধি: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) আইপিএল শিরোপা জয় উদযাপনে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন ১১ সমর্থক। ওই ঘটনার দায় আরসিবি কর্তৃপক্ষের কাঁধেই চাপাল কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল। পদপিষ্টের ঘটনায় সাসপেন্ড হওয়া বেঙ্গালুরুর অতিরিক্ত পুলিশ কমিশনার বিকাশ কুমার বিকাশের দায়ের করা আর্জির শুনানিতে ক্যাটের বিচারপতি বলেন, ‘পুলিশ কোনও জাদুগর বা ভগবান নয়। ৪ জুন যে পদপিষ্টের ঘটনা […]

ঝাড়খণ্ডে নিম্নচাপ, বৃহস্পতি থেকে শনি একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপ ঝাড়খন্ডে। মৌসুমী অক্ষরেখা সক্রিয়। আরো একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা। এর প্রভাবে আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান।তিনি বলেন, মঙ্গল ও বুধবার বৃষ্টির প্রভাব কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে শনিবার ফের বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গে(NorthBengal) বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে ওপরের পাঁচ জেলাতে।জুন […]

আগামী সপ্তাহে প্রকাশ হতে পারে বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট, জানা যাবে সম্ভাব্য কারণও

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন ১১ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে বলে মনে করা হচ্ছে। চার থেকে পাঁচ পৃষ্ঠার এই নথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিমানটি কেন ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছিল তার কারণ অনুসন্ধানের জন্যই চলেছে তদন্ত। সূত্র জানিয়েছে যে প্রতিবেদনে যাত্রী ও ক্রু সদস্যদের নিয়ে যাওয়া বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮ বিমানটি কেন […]

কসবাকাণ্ডের সঙ্গে বক্তব্য জুড়ে দিয়ে অপব্যাখ্যা করা হচ্ছে, প্রতিবাদে গর্জে উঠলেন মানস ভুঁইয়া

নিজস্ব প্রতিনিধি: আমার বক্তব্যকে কসবাকাণ্ডের সঙ্গে জুড়ে দিয়ে অপব্যাখ্যা করা হচ্ছে। আমি অন্য বিষয়ে বক্তব্য রেখেছি। সেটাকে মিডিয়া যেভাবে প্রচার করছে এবং মঙ্গলকোটের ঘটনা জুড়ে দিয়ে যেভাবে সমাজে তুলে ধরা হচ্ছে তাতে আমি অপমানিত এবং ব্যথিত। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া(Minister Manas Bhuiya)।স্বাস্থ্য দফতরের ভালো দিক নিয়ে বিধানচন্দ্র রায়ের […]

লক্ষাধিক টাকার ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে গ্রেফতার ভোজপুরি অভিনেতা ও ইউটিউবার

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ইউটিউবার এবং ভোজপুরি অভিনেতা দিলীপ কুমার সাহুকে গ্রেফতার করেছে দহিসার সাইবার পুলিশ। তার বিরুদ্ধে ক্রেডিট কার্ড সোয়াইপের বিনিময়ে নগদ অর্থ প্রদানের অজুহাতে একজন মুম্বইবাসীর কাছ থেকে ৩.৫ লক্ষ টাকারও বেশি প্রতারণা করার অভিযোগ রয়েছে। ৪১ বছর বয়সী অভিনেতাকে উত্তর প্রদেশের কৌশাম্বি থেকে গ্রেফতার করা হয়। ২৮ জুন ট্রানজিট রিমান্ডে মুম্বইয়ে আনা হয়েছিল। […]

এখনই সিবিআই নয়, শারীরশিক্ষা ও কর্মশিক্ষা মামলায় নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি :  নিয়োগ দুর্নীতিতে এখনই সিবিআই (CBI) নয়। মঙ্গলবার শারীরশিক্ষা ও কর্মশিক্ষা মামলায় এমনটাই জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Biswajit Basu) । শারীরশিক্ষা ও কর্মশিক্ষা নিয়োগের ক্ষেত্রে একাধিক গরমিল রয়েছে। এই অভিযোগে নতুন করে এফআইআর (FIR) দায়ের করে তদন্ত শুরু করতে চেয়েছিল সিবিআই (CBI)। তবে সিবিআইয়ের এফআইআর-এর আবেদনে সম্মতি দেয়নি কলকাতা হাইকোর্ট। আগামী ৪ জুলাই […]

বধুর গলা কেটে খুন, রক্তাক্ত মৃতদেহ লেপ তোষক দিয়ে মোড়া, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার বসিরহাট থানার নিন্দারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের মোল্লাপাড়ার বছর ৩৮ এর বধু মনোয়ারা বিবি(Manoara Bibi)। তার মৃতদেহ রক্তাক্ত অবস্থায় লেপ তোষক দিয়ে মোড়ানো ছিল ঘরের মধ্যে। ছেলে কলকাতার দমদমে কাজ করেন। মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে। সেখানেই থাকে।একবছর আগে স্বামী জাহাঙ্গীর মণ্ডল(Jahangir Mondal) মারা যায়। বাড়িতে থাকতো তার ছেলে নয়ন […]

পঞ্চায়েতে সচিবজিকে চুম্বনের অভিজ্ঞতা কেমন, বিস্ফোরক রিঙ্কি

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পরপর চারটি সিজনে দর্শক হৃদয় জয় করেছে পঞ্চায়েত। আর ফুলেরা গ্রাম পঞ্চায়েতের সচিবজির মন জয় করেছিলেন প্রধানজি মঞ্জু দেবীর মেয়ে রিঙ্কি। পঞ্চায়েতে রিঙ্কি চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের থেকে ভালবাসা পেয়েছেন অভিনেত্রী সানভিকা। সম্প্রতি তিনি বলেছেন যে সচিবজির চরিত্রে অভিনয় করা জিতেন্দ্র কুমারের সঙ্গে একটি চুম্বন দৃশ্যের শুটিং করতে গিয়ে তিনি ‘অস্বস্তি’ বোধ […]

হায়দরাবাদে রেস্তোরাঁ খুললেন মোহাম্মদ সিরাজ, ভক্তদের কাছে কী আর্জি টিম ইন্ডিয়ার পেসারের

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মোহাম্মদ সিরাজ ক্রিকেট মাঠের বাইরেও নতুন ইনিংস শুরু করেছেন। হায়দরাবাদের বুকে বানজারা হিলসের রোড নম্বর ৩-এ তিনি খুলেছেন নয়া রেস্তোরাঁ ‘জোহারফা’। এই প্রিমিয়াম রেস্তোরাঁয় মুঘলাই, ফারসি, আরবি এবং চাইনিজ খাবার মিলবে। নয়া রেস্তোরাঁ চালুর সঙ্গে সঙ্গে ব্যবসায় পা রাখলেন ভারতীয় ক্রিকেট দলের পেসার। জোহারফার বিশেষত্ব কী? ‘জোহারফা’ […]

ডিঙি নৌকো চেপে ভারতের প্রবেশ করতে গিয়ে গ্রেফতার ৪ বাংলাদেশী অনুপ্রবেশকারী

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: এবার চোরা নদীপথে ডিঙিতে চেপে ভারতের ঢোকার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা।সীমান্তে কালিন্দী নদী পার হয়ে ভারতে ঢোকার চেষ্টা। ধৃত চার বাংলাদেশি।উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের (Hingalganj)হেমনগর এলাকা থেকে ছোট ডিঙি নৌকায় করে কালিন্দী নদী দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করে ৪ বাংলাদেশী। সেই সময় সীমান্তে কর্মরত সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা, তাদের […]

শত্রু দেশের প্রধানের সঙ্গে ফোনালাপ ফাঁস, কুর্সি হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ফাঁস হওয়া কল রেকর্ডের জেরে সাসপেন্ড থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনওয়াত্রা। বর্তমানে তিনি সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার থাইল্যান্ডের সাংবিধানিক আদালত সাময়িকভাবে তাকে বরখাস্তের আদেশ দেয়। বরখাস্ত হওয়ার পর পেতংতার্ন সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। কম্বোডিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে কল রেকর্ড ফাঁস হওয়ার পর […]

0:00