Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সরকারি বাস পরিষেবাকে লাভজনক করতে উদ্যোগ পরিবহণ দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি : সরকারি বাস পরিষেবা লাভজনক করতে এবার উদ্যোগী হল পরিবহণ দফতর। চলতি মাস থেকেই তিনটি সরকারি বাস রুট যাচ্ছে বেসরকারি সংস্থার হাতে। পাশাপাশি আরও ১২টি রুটকে পিপিপি মডেলে চালানোর  ভাবনাচিন্তা করেছে  পরিবহণ দফতর।

রাজ্য পরিবহণ দফতরের তরফে জানা গিয়েছে, ইডেন সিটি থেকে হাওড়া এস ৪৭ রুটের বাস, বারাকপুর থেকে হাওড়া এস ৩২ রুটের বাস ও কলকাতা স্টেশন থেকে ছাড়া একটি সরকারি রুটের বাস বেসরকারি সংস্থার হাতে দেওয়া হচ্ছে। তিনটি রুটে ২৫টি বাস দেওয়া হয়েছে ওই বেসরকারি সংস্থাকে। কন্ডাকটার ও চালক থাকবেন ওই বেসরকারি সংস্থার। বাসপিছু এককালীন ৫০ হাজার টাকা করে পাবে পরিবহণ দফতর। পাশাপাশি প্রতি মাসে ছয় থেকে আট হাজার টাকা করে দিতে হবে পরিবহণ দফতরকে। এই সব বাসগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে ওই বেসরকারি সংস্থার ওপর।

পরিবহণ দফতর সূত্রে জানা যাচ্ছে, ১২টি সরকারি রুটের বাস আগামীদিনে পিপিপি মডেলে চালানো হতে পারে। কলকাতায় এখন ১২০টি সরকারি রুট রয়েছে। এই সব বাস রুটে যাতে আগামীদিনে বেশি সংখ্যায় বাস নামানো যায়, সেই লক্ষ্যেই পিপিপি মডেলকে ব্যাপকভাবে প্রয়োগের কথা ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। তবে এরমধ্যে সাধারণ মানুষের মধ্যে আশঙ্কাও তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, এর ফলে বেসরকারি সংস্থার দ্বারা চালিত বাসগুলিতে বাস ভাড়া বেড়ে যেতে পারে।

 

নির্বাচনী কাজে গাফিলতির অভিযোগে চার আধিকারিককে সাসপেন্ড করল নবান্ন

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

নবান্ন অভিযান : বিশৃঙ্খলা, হাইকোর্টের নির্দেশ অমান্য, কনস্টেবলকে মার! ৫টি FIR দায়ের লালবাজারের

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ পরিষেবার প্রচার বৃদ্ধির নির্দেশ নবান্নের

সুখবর! বালুরঘাট থেকে দীঘাগামী বাস পরিষেবা শুরু, ২ মাসে ভাড়ায় বিপুল ছাড়

শনিতে শুরু ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, কী কী সুবিধা মিলবে?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00