‘এজলাস থেকে বের করে দেব’, মমতার ইস্তফা চাওয়া আইনজীবীকে ধমক প্রধান বিচারপতির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তৃতীয়বার  আরজি কর মামলার  শুনানি হল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের  বেঞ্চে হয় শুনানি। রাজ্য সরকার, নির্যাতিতার পরিবার, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সহ সব পক্ষ মিলিয়ে কয়েক’শ আইনজীবী এদিন উপস্থিত ছিলেন শুনানির সময়। আর শুনানির সময় আইনজীবীদের আচরণে ক্ষুব্ধ হন প্রধান বিচারপতিরা।

শুনানিতে এদিন ফের আদালতে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি ওঠে। আর তা শুনেই ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। ডিওয়াই চন্দ্রচূড় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘ এটা কোনও রাজনৈতিক মঞ্চ নয়, আপনারা সকলেই বার কমিটির সদস্য। আপনি কোনও রাজনৈতিক দল সম্পর্কে কী মনে করেন, তা আমাদের দেখার বিষয় নয়। ‘

পাশাপাশি প্রধান বিচারপতি আরও বলেন,’ আমরা বিশেষভাবে চিকিৎসকদের অভিযোগ নিয়ে কাজ করছি। এখানে মুখ্যমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়ার দাবি থাকতে পারে না। কারণ, এটি কোন রাজনৈতিক মঞ্চ নয়। ‘ এরপরেও আইনজীবী তর্ক চালিয়ে গেলে প্রধান বিচারপতি তাঁদেরকে  আদালত থেকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন। বেশ ক্ষুব্ধ হয়েই তিনি বললেন, ‘ আমি দুঃখিত। আপনি দয়া করে আমার কথা শুনুন। আর তা না হলে আমি আপনাকে আদালত থেকে বের করে দেব।‘

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

আরজি কর কাণ্ডের তদন্তে ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]