Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘সিপিএমপন্থী’ চিকিৎসকদের ব্ল্যাকমেলিংয়ের সামনে মাথা নত করবে না রাজ্য, নির্যাস বৈঠকের

জুনিয়র চিকিৎসক ও চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিবও বুঝিয়ে দিয়েছেন এই ব্ল্যাকমেলিংয়ের কাছে রাজ্য সরকার মাথা নত করছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: গণইস্তফা আর কর্মবিরতির নাটক(Drama of Mass Resignation and Strike) করা সিপিএমপন্থী চিকিৎসকদের(Pro-CPM Doctors) আবদারের কাছে রাজ্য সরকার(West Bengal State Government) মাথা নত করবে না। কার্যত স্পষ্টতই এই বার্তা বুঝিয়ে দিলেন রাজ্যের মুখ্যসচিব(Chief Secretary of West Bengal) মনোজ পন্থ(Manoj Panth)। এদন অর্থাৎ সোমবার রাজ্যের স্বাস্থ্য ভবনে ছিল জুনিয়র চিকিৎসক ও চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মুখ্যসচিবের বৈঠক। সেই বৈঠক শুরু হয় দুপুর পৌনে ১টা নাগাদ। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীও। তবে বৈঠকে হাজির ছিলেন না রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। বৈঠকে যোগ দেয় ১২টি সংগঠনের প্রতিনিধিরা। প্রতিটি সংগঠন থেকে ২জন করে সদস্য গিয়েছিলেন। বৈঠকে ঢোকার আগে প্রতিটি চিকিৎসক সংগঠনের সদস্যেরাই জানান, তাঁরা জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবিকে সমর্থন করেন। আর তাই তাঁদের আন্দোলনকেও যৌক্তিক বলে মনে করেন। যদিও বৈঠক শেষে তাঁরাই জানান, ১০ দফা দাবি পূরণের বিষয়ে কোনও লিখিত প্রতিশ্রুতি দেয়নি সরকার। তাই সরকার স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর আর্জি জানালেও তা সম্ভব নয়। আবার মুখ্যসচিবও বুঝিয়ে দিয়েছেন এই ব্ল্যাকমেলিংয়ের কাছে রাজ্য সরকার মাথা নত করছে না।

আরও পড়ুন, কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে কলকাতার রেড রোডের কার্নিভাল

এদিনের বৈঠকে স্বাস্থ্য সচিবের ইস্তফার প্রসঙ্গ তুলেছেন চিকিৎসক সংগঠনগুলির প্রতিনিধিরা। স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবি তুলেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরাও। দক্ষিণ কলকাতার একটি পুজোমণ্ডপে ‘বিচার চাই’ স্লোগান দিয়ে গ্রেফতার হয়েছিলেন ৯জন আন্দোলনকারী। পরে কলকাতা হাইকোর্টে তাঁদের জামিন হয়। এই আন্দোলনকারীর গ্রেফতারির প্রসঙ্গ বৈঠকে উঠেছে বলে একটি সূত্রের খবর। সঙ্গে এটাও জানা গিয়েছে, শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক-নেতা সুদীপ্ত রায়কে রাজ্যের স্বাস্থ্য প্রশাসন থেকে অপসারণের দাবি তোলা হয় এদিনের বৈঠকে। সুদীপ্ত আর জি করের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান। সেই সঙ্গে তিনি রাজ্যের স্বাস্থ্য দফতরের নিয়োগ সংক্রান্ত বোর্ডেরও সদস্য। এই পদ থেকেই তাঁকে অপসারণের দাবি তোলা হয় এদিনের বৈঠকে। কিন্তু সেই দাবি নিয়ে মুখ্যসচিব কিছু জানাননি। তাঁর নীরবতাই অনেক কিছু বলে দেয়। দুপুর সাড়ে ৩টে নাগাদ চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মুখ্যসচিবের বৈঠক শেষ হয়। বৈঠক থেকে বেরিয়ে হতাশা প্রকাশ করেন সিনিয়র চিকিৎসকেরা। তাঁদের বক্তব্য, জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি পূরণের বিষয়ে কোনও লিখিত প্রতিশ্রুতি দেয়নি সরকার। তাই সরকার স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর আর্জি জানালেও তা সম্ভব নয় বলেছেন সিনিয়র চিকিৎসকেরা।

আরও পড়ুন, কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন সন্দীপ, কিন্তু আবেদন গৃহীত ৫১জন চিকিৎসকের

মঙ্গলবার কলকাতায় পুজো কার্নিভালের দিনই ‘দ্রোহের কার্নিভালে’র ডাক দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকেরা। সেই দ্রোহের কার্নিভালে যোগ দেওয়ার জন্য মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীকে এদিন আমন্ত্রণ জানিয়েছেন সিনিয়র চিকিৎসকেরা। তবে বৈঠক শেষে মুখ্যসচিব মনোজ পন্থ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দেন, জুনিয়র ডাক্তারদের ১০টি দাবির মধ্যে ৭টি ইতিমধ্যেই মানা হয়েছে। বাকি ৩ দাবির কার্যকর করতে প্রয়োজনীয় কাজ হচ্ছে। তিন দাবির বিষয়ে সরকারের কাছে সময়সীমা চাওয়া হয়েছিল। কিন্তু এগুলির বিষয়ে সময়সীমা দেওয়া সম্ভব নয়। জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন তোলার আর্জি জানানো হয়েছে। বাকিটা তাঁদের ব্যাপার।’ এদিন রাজ্যের তরফে কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে যে, সিপিএমপন্থী চিকিৎসকদের ব্ল্যাকমেলিংয়ের কাছে কোনও ভাবেই মাথানত করবে না রাজ্য সরকার। মাইনে নেব অথচ কাজ করবো না, এই নীতি কখনই সমর্থন যোগ্য নয়। আবার গণইস্তফার নামে যেভাবে কাজ না করার বাহানা নেওয়া হয়েছে সেটাও সমর্থন করা হবে না।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00