Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাঁশদ্রোণীতে তিন তলা থেকে ‘ঝাঁপ দিয়ে আত্মহত্যা’ বৃদ্ধের

তিনতলা থেকে ‘ঝাঁপ দিয়ে’ মৃত্যু হল এক বৃদ্ধের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কলকাতার বাঁশদ্রোণী থানা এলাকার ব্রহ্মপুর রোডে।

Share:

নিজস্ব প্রতিবেদক: তিনতলা থেকে ‘ঝাঁপ দিয়ে’ মৃত্যু হল এক বৃদ্ধের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কলকাতার বাঁশদ্রোণী থানা এলাকার ব্রহ্মপুর রোডে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই বৃদ্ধের নাম রবি বসু। ৭১ বছর বয়স তাঁর। শুক্রবার সকালে বাড়ির তিন তলা থেকে ঝাঁপ দিয়ে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের দাবি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। স্থানীয় সূত্রে খবর, অসুস্থ স্ত্রীকে নিয়ে  ৭১ বছরের রবি বসু বাঁশদ্রোণী এলাকার ব্রহ্মপুর রোডের ওই আবাসনে থাকতেন। তাঁদের একমাত্র কন্যা বিদেশে থাকেন। কর্মসূত্রে কাতারের দোহায় রয়েছেন ওই বৃদ্ধের মেয়ে। স্থানীয়দের দাবি,  শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ ওই ব্যক্তি তিনতলার ছাদের কার্নিশ থেকে ঝাঁপ দেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা  তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর দেওয়া হয় বাঁশদ্রোণী থানায়। খবর পেয়ে তৎপরতা শুরু করে পুলিশ। ঘটনাস্থলে এসে খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলেন। কীভাবে বৃদ্ধের মৃত্যু হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই বৃদ্ধ আত্মহত্যা করলেন না কি অন্য কোনও কারনে মৃত্যু তার তদন্ত শুরু করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ।

রবি বসু পেশাগত জীবনে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। বয়সের কারণে একটা সময় চাকরি থেকে অবসর নেন। তারপর স্ত্রীর সঙ্গে বাঁশদ্রোণীর ব্রহ্মপুর রোডের একটি আবাসনের তিন তলায় থাকছিলেন তিনি। ওই বৃদ্ধ মানসিক অবসাদে ভুগছিলেন কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

প্রেমিকের বিশ্বাসঘাতকতা, অন্য মেয়ের সঙ্গে সংসার, সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে নাবালিকা

ডায়াগনস্টিক সেন্টারে যুবকের রহস্যমৃত্যু! মানসিক চাপে আত্মহত্যা বলে দাবি পরিবারের

বিবাহবহির্ভুত সম্পর্ক! পুরীর হোটেলে উদ্ধার প্রেমিক সহ রায়নার গৃহবধূর দেহ

সিঙ্গুরের নার্সের রহস্যমৃত্যুতে পুলিশের জালে প্রেমিক-সহ ২, ময়নাতদন্ত কলকাতায়

বাবার শেষ স্মৃতি বাঁচাতে গিয়ে ইছামতীতে তলিয়ে গেলেন অশীতিপর বৃদ্ধ

বাইক কিনে দিতে রাজি হয়নি বাবা,মর্মান্তিক পরিণতি কিশোরের, আঁতকে উঠছেন সকলে

জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে আত্মঘাতী ফাঁসির আসামি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00