নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্রের কাছে বারবার বঞ্চনার শিকার বাংলা। আর এবার জাতীয় স্বাস্থ্য মিশন খাতে রাজ্যকে বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র। এই খাতেই প্রতি বছর রাজ্যের পাওনা হয় ১৮০ কোটি টাকা। একটা টাকাও দিচ্ছে না কেন্দ্র। তাতে খরচ বাড়ছে রাজ্য সরকারের । এই নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য বাজেটে বিশেষ প্রধান্য দিয়ে এই টাকা মেটানো হচ্ছে।‘
বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রসবের জন্য এবং মা ও তাঁর এক বছর বয়স পর্যন্ত শিশুকে সরকারি হাসপাতালে ভর্তির জন্য নিখরচায় অ্যাম্বুলেন্স মেলে। মূলত, দুই ধরনের অ্যাম্বুলেন্সে রয়েছে রাজ্যে। একটি হল ‘নিশ্চয় যান’। অন্যটি ‘১০২’ অ্যাম্বুলেন্স। এরমধ্যে রাজ্যে ‘নিশ্চয় যান’ রয়েছে প্রায় ২২০০ টি আর অন্যদিকে হাজারটি রয়েছে ‘১০২’ অ্যাম্বুলেন্স। এরজন্য বছরে খরচ পড়ে ১৮০ কোটি।
উল্লেখ্য, জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় চিকিৎসক, নার্স, ল্যাবরেটরি টেকনোলজিস্ট সহ বিভিন্ন স্তরের কর্মী মিলিয়ে ২২ হাজার জন কাজ করেন। তাদের ভাতা বাবদ প্রতিবছর রাজ্যের খরচ হয় ১০০ কোটি টাকা । আর এই কোন টাকাই টানা দুই বছর ধরে রাজ্য সরকারকে দিচ্ছে না কেন্দ্র। তবে এমন পরিস্থিতি হাল ছাড়ছে না রাজ্য সরকার।