Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিবিআইয়ের ব্যর্থতাই কলকাতা পুলিশের সাফল্যের জয়গান গাইছে

কলকাতার আর জি কর কাণ্ডে সিবিআই তদন্তে ব্যর্থতাই এখন কলকাতা পুলিশের সাফল্যের জয়গান গাইছে। ফাঁস হচ্ছে বাংলাকে হেয় করার চক্রান্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের(R G Kar Medical College and Hospital) তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায়(Doctor Rape and Murder Incident) কলকাতা পুলিশ(Kolkata Police) যে সঠিক পথেই তদন্ত করছিল সেটা ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গিয়েছে। কেননা সেই ঘটনার তদন্তে(Investigation) নেবে সিবিআই(CBI) এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করে দেখাতে পারেনি। কার্যত সিবিআইয়ের তদন্তে এখনও পর্যন্ত ধর্ষণ খুনের ঘটনায় সঞ্জয় ভিন্ন অপর কারও উপস্থিতির প্রমাণ মেলেনি। এমনকি ঘটনার তদন্তে নেমে সিবিআই আধিকারিকেরা একাধিক ডিজিটাল নথি বিশ্লেষণ করলেও তৃতীয় কারও উপস্থিতি নিয়ে কোনও ক্লু পাননি। আর সেই সূত্রেই এখন দেখা যাচ্ছে, আর জি কর কাণ্ডে সিবিআই তদন্তের গতি ক্রমেই শ্লথ হয়ে পড়ছে। জেরার জন্য ডাকা ব্যক্তির সংখ্যা ধীরে কমছে। এই অবস্থায় সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানিতে সিবিআই তদন্তের অগ্রগতি হিসাবে কী তুলে ধরবে সেই দিকেই তাকিয়ে আছেন সকলে। তবে লক্ষ্যণীয় ভাবে এখন দেখা যাচ্ছে, বেশ কিছু অপরাধ বিশেষজ্ঞ মনে করছেন, তড়িঘড়ি করে কলকাতা পুলিশের হাত থেকে তদন্ত কেড়ে নিয়ে সিবিআইয়ের হাতে তুলে দেওয়াটাই সব থেকে বড় বোকামি হয়েছে। এখন তদন্তের ব্যর্থতার যাবতীয় দায়ভার সিবিআইকেই বইতে হবে।  

আরও পড়ুন, আবাস সমীক্ষায় নেতা বা জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ নয়, কড়া নির্দেশ নবান্নের

সুপ্রিম কোর্টের শেষ শুনানিতে সলিসিটার জেনারেল তুষার মেহতা দাবি করেন, আর জি করে খুন-ধর্ষণে সঞ্জয় ছাড়া আর কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এই প্রসঙ্গে সিবিআই কী কী তথ্য পেয়েছে, তাও তুলে ধরা হয় আদালতের সামনে। নির্দিষ্ট একটি পেজের নীচের অংশে কী লেখা রয়েছে, তাও জানিয়েছিলেন মেহতা। আবার কলকাতায় শিয়ালদা আদালতে সিবিআইয়ের আইনজীবীর দাবি, পূর্ব পরিকল্পনা করেই অভয়া খুন কি না তার তথ্য-প্রমাণ জোগাড়ের কাজ চলছে। সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হলেও এই অপরাধে আরও কারা জড়িত, তা খুঁজছেন তদন্তকারীরা। কিন্তু ঘটনা হচ্ছে, আর জি করে খুন-ধর্ষণে সঞ্জয় ছাড়া আর কারা জড়িত, না সে নিয়ে কোনও তথ্য হাতে পেয়েছে সিবিআই, না পূর্ব পরিকল্পনা করে নির্যাতিতাকে খুন করার কোনও তথ্য-প্রমাণ তাঁরা জোগাড করতে পেরেছেন। অর্থাৎ সিবিআইয়ের তরফে আদালতে যে সব দাবি তুলে ধরা হয়েছে, তার স্বপক্ষে সিবিআই নিজের হাতেই এখনও কোনও প্রমাণ জোগাড় করতে পারেনি। যা বলে দিচ্ছে, কলকাতা পুলিশকে ও তাঁদের তদন্তের প্রক্রিয়াকে ইচ্ছাকৃত ভাবে হেয় করতেই আদালতে সিবিআইয়ের তরফে ভুলভাল দাবি করা হচ্ছে।

আরও পড়ুন, পুরসভায় Sub Assistant Engineer নিয়োগে রাজ্যের MED’র ভূমিকা খতিয়ে দেখছে CBI

বারবার লম্বা-চওড়া দাবির পরও যদি সিবিআই শেষমেশ কিছুই বের করতে না-পারে, তাহলে আদালতে তাদের মুখ পুড়বে। আদালতই প্রশ্ন তুলবে, কীসের ভিত্তিতে তারা এতসব দাবি করছিল। যদি সিবিআইয়ের মুখ পোড়ে তাহলে সেই কলকাতা পুলিশের তদন্তের গতিপ্রকৃতিই সঠিক হিসাবে আদালতে মান্যতা পেয়ে যাবে। কার্যত রাজনৈতিক স্বার্থে কলকাতা পুলিশকে হেয় করার যে চক্রান্ত বোনা হয়েছিল, তা এখন দিনের আলোর মতো শুধু পরিষ্কার তাই নয়, সেই চক্রান্তের জালে জড়িয়ে এখন সিবিআই বেইজ্জত হতে বসেছে জাতীয় স্তরে। মোদি জমানায় যেভাবে বাংলাকে অপমান করার জন্য তুচ্ছাদিতুচ্ছ বিষয়ে যেভাবে কথায় কথায় সিবিআই তদন্ত, ইডি তদন্ত, এনআইএ তদন্ত করা হচ্ছে সেতাই এখন মুখ থুবড় পড়ছে। এই সব করা হচ্ছিল বাংলার পুলিশ ও প্রশাসনকে হেয় করার লক্ষ্য নিয়ে। কিন্তু এখন সেই ষড়যন্ত্রের জ্বালে সিবিআই নিজেই জড়িয়ে পড়েছে। তাঁরা এখন না পারছে আর জি কর তদন্তে হাত গুটিয়ে কেটে পড়তে না পারছে কলকাতা পুলিশের তদন্তকে ভুল প্রমাণিত করতে। কার্যত সিবিআইয়ের এই ব্যর্থতাই এখন কলকাতা পুলিশের সাফল্যের জয়গান গাইছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00