নিজস্ব প্রতিনিধি: শহরে একের পর এক প্রবীণ নাগরিকের মৃত্যুর ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করছে। কখনো একাকীত্ব গ্রাস করছে তাদের, কখনো তাদের রক্ষকই ভক্ষক হয়ে উঠছে। এবার এই প্রবীণ নাগরিকদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নিতে চলেছে কলকাতা পুলিশ।
নিউ গড়িয়ার অভিজাত আবাসনে ঠান্ডা মাথায় বৃদ্ধাকে খুন করে গ্রেফতার আয়া ও তার প্রেমিক। কয়েকদিন বাড়ি ঘুরে, নজর রেখে সিসিটিভি ক্যামেরার কানেকশন কেটে দিয়ে খুন করার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ। শহরের প্রবীণ নাগরিকদের নিরাপত্তার কথা চিন্তাভাবনা করে লালবাজারের পক্ষ বিশেষ ফর্ম তৈরি করা হয়েছে। এর মাধ্যমে কলকাতার বাইরে থেকে অর্থাৎ কাজ করতে আসা পরিচারক ও পরিচারিকাদের তথ্য নিয়ে রাখা হবে। কলকাতা শহরে বহু লোক প্রবীণ নাগরিকদের বাড়িতে কাজ করতে আসেন। তাঁদের নিরাপত্তার জন্য থানায় থানায় বিশেষ ফর্ম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। সেই ফর্মেই পরিচারক ও পরিচারিকা হিসেবে যারা কাজ করছেন তাদের ডিটেলস নেওয়া হবে।
শুধু পরিচারক পরিচারিকায় নয়, গাড়ি চালকদের বিস্তারিত তথ্য নিয়ে রাখা হবে। পাশাপাশি যারা ঘর বা বাড়ি ভাড়া নিচ্ছেন তাদের ডিটেলস রাখতে হবে। প্রবীণ নাগরিকদের নিরাপত্তার কথা চিন্তাভাবনা করি এই সতর্কতামূলক ব্যবস্থা হল নিচ্ছে কলকাতা পুলিশ। শহরে একাধিক সময়ে সফট টার্গেট করা হচ্ছে প্রবীণ নাগরিকদের। এদের অনেকেরই সন্তান বিদেশে থাকেন। আবার কেউ কেউ নিঃসন্তান। এই জায়গা গুলোকেই কাজে লাগাচ্ছে অপরাধীরা। নিউ গড়িয়ার মত ঘটনা যাতে আর না ঘটে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।
উল্লেখ্য, ১৭ তারিখ পঞ্চসায়রের ওই আবাসনে কাজ নিয়েছিলেন আয়া। সেখানে কয়েকদিন থেকে পরিকল্পনা করে প্রেমিকের সঙ্গে মিলে বাড়ির বৃদ্ধাকে খুন করে সে। পালিয়ে থাকার চেষ্টা করেও লাভ হয়নি। ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ তাকে গ্রেফতার করে।