‘সিবিআই বাড়ি এসেছে বলে কোনও খেদ নেই’- জেরা শেষে জানালেন সদাহাস্যময় অতীন

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:আরজি কর কাণ্ডের তদন্তে ডেপুটি অতীন ঘোষের বাড়িতে শুক্রবার যায় সিবিআই। ডেপুটি মেয়রের শ্যামবাজারের বাড়িতে যান সিবিআইয়ের দুই আধিকারিক। শুক্রবার দুপুর ২: ১৫ মিনিটে সিবিআইয়ের পক্ষ থেকে অতীন ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁর বাড়িতে গিয়েছিলেন। আড়াই ঘণ্টা পর  বেরোন আধিকারিকরা। কাশীপুর বেলগাছিয়ার বিধায়কের বয়ান রেকর্ড করা হয়েছে। BNS এর 179 ধারায় সিবিআই তাঁকে গত পরশু নোটিস অফ উইটনেস পাঠিয়েছিল।

তাই সিবিআই আধিকারিকরা যে বাড়িতে আসবেন তা আগে থেকেই জানতে পারেন কলকাতার ডেপুটি মেয়র। তিনি জানান, তাঁর বাড়িতে সিবিআই আধিকারিকরা এসেছেন বলে কোনও খেদ নেই। রোগী কল্যাণ সমিতির সদস্য থাকার সময় বছরে তিন চার বার তাতে অংশ নিতেন। এর বাইরে তাঁর আর কোনও ভূমিকা ছিল না। এও জানান যে, ২০২৪ সাল পর্যন্ত মোট ১২টি মিটিং হয়েছিল রোগী কল্যাণ সমিতির। তার মধ্যে ১০টিতে তিনি যোগ দিয়েছিলেন। এদিন রোগী কল্যাণ সমিতির সদস্যদের ভূমিকা নিয়েই এদিন প্রশ্ন করা হয়েছে তাঁকে। কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক জানিয়েছেন সিবিআই যা যা প্রশ্ন করেছে তার সবকটির উত্তর তিনি দিয়েছেন। তাই ভয়ের কিছু নেই।

হাতে ফাইল পত্র নিয়ে অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে গিয়েছিলেন আধিকারিকরা। প্রসঙ্গত, গত শনিবার তৃণমূল নেতা ও আরজি করের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বাড়িতে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। আরজিকর কাণ্ডের পর মূলত দুটি বিষয়ে তদন্ত শুরু হয়। একটি কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা, অন্যটি দুর্নীতির ঘটনা। দুর্নীতির ঘটনায় গ্রেফতার হন আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বেশ কয়েকজন তৃণমূলের অনেক হেভিওয়েট নেতারা। সেই সময় দুর্নীতির বিষয়ে বারবার নাম উঠে এসেছে অতীন ঘোষের। এতদিন পর্যন্ত তাঁকে মোটামুটিভাবে ক্লিনচিট দিয়ে রেখেছিল সিবিআই। কিন্তু শেষ পর্যন্ত আরজি কর কাণ্ডে দুর্নীতি তদন্তে সিবিআইয়ের স্ক্যানারে যেতে হল অতীন ঘোষকে।

আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন তৃণমূল নেতা সুদীপ্ত রায়। এই সময়ই রোগী কল্যাণ সমিতির অন্যতম একজন সদস্য ছিলেন অতীন ঘোষ। যে সময় দুর্নীতি নিয়ে রোগীকল্যাণ সমিতির দিকে আঙুল ওঠে সেই সময় অতীন ঘোষও ছিলেন সমিতিতে। এমনকি আরজি করে তরুণী চিকিৎসককে খুনের সময়ও তিনি ছিলেন সমিতিরই অন্যতম সদস্য। তাই দুর্নীতির তদন্তের ক্ষেত্রে যে ডেপুটি মেয়রের নাম উঠে আসবে এটাই স্বাভাবিক। তিনি এই দুর্নীতির ব্যাপারে কিছু জানতেন কিনা, অথবা টেন্ডার নিয়ে কিছু জানতেন কিনা সেই সমস্ত বিষয়েই জিজ্ঞাসাবাদ করার জন্য একাধিক ফাইল পত্র নিয়ে সিবিআই আধিকারকরা অতীন ঘোষের বাড়িতে গিয়েছেন।

অভয়ার বাবার দাবি অতীন ঘোষ অনেকদিনই সিবিআইয়ের স্ক্যানারে ছিলেন, এতদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়নি সেটাই অবাক হওয়ার মতো। যদিও তৃণমূলের দাবি ভোট আসছে বলেই সব তৃণমূল নেতাদের বাড়িতে যাচ্ছে সিবিআই।

এসএসসি গ্রুপ সি মামলায় চার্জশিট জমা দিল সিবিআই

এক লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও দিল্লি পুলিশের হেড কনস্টেবল

খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় CID’র ওপরে আস্থা হাইকোর্টের, কী বলল আদালত?

চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, পুজো কমিটিগুলিকে বিশেষ নির্দেশ কলকাতা পুরসভার

১৭০০০ কোটি টাকা জালিয়াতির দায়ে অনিল আম্বানির বাড়ি-অফিসে তল্লাশি সিবিআইয়ের

সুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, জেলমুক্তির সম্ভাবনা?

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

মন্দিরের নিরাপত্তা রক্ষীর পুলিশি হেফাজতে মৃত্যুর তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিলেন স্ট্যালিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]