নিজস্ব প্রতিনিধি : মেট্রোয় ফের মরণঝাঁপ। সেন্ট্রাল মেট্রোতে এক যাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনায় থমকে মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে কবিসুভাষ যাওয়ার মেট্রো পরিষেবা ব্যহত। আত্মহত্যার ঘটনায় গিরিশ পার্ক থেকে পর পর দাঁড়িয়ে পড়েছে মেট্রো। পর পর তিনদিন মেট্রো পরিষেবা থমকে যাওয়ায় নাজেহাল যাত্রীরা।
জানা গিয়েছে, শুক্রবার দুপুর ১২টা নাগাদ সেন্ট্রাল মেট্রো স্টেশনে আচমকাই ঝাঁপ দেয় এক যাত্রী। দক্ষিণেশ্বর থেকে কবিসুভাষ গামী মেট্রো লাইনে ঝাঁপ দেয় বলে জানা গিয়ে। সঙ্গে সঙ্গে থেমে যায় মেট্রো। ওই যাত্রীকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। সূত্রের খবর, লাইনে কেউ ঝাঁপ দিয়েছেন বুঝতে পরেই ব্রেক কষেন মোটরম্যান। তারপরেই ওই যাত্রীকে লাইন থেকে তোলা হয়। তারপরেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আচমকাই এই ধরনের ঘটনায় ব্যহত হয়েছে পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো পরিষেবা এখন পুরোপুরি চলছে না। গিরিশপার্কে দাঁড়িয়ে পড়েছে মেট্রো। যাত্রীদের গাড়ি খআলি করে দেওয়ার কথা বলা হয়েছে। এরপরেই একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়েছে মেট্রো। তবে এখন গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর ও ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে পরিষেবা।
প্রায়ই অফিসের ব্যস্ত সময়ে ব্যহত হয় পরিষেবা। এবারও অফিস টাইমের একটু পরে ফের ব্যহত পরিষেবা।বৃহস্পতিবারের পর শুক্রবার মেট্রোর থার্ডলাইনে সমস্যার জেরে শুক্রবারও অফিস টাইমে ব্যহত হয়েছিল মেট্রো পরিষেবা। যার জেরে নাজেহাল বহু যাত্রীরা। কলকাতায় মেট্রো অন্যতম লাইফলাইন। অফিস টাইমে চট জলদি পৌঁছতে মেট্রোর মতো সুবিধা কোথাও নেই। কিন্তু সমস্যা হল, মাঝে মধ্যেই বিভ্রাট ঘটে মেট্রো পরিষেবায়। কখনও যান্ত্রিক ত্রুটি, কখনও জল জমে যাওয়া। শুক্রবারও মেট্রো পরিষেবা ব্যহত হওয়ায় নাজেহাল হয়েছে মানুষ। তবে এদিন গ্রীন লাইনে ১-র যাত্রীদের ভোগান্তি হয়েছে। শুক্রবার সকালে এই লাইনে আংশিক পরিষেবা মিলেছে।