‘ ব্লু প্রিন্ট তৈরি আমার’, কলকাতা মেট্রোর ঐতিহাসিক দিনে স্মৃতিমেদুর মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ কিছুক্ষণের অপেক্ষা । তারপরেই মেট্রোর তিনটি লাইনের সম্প্রসারণ ঘটবে। গ্রিন লাইনে সেক্টর ৫ থেকে হাওড়া ময়দান, অরেঞ্জ লাইনে রুবি থেকে বেলেঘাটা, ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত চালু হবে মেট্রো। খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে অনেকখানি দূরত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে কলকাতা জুড়ে যাচ্ছে মেট্রোতে। নিঃসন্দেহে তার জন্য বঙ্গবাসী উৎসাহী। তবে এর অনেকখানি কৃতিত্ব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও প্রাপ্য। তিনিই প্রথম কলকাতাকে মেট্রো দিয়ে ঘিরে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। আজ কলকাতার এই বিশেষ দিনে তাই স্মৃতিমেদুর ভারতের একসময়ের রেলমন্ত্রী। তা নিয়ে X হ্যান্ডেলে পোস্টও করেছেন মুখ্যমন্ত্রী।

তিনি লিখেছেন, “আজ আমার স্মৃতিমেদুর হওয়ার দিন। আমি ভাগ্যবান যে ভারতের রেলমন্ত্রী হিসেবে আমিই মেট্রোপলিটন কলকাতায় মেট্রো রেলওয়ে করিডোরের পরিকল্পনা এবং অনুমোদন করিয়েছিলাম। আমি এর ব্লু প্রিন্ট তৈরি করেছি, তহবিলের ব্যবস্থা করেছি, কাজ শুরু করেছি এবং নিশ্চিত করেছি যে শহরের বিভিন্ন প্রান্ত (জোকা, গড়িয়া, বিমানবন্দর, সেক্টর ৫ ইত্যাদি) একটি আন্তঃনগর মেট্রো গ্রিডের মাধ্যমে সংযুক্ত করা সম্ভব।”

 

বাংলার ‘নিজের মেয়ে’ আরও লিখেছেন, “পরবর্তীতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে, আমি প্রকল্পগুলি বাস্তবায়নে অংশ নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সুযোগ পেয়েছিলাম। রাজ্য থেকে আমি বিনামূল্যে জমির ব্যবস্থা করেছি, পাকা রাস্তা তৈরি করেছি, বাস্তুচ্যুতদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছি, যাবতীয় বাধা দূর করেছি এবং প্রকল্পগুলির বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা নিশ্চিত করেছি। আমাদের মুখ্য সচিবরা বাস্তবায়নকারী সংস্থাগুলির ধারাবাহিকভাবে সমন্বয় সাধনের জন্য বৈঠক করেছেন। রেলমন্ত্রী হিসেবে আমার পরিকল্পনা বাস্তবায়নে অংশগ্রহণের মাধ্যমে পূর্ণতা পেয়েছে। মেট্রো অবকাঠামো সম্প্রসারণ আমার জন্য একটি দীর্ঘ যাত্রা। তাই আজ আমাকে সামান্য স্মৃতিচারণ করতে দিন।”

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

আতঙ্কের নাম কলকাতা মেট্রো! সকালের পর সন্ধ্যায় ফের বিপর্যস্ত পরিষেবা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]