নিজস্ব প্রতিনিধিঃ ফের সপ্তাহের ব্যস্ত সময়ে থমকে গেল মেট্রো পরিষেবা।লাইনে গোলযোগ দেখা দেওয়ার কারণে বেশ কিছুক্ষণ ধরে বন্ধ ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা যার জেরে ফের দুর্ভোগের মুখে নিত্যযাত্রীরা। জানা গিয়েছে, যতীন দাস পার্ক এবং নেতাজি ভবন মেট্রো স্টেশনের মাঝখানে মেট্রো লাইনে জল জমে যাওয়ার কারণে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল ময়দান থেকে টালিগঞ্জ যাওয়ার মেট্রো পরিষেবা। তবে যদিও মেট্রো কর্তৃপক্ষ এ নিয়ে সরকারি ভাবে কিছু জানায়নি। সপ্তাহের তৃতীয় দিন আজ।
তাই ভরপুর অফিস টাইম। বেশিরভাগ মানুষ বাসের থেকেও মেট্রোতে যাতায়াতে বেশি বিশ্বাসী। যেটি আরামদায়ক। আবার যানজটের ভয় নেই। কিন্তু মাঝে মধ্যেই কলকাতার মেট্রোতে এমন বিপর্যয় নিত্য যাত্রীদের দুর্ভোগের মুখে ফেলে দেয়। মেট্রো সূত্রের খবর, বুধবার (২০ অগস্ট) সকাল ১১টা ২০ মিনিট থেকে ব্লু লাইনের ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল। লাইনে যান্ত্রিক গোলযোগের কারণে মেট্রো বন্ধ করা হয়েছি। তবে ওই সময়ে ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করেছে। মেট্রোর কর্তৃপক্ষ জানিয়েছে, পাওয়ার ব্লক নিয়ে কাজ চলাচলের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে দুপুর ১২টা ১১ মিনিট থেকে মেট্রো চলাচল স্বাভাবিক হয়ে গিয়েছে।
এদিকে যাত্রীরা মেট্রো থমকে থাকায় নিত্য যাত্রীরা সমস্যায় পড়ে ছিলেন। কেউ কেউ মেট্রোর আশা না করে উপরে উঠে বাস ধরে গন্তব্যে পৌঁছন। টালিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকা এক যাত্রী জানিয়েছেন, তিনি ক্ষুদিরাম থেকে উঠেছিলেন। চাঁদনি চক যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু মেট্রো বিভ্রাটের জন্যে টালিগঞ্জে নেমে যেতে হয়েছে তাঁকে। মাঝে মধ্যেই এমন বিপর্যয় হয়। মেট্রো কর্তৃপক্ষ কিছুই নজর রাখে না। এখন অফিস যেতে দেরি হবে তাঁর।