সুখবর! SSC নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা বাড়তে চলেছে আরও ৭ দিন

Share:

নিজস্ব প্রতিনিধি : এসএসসির নয়া বিজ্ঞপ্তিতে আবেদন জানাচ্ছেন চাকরিপ্রার্থীরা। এবার সেই আবেদনকারীদের সুবিধার কথা মাথায় রেখে সময়সীমা আরো সাত দিন বাড়ানো হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ১৪ ই জুলাই আবেদন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু চাকরি প্রার্থীদের কথা ভেবেই আরো সাত দিন আবেদনের সময়সীমা বাড়াতে চলেছে এসএসসি।সময়সীমা বাড়ানোর কারণে ১৪ জুলাই এর পরিবর্তে ২১ জুলাই পর্যন্ত পোর্টালে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা।

সুপ্রিম কোর্টের নির্দেশে নয়া বিজ্ঞপ্তি জারি করেছিল এসএসসি। সেই বিজ্ঞপ্তিতে নিয়োগের ক্ষেত্রে ১৬ জুন থেকে আবেদন জমা করা শুরু হয়েছিল। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৪ জুলাই। কিন্তু সেই সময়সীমা বাড়ানো হয়েছে। সূত্রের খবর শুক্রবার পর্যন্ত ইতিমধ্যেই ৪ লক্ষ ১০৪ টি নিয়োগ পরীক্ষার আবেদন জমা পড়েছে। ফলে আরো হাতে রয়েছে বেশ কয়েকদিন। সেই সময়ে আরো আবেদনপত্র জমা পড়বে বলে মনে করছে এসএসসি।

জানা গিয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ইতিমধ্যেই আদালতে মামলা গড়িয়েছে। ফলে চাকরিপ্রার্থীদের কথা চিন্তা ভাবনা করেই নির্দিষ্ট সময়সীমা থেকে আরো সাত দিন বেশি সময় দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এসএসসি। এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের চাকরি বাতিল হওয়া প্যানেল নিয়ে রিভিউ পিটিশন দায়ের করেছে। সেই মামলার শুনানি হওয়ার কথা চলতি মাসের শেষের দিকে। পাশাপাশি ওবিসি সংরক্ষণ নিয়ে পোর্টালে বেশ কয়েকদিন আবেদন জমা করতে পারেনি চাকরি প্রার্থীরা। ফলে কোন যোগ্য চাকরিপ্রার্থী যাতে বঞ্চিত না হন সেই দিকে চিন্তা করেই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য চলতি বছরেই সুপ্রিম কোর্টের কালির আসরে চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মীর। সেই সময়েই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা জানিয়েছিল শীর্ষ আদালত। সেই নিয়ম মেনে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। জম পড়ছে আবেদনও।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

দাগিদের তালিকায় পার্থ ঘনিষ্ট সাহিনা, সকাল থেকেই খোঁজ নেই নেত্রীর, বাড়িতে তালা

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

সুপ্রিম নির্দেশে ১৮০৬ ‘দাগি অযোগ্য’ শিক্ষকের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে জীবনকৃষ্ণ, ছেলেকে জড়িয়ে কান্না বিধায়কের

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]