মঙ্গলে সুখবর, ‘বাংলার বাড়ি’ প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেবে রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: মোদি সরকারের বিরুদ্ধে বার বার বঞ্চনার অভিযোগ তুলেছে রাজ্য। আবাস যোজনার টাকা না দেওয়ায় বাংলার মানুষের মাথার ছাদ অনিশ্চিত হয়েছে বলে অভিযোগ রাজ্যের। তারপরেই রাজ্যের মানুষের স্বার্থে ‘বাংলার বাড়ি’ প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা আগেই উপভোক্তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার ‘বাংলার বাড়ি’ প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে। দ্বিতীয় কিস্তিতে ১২ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে।

সূত্রে খবর, শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রামের ভিডিওকন গ্রাউন্ডে পরিষেবা প্রদান অনুষ্ঠানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি এই সুবিধা প্রদান করবেন। সাধারণ মানুষের স্বার্থে ‘বাংলার বাড়ি’ প্রকল্প চালু করেন মমতা। এর মাধ্যমে উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। মোট ২৮ লক্ষ উপভোক্তা এই সুবিধা পাবেন।

গত বছর ডিসেম্বর মাসে প্রথম পর্যায়ে ১২ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হচ্ছে। প্রায় ৬০ হাজার টাকা করে দেওয়া হয়েছে উপভোক্তাদের। এই ১২ লক্ষ উপভোক্তাকে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে রাজ্য সরকার। ওই উপক্ষোক্তারাই এবার দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছেন।

সূত্রের খবর, বাংলা বাড়ি প্রকল্পের জন্য ইতিমধ্যে ৭ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে অর্থদফতর। ১২ লক্ষ উপভোক্তা টাকা পেলেও বাকি ১৬ লক্ষ উপভোক্তার তালিকা চূড়ান্ত করা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরে তাঁদের অ্যাকাউন্টেও টাকা ঢুকে যাবে বলে জানানো হয়েছে।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]