Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গুরুতর অসুস্থ ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়, ভর্তি এসএসকেএমে

আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়। বুধবার রাত থেকেই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যা মুখোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজস্ব প্রতিনিধি: আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়। বুধবার রাত থেকেই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর জ্বর রয়েছে, ঝিমুনি ভাব রয়েছে। চিকিৎসকদের পরামর্শেই দ্রুত বৃহস্পতিবার এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। সূত্রের খবর, উডবার্ন ব্লকে ভর্তি করা হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গায়িকার মেয়ের সঙ্গে কথা বলে চিকিৎসার দ্রুত ব্যবস্থা করেছেন বলে জানা যাচ্ছে। লেকগার্ডেন্সের বাড়ি থেকেই গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয় গায়িকাকে। পিজিতে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত থেকেই জ্বর আসে। দু’দিন আগে থেকেই শারীরিক সমস্যা দেখা যায়। ডাক্তারের তরফে আরটিপিসিআর টেস্ট করা হয়। সেই রিপোর্টে ধরা পড়ে ফুসফুসে সংক্রমণ বেড়েছে কিংবদন্তি গায়িকার। শ্বাসকষ্ট রয়েছে গায়িকার। তাঁর চিকিৎসক জানিয়েছেন সন্ধ্যা মুখার্জীর নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা প্রবল। তাই দ্রুত উডবার্ন ব্লকের কেবিন নম্বর ১০৩ নম্বরে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডে রয়েছেন ফুসফুস বিশেষজ্ঞ সোমনাথ কুণ্ডু, মেডিসিন বিশেষজ্ঞ, কার্ডিওলজি বিশেষজ্ঞরা।

 

রেডরোডে মহড়া চলাকালীন অসুস্থ ৪ পড়ুয়া ও ২ পুলিশকর্মী, নিয়ে যাওয়া হয়েছে SSKM হাসপাতালে

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

সাতসকালে SSKM হাসপাতালে আগুন! আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে

সৌজন্য, বিধানসভার লবিতেই অসুস্থ তৃণমূল বিধায়ক, ছুটে গেলেন নওশাদ

১২০ দিনের লড়াই শেষ, মেদিনীপুর স্যালাইন কাণ্ডে অসুস্থ নাসরিনের মৃত্যু

‘বেসরকারি হাসপাতালে গেলে নিজের খরচে করতে হবে চিকিৎসা’ , পার্থকে নির্দেশ আদালতের

ওয়ার্ডের বাইরে জড়ো ‘রিঙ্গার ল্যাকটেট’, নিষিদ্ধ স্যালাইন বাতিলের কাজ শুরু এসএসকেএমে

আপাতত বাড়িতে বিশ্রামে থাকতে হবে মদনকে

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00