Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আপাতত বাড়িতে বিশ্রামে থাকতে হবে মদনকে

Share:

নিজস্ব প্রতিনিধি : ২২ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখন বাড়িতেই বিশ্রামে কামারহাটির বিধায়ক মদন মিত্র। চিকিৎসকরা আগামী কয়েকদিন তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আপাতত কোনও রাজনৈতিক কর্মসূচিতে দেখা যাবে না তাঁকে। হাসপাতাল থেকে বেরোনোর সময় মদন মিত্রকে জানান, তিনি ভালো নেই।

গত মঙ্গলবার চিকিৎসকরা মদন মিত্রকে এসএসকেএম হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপরই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। মদন মিত্রের ঘনিষ্ঠ সহযোগীরা জানিয়েছেন, মদন মিত্র আপাতত বাড়িতেই বিশ্রামে থাকবেন। আপাতত তিনি কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগদান করবেন না। সম্পূর্ণ ফিট হয়ে তবেই তাঁকে রাজনীতির আঙ্গিনায় ফিরতে দেখা যাবে বলে ওয়াকিবহাল মহলের মত।আসছে বছরের শুরু থেকেই রাজ্যে জোকদমে লোকসভা নির্বাচনের প্রচার শুরু হয়ে যাবে। কামারহাটির বিধায়ক যাতে পুরোপুরি সুস্থ হয়ে জনসভায় যেতে পারেন, সেদিকেই নজর রাখা হচ্ছে। চলতি সপ্তাহের শেষের দিকে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে মদন মিত্রকে দেখা যাবে কিনা, তা নিশ্চিত নয়।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল মদন মিত্রকে। বাড়িতে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তবে চিকিৎসা চলাকালীন হাসপাতালের বেড থেকে পড়ে গিয়ে কাঁধে চোট পান তৃণমূল বিধায়ক। গত ১৩ ডিসেম্বর তাঁর কাঁধে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার করে তাঁর কাঁধে টেকটেনিয়াম প্লেট বসানো হয়। এরপর তাঁর শারীরিক অবস্থা ক্রমশ উন্নতি হতে শুরু করে। তবে এখনই তাঁকে সম্পূর্ণ বলতে পারছেন না চিকিৎসকরা।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

কলকাতায় দার্জিলিংয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক অভিষেকের

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00