Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যত্রতত্র ফেলা যাবে না পান-গুটকার পিক, সতর্ক করে শহরজুড়ে পোস্টার পুরসভার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য জুড়ে বন্ধ করতে হবে পানের পিক ও থুতু ফেলা । আর এই নিয়ে বিধানসভাতেও আসতে চলেছে বিল । এই আবহে এবার   মা ফ্লাইওভারে দেখা গেল পানের পিক ও থুতু ফেলা বন্ধের পোস্টার । বাংলা এবং ইংরেজিতে দেওয়া হয়েছে এই নোটিশ। সম্প্রতি পান এবং গুটকা খেয়ে যত্রতত্র পিক  ফেলা নিয়ে বেশ অসন্তুষ্ট প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই  শহরজুড়ে  ‘যত্রতত্র পানের পিক-থুতু ফেলা নিষিদ্ধ’ এমনই  পোস্টার দিল কলকাতা পুরসভা ।

এই প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন,’ এই শহর প্রত্যেকের।   তাই শহরকে  নোংরা করা যাবে না । সেইজন্য  বাংলা এবং হিন্দি ও ইংরেজি ভাষায় ব্যানার-হোর্ডিং দেওয়া হয়েছে।   রাস্তায় রাস্তায়  সচেতনতামূলক প্রচার চলবে।’

উল্লেখ্য,  বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আগে মা ফ্লাইওভারে করা হয়েছিল নীল- সাদা রঙ ।  কিন্তু সেই নতুন রঙের উপর অনেকে পানের পিক ফেলে নোংরা করেছেন । আর তা নজর পড়তেই ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নিজে এই অসচেতন প্রবণতা রোধে কড়া আইন নিয়ে আসার কথা জানান।  বলা বাহুল্য, পান এবং গুটকা খেয়ে যত্রতত্র পিল ফেলায় নোংরা হচ্ছে  শহরের রাস্তাঘাট । তাই  কেউ যদি থুতু ফেলে রাস্তায় তাহলে  এবার থেকে দিতে হবে কঠোর জরিমানা। এই মর্মেই  বিধানসভা অধিবেশনে আসতে চলেছে বিল ।

 

 

আমানবিক! মা উড়ালপুলে ৪০ মিনিট রক্তাক্ত অবস্থায় পড়ে মৃত্যু যুবকের

বেপরোয়া গতিই ডেকে আনল অঘটন! মা ফ্লাইওভারে ভয়ঙ্কর দুর্ঘটনা,গুরুতর জখম চালক সহ তরুণী

২৪ ঘণ্টাই উড়ালপুর দিয়ে যাবে বাইক, তবে মানতে হবে শর্ত

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা, মা উড়ালপুল থেকে নিচে পড়ল বাইক, মৃত ২

Maa Flyover-এ এবার থেকে গাড়ি খারাপ হলেই ৫০০০ টাকা জরিমানা

মা উড়ালপুলে নজরদারি বাড়াতে নয়া উদ্যোগ পুলিশের

অসুস্থ ব্যক্তিকে নিয়ে মা উড়ালপুলে রিকশা, প্রশ্নের মুখে ট্রাফিক ব্যবস্থা

Breaking News: মা ফ্লাইওভারে বোমাতঙ্ক ,তৎপর পুলিশ

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00