আমানবিক! মা উড়ালপুলে ৪০ মিনিট রক্তাক্ত অবস্থায় পড়ে মৃত্যু যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি : মর্মান্তিক দুর্ঘটনা মা উড়ালপুলে। বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ যুবকের। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টায় পুলিশ।

জানা গিয়েছে, বুধবার সকালে পার্ক সার্কাসের দিক থেকে সায়েন্স সিটিগামী র‍্যাম্প দিয়ে অত্যন্ত দ্রুতগতির বাইকটি নামছিল। আচমকাই সেটি স্কিট করে। ছিটকে পড়েন বাইক আরোহী। ব্যস্ত রাস্তা হওয়া সত্ত্বেও প্রায় ৪০ মিনিট ধরে রাস্তাতেই পড়ে কাতড়াতে থাকেন ওই যুবক। মনে করা হচ্ছে ভোচ ৫টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। গোটা উড়ালপুল সিসিটিভিতে মোড়া, উড়ালপুলের নিচে ট্রাফিক গার্ড রয়েছে। তারপরেও দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই পড়েছিলেন ওই যুবক। প্রায় ৪০ মিনিট পর পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে।

বাইকটি এতজোড়ে দুর্ঘটনা করে যে সেটি ২০০ মিটার ছিটকে পড়ে সেটি। পুলিশের প্রাথমিক ধারনা ফোনে কথা বলতে বলতে নামছিলেন ওই যুবক। ঘারে ফোন নিয়ে মাথা দিয়ে চেপে কথা বলছিলেন। মাথায় হেলমেট ছাড়াই দ্রুতগতিতে বাইক চালাচ্ছিলেন। তার জেরেই নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি তিনি। এরফলেই বাইকের চাকাটি আচমকাই স্কিট করে। প্রায় ২০০ মিটার ছিটকে পড়ে বাইকটি। রাস্তার ওপরেই রক্তাক্ত অবস্থায় ছটফট করতে থাকেন ওই যুবক। কিন্তু কোনও রকমের সাহায্য মেলেনি।

প্রশ্ন উঠছে, গোটা এলাকা সিসিটিভির আয়ত্তে থাকলেও কোনওভাবেই কেন দ্রুত সাহায্য এল না? প্রায় ৪০ মিনিট ধরে কেন রাস্তাতেই পড়ে থাকতে হল ওই যুবককে? তবে প্রশাসনের পক্ষ থেকে বার বার রাস্তায় সাবধানে চলাফেরা করার কথা বলছে। তারপরেও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের।

বিপত্তি! স্কুলের ছাদের চাঙর ভেঙে অল্পের জন্য রক্ষা শিক্ষকের, বন্ধ পরীক্ষা

মর্মান্তিক! ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ৭

যাত্রী তোলা নিয়ে রেষারেষি! ২ গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত ১২

অটো থামাতে বলায় মহিলা পুলিশ কর্মীকে চাপা দিয়ে ১২০ মিটার হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ চালক

ফের সল্টলেকে বেপরোয়া গতি! গুরুতর জখম ডেলিভারি বয়

মর্মান্তিক দুর্ঘটনা! বর্ধমানে লরিতে ধাক্কা বাসের, মৃত ১০

পাঁশকুড়ায় ফুটপাথে উঠে পড়ল ট্রাক, চাকায় পিষ্ট হয়ে মৃত ৩, আহত আরও ৩

মর্মান্তিক!ভাতারে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দেওর ও বৌদির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]