Maa Flyover-এ এবার থেকে গাড়ি খারাপ হলেই ৫০০০ টাকা জরিমানা

Maa Flyover-এ এবার থেকে গাড়ি খারাপ হলেই মোটা অঙ্কের টাকা জরিমানা হিসাবে গুণতে হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে লালবাজার।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরের বুকে গতি আনতেই গড়ে তোলা হয়েছে কলকাতার(Kolkata) Maa Flyover। শহরের পূর্ব প্রান্ত দিয়ে চলে যাওয়া E M Bypass’র Metropolitan এবং মাঠপুকুরের মধ্যবর্তী এলাকা থেকে সেই উড়ালপুল শুরু হয়েছে যা Science City ও তপসিয়া হয়ে পার্ক সার্কাসে একটি প্রান্ত মিশেছে এবং অপর প্রান্ত মিশেছে A J C Bose Flyover’র সঙ্গে। এর ফলে বাইপাসের দিক থেকে খবই কম সময়ে রবীন্দ্রসদন তথা P T S মোড় পর্যন্ত চলে যাওয়া যায়। এই উড়ালপুল নির্মাণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার যা গোটা দেশের নজর কেড়ে নিয়েছে এবং কার্যত শহর কলকাতার অন্যতম মুখও হয়ে উঠেছে। এবার সেই উড়ালপুলের ক্ষেত্রেই বড় পদক্ষেপ করছে কলকাতা পুলিশ(Kolkata Police)। Maa Flyover-এ এবার থেকে গাড়ি খারাপ হলেই মোটা অঙ্কের টাকা জরিমানা(Fine Hike) হিসাবে গুণতে হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে লালবাজার।

আরও পড়ুন শুক্র রাতে ভেসে গিয়েছিল গাড়ি, শনিতে মিলল দেহ, চাঞ্চল্য আসানসোলে

Maa Flyover দিয়ে কোনও সরকারি বা বেসরকারি বাসরুট চলাচল করে না। তবে কিছু অ্যাপ ক্যাব সংস্থা সেই উড়ালপুল দিয়ে তাঁদের শাটল বাস চালায়। তবে মূলত এই উড়ালপুল দিয়ে চলাচল করে ৪ চাকার ছোট গাড়ি এবং বাইক-স্কুটি। কিন্তু দেখা যাচ্ছে, প্রতিদিন Maa Flyover-এ কমপক্ষে ২ থেকে ৩টি করে গাড়ি খারাপ হয়। বিগড়ে যাওয়া গাড়ি রেকার দিয়ে সরিয়ে, Flyover সচল করার আগে যানজটের কবলে চলে যায় গোটা উড়ালপুল। ফলে থমকায় শহরের গতিও। বিশেষ করে অফিস টাইমের ব্যস্ত সময়ে Maa Flyover-রে গাড়ি খারাপ হলে ভোগান্তির শেষ থাকে না। আর তাই আগে থেকেই Maa Flyover-এ গাড়ি খারাপ হলেই তার জন্য জরিমানা দেওয়ার নিয়ম চালু করে কলকাতা পুলিশ। সেই জরিমানার অঙ্ক ছিল মাত্র ৭০০ টাকা। কিন্তু তাতেও দেখা যাচ্ছে, উড়ালপুলে গাড়ি খারাপ হয়ে যাওয়ার ঘটনা ঠেকানো যাচ্ছে না। এবার তাই আরও কিছুটা কড়া হল কলকাতা পুলিশ। জরিমানার অঙ্ক একলাফে ৭০০টাকা থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করে দেওয়া হয়েছে।   

আরও পড়ুন বেলা গড়ালে বৃষ্টি কমবে বঙ্গে, গভীর নিম্নচাপ সরছে বিহার-উত্তরপ্রদেশে

Maa Flyover’র যান নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্টদের একাংশের অভিযোগ, এই উড়ালপুলে গাড়ি খারাপ হওয়া রোজকার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেউ ইচ্ছা করে গাড়ি খারাপ করেন না, একথা সত্যি। কিন্তু সিংহভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, মালিকদের একাংশের গাফিলতির কারণেই গাড়িগুলি খারাপ হচ্ছে বেশি। নিয়মিত সার্ভিসিং না করানোই একারণে দায়ী। শুধু তাই নয়, এমন বহু ঘটনা দেখা যাচ্ছে যে উড়ালপুলে উঠে গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে। গাড়ি খারাপের পাশাপাশি তেল ফুরিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে আকছার। বাধ্য হয়েই ট্রাফিক পুলিশকে Maa Flyover-এ থাকা রেকার ভ্যানে পেট্রল-ডিজেলও মজুত রাখতে হয়। এই প্রবণতা বন্ধ করতে Motor Vehicles Act অনুসারে ন্যূনতম জরিমানার বদলে সর্বোচ্চ জরিমানা করতে চলেছে ট্রাফিক পুলিশ। যাতে গাড়ির মালিকরা গাড়ি চালানোর সময় বাড়তি সতর্ক ও সচেতন থাকেন। লালবাজার সূত্রের খবর, কলকাতা পুলিশের শীর্ষকর্তারা এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই বর্ধিত জরিমানার বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট ট্রাফিক গার্ডকে জানিয়ে দেওয়া হবে।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]