Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মন্ত্রী চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিটে রাজভবনের অনুমতি মেলেনি, বাধা সাক্ষ্যগ্রহণে

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সাক্ষিগ্রহণে ধাক্কা। এই মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। কিন্তু রাজভবন থেকে চার্জশিটের স্যাংশনের জন্য প্রয়োজনীয় যেসকল নথি রয়েছে, তার কোনওটাই হাতে পাওয়া যায়নি। ফলে ইডির চার্জশিট জমা পড়লেও তা গৃহীত হয়নি। এরফলে পরবর্তী যেসকল কাজ রয়েছে সেগুলো চালিয়ে যাওয়া সম্ভব নয়।

জানা গিয়েছে, গত বুধবার কলকাতার বিশেষ সিবিআই আদালতে মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা করেছিল ইডি। দুইবার হাজিরা এড়ালেও বৃহস্পতিবার ইডির দফতরে গিয়েছিলেন ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তবে সেখানে তাঁকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা, বা তাঁর সঙ্গে কী বিষয়ে কথা হয়েছে তা জানা যায়নি। জুলাই মাসে মন্ত্রীর সমস্ত সম্পত্তির নথি চেয়ে পাঠানো হয়েছিল। মন্ত্রীর সঙ্গে তাঁর পরিবারের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তির নথি চেয়েছিল ইডি। মন্ত্রী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে সময় চেয়েছিলেন।  নথি একত্রিত করে হাজিরা দেবেন বলে জানিয়েছিলেন। সেই মতো বৃহস্পতিবার হাজিরা দিয়েছেন তিনি। তবে তার আগে চার্জশিট দিয়েছিল ইডি।

প্রাথমিক নিয়োগ দুর্নীতির সময় প্রাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে উঠে এসেছিল একাধিক নাম। সেখানে ছিল কুন্তল ঘোষ, অয়ন শীল সহ অনেকেই। বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সঙ্গে সঙ্গেই উঠে এসেছিল চন্দ্রনাথ সিনহার কথা। গত ২৫ জুলাই তাঁকে তলব করেছিল ইডি। কিন্তু তখন তিনি হাজিরা দেননি। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। তল্লাশি চালিয়ে মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে ইডি।তারপরে ফের তাঁকে তলব করা হয়। সেবারও হাজিরা এড়িয়েছিলেন। অবশেষে গত বৃহস্পতিবার চলব করা হয় তাঁকে। কলকাতার বিশেষ সিবিআই আদালতে মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলেও রাজভবন থেকে চার্জশিটের স্যাংশন না হওয়ায় বাধা পড়েছে সাক্ষ্যগ্রহণে।

কাটল চন্দ্রনাথের বিচারপ্রক্রিয়ার জোট, চার্জশিট অনুমোদন করলেন রাজ্যপাল

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চা চক্রে যোগ দিতে রাজভবনে গেলেন মমতা

বুধে ইডি দফতরে হাজিরা দেবেন না চন্দ্রনাথ

চন্দ্রের বাড়ি থেকে বাজেয়াপ্ত ৪১ লক্ষ, খবর ED সূত্রে

কুন্তলের সূত্র ধরেই ED হানা চন্দ্রের গৃহে

বোলপুরে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ED হানা

রাজ্যপালের নির্দেশে অপসারিত স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

টমেটো খাওয়াটা এখন বিলাসিতা পাঞ্জাবের গভর্নরের কাছে!

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00