Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বুধে ইডি দফতরে হাজিরা দেবেন না চন্দ্রনাথ

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার ইডি দফতরে হাজিরা দেবেন না রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ইডি সূত্রে খবর, বুধবার তাঁকে ইডি দফতরে ডাকা হয়েছিল। আই ফোনের লক খোলার জন্য ডাকা হয়েছিল তাঁকে। কিন্তু চন্দ্রনাথ হাজিরা দিচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য, কিছুদিন আগেই চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা।

গত শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথের বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি চালায় ইডি। মন্ত্রীর বাড়ি থেকে ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়। শুধু টাকা নয়, আই ফোন সহ বেশ কিছু নথিও উদ্ধার করা হয়েছে। কেন এই বিপুল পরিমাণ টাকা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে পাওয়া গিয়েছে, সেই বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি চন্দ্রনাথ। জানা গিয়েছে, মন্ত্রী নিজে যেতে না পারলেও তাঁর একজন প্রতিনিধিকে পাঠাবেন।

এর আগে যখন ইডি চন্দ্রনাথকে ডেকে পাঠিয়েছিল, তখনও ইডির তরফে জানানো হয়েছিল, মন্ত্রীর নিজে না এলেও চলবে। যদি তিনি কোনও প্রতিনিধিকে পাঠিয়ে দেন, তাহলেও চলবে। সেই মতোই একজন প্রতিনিধি পাঠানোর কথা জানিয়েছেন চন্দ্রনাথ সিনহা। উল্লেখ্য, চন্দ্রনাথের জেলা বীরভূম থেকেই অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় ইডি হেফাজতে নেওয়া হয়। বর্তমানে তিহারে বন্দি অনুব্রত মণ্ডল। অন্যদিকে এই নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও এখন জেলে বন্দি।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

কলকাতায় দার্জিলিংয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক অভিষেকের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00