Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যপালের নির্দেশে অপসারিত স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধি: রবীন্দ্রভারতী ও দক্ষিণ দিনাজপুর সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। এবারে তাঁর নজর স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের দিকে। স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দিল রাজ্যপাল। ইউজিসি-র নিয়ম মেনে নিয়োগ না হওয়ায় উপাচার্যকে অপাসারণের সিদ্ধান্ত রাজভবনের বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে চলছে অরাজকতা।  এর বিরুদ্ধে চিকিৎসক সংগঠনের যৌথমঞ্চের তরফে দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যসচিবকে অ্যাকশন টেকেন রিপোর্টও দিতে বলেন রাজ্যপাল। গত ৬ অগাষ্ট রাজভবনের তরফ থেকে একটি চিঠি পাঠানো হয়েছিল। সেখানে জানতে চাওয়া হয়েছিল কেন উপাচার্যকে সরানো হচ্ছে না। এরপর ৭২ ঘন্টা সময় দেওয়া হয়।

যদিও এই বিষয়ে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ সুহৃতা পালের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বাস্থ্যভবন ও একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে চিঠি দিয়ে একথা জানিয়েছে রাজভবন। তবে অপসারণের বিষয়ে আইনের সাহায্য নেবেন কিনা, সে ব্যপারেও কিছু সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন উপাচার্য।

উল্লেখ্য গত জুলাই মাস থেকেই স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের দিকে কড়া নজর রাজভবনের। ২৬ জুলাই রেজিস্ট্রারকে চিঠি পাঠানো হয় রাজভবনের তরফে। ওই চিঠিতে হাইকোর্টের রায় উল্লেখ করা হয়েছিল। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব উপাচার্য ইউজিসি-র নিয়ম মেনে নিয়োগ হননি তাঁদেরকে সরে যেতে হবে। এই কারণে উপাচার্য ডাক্তার সুহৃতা পালের নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে।

মন্ত্রী চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিটে রাজভবনের অনুমতি মেলেনি, বাধা সাক্ষ্যগ্রহণে

পার্থের বিরুদ্ধে মামলা চালাতে ইডিকে অনুমতি দিলেন রাজ্যপাল বোস

বুকে ব্যথা নিয়ে কমান্ড হাসপাতালে ভর্তি রাজ্যপাল, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

সঙ্ঘাতের পথ ছাড়লেন রাজ্যপাল,বাজেট অধিবেশনে পাশ হওয়া তিন বিলে ছাড় বোসের

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চা চক্রে যোগ দিতে রাজভবনে গেলেন মমতা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় শিক্ষামন্ত্রীর নিশানায় রাজ্যপাল

‘শাহের শেখানো বুলি আওড়াচ্ছেন রাজ্যপাল’: ফিরহাদ হাকিম

টমেটো খাওয়াটা এখন বিলাসিতা পাঞ্জাবের গভর্নরের কাছে!

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00