মারণরোগের সঙ্গে দীর্ঘ লড়াই শেষ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়

বাংলা ধারাবাহিক মহলে ফের শোকের ছায়া! দীর্ঘদিন অসুস্থ থাকার পর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়
বিদ্যাসাগর সেতু মেরামতির দরুন রবিবার বন্ধ, শনিবারের রাত থেকে যান নিয়ন্ত্রণ শহরের একাধিক রাস্তায়

নিজস্ব প্রতিনিধি: মেরামতি কাজ শুরু হবে বিদ্যাসাগর সেতুতে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তাই বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুতে যান চলাচল। বিদ্যাসাগর সেতুর পরিবর্তে যান চলাচল কোন রুট দিয়ে করা হবে তা জানাল লালবাজার(Lalbazar)। স্বাধীনতা দিবসের পরের দিন অর্থাৎ শনিবার ১৬অগাস্ট রাত ন’টা থেকে ১৭ আগস্ট রাত ন’টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু দিয়ে পণ্যবাহী যান […]
উত্তরে দুর্যোগ, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি ৫ জেলায়

নিজস্ব প্রতিনিধি: পুড়ছে দক্ষিণবঙ্গ, উত্তরে দুর্যোগ। বুধ ও বৃহস্পতি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে চলতি সপ্তাহে আবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তার প্রভাবে সপ্তাহের মাঝামাঝি কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের(South Bengal) একাধিক জেলায় ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। […]
‘ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না’ ইউনূসকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ জাতীয় নাগরিক পার্টির

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আকাশে ফের কালো মেঘ। গত ৫ অগস্ট তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছিলেন ‘আগামী বছরের ফেব্রুয়ারির গোড়ার দিকেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হবে।’ পরের দিন নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে নির্বাচন কমিশনের কাছেও চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু ইউনূসের ওই পরিকল্পনায় বাদ সাধল পাকিস্তানি […]
কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালে জাল আধার কার্ড চক্র,গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি,চাঁচল: বাংলাদেশ সীমান্তবর্তী জেলা মালদায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালে জাল আধার কার্ড চক্র। গ্রেফতার ২, এলাকায় চাঞ্চল্য। বাংলাদেশি রোহিঙ্গারা এসে জাল আধার কার্ড বানাচ্ছে অভিযোগ বিজেপির। পাল্টা তৃণমূল এ নিয়ে সরব হয়েছে। শুরু হয়েছে তরজা।যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রেফতার হচ্ছে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীরা, যাদের কাছে থাকছে জাল আধার কার্ড, ভোটার কার্ড। সেই আবহতেই এবার […]
নিজের ছেলেকে বালিশ চাপা দিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি,গাজোল: এ যেন এক ক্রাইম থ্রিলার। দু বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন করে নিজে বিষ খেয়ে এবং গলার নলি কেটে আত্মহত্যার চেষ্টা অভিযুক্ত মায়ের। এই ঘটনাকে কেন্দ্র করে এক প্রকার তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গেছে ,পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটান অভিযুক্ত ওই মহিলা। ঘটনা গাজোল থানার(Gajol P.S.) অন্তর্গত করকচ গ্রাম পঞ্চায়েতের […]
লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ছে মুকেশ আম্বানির, সম্পদ বেড়ে ২৮ লক্ষ কোটি

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ধনদেবী লক্ষ্মী যেন চিরস্থায়ীভাবে ডেরা বেঁধেছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির ঘরে। গত এক বছরে ধীরুভাই আম্বানির বড় পুত্রের পরিবারের সম্পদ বেড়েছে ১০ শতাংশ। মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৮ লক্ষ কোটিতে। সম্পদের নিরিখে মুকেশের ধারে-কাছে নেই কোনও ভারতীয় শিল্পপতি। ধীরুভাইয়ের পুত্রের কাছ থেকে দেশের সেরা ধনকুবের হওয়ার সিংহাসন কাড়ার মতো চ্যালেঞ্জ জানাতে […]
ঋণখেলাপিদের ‘আচ্ছে দিন’, ৫ বছরে ৫.৮২ লক্ষ কোটি টাকার ঋণ মকুব করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নরেন্দ্র মোদির জমানায় আমআদমির কাছে ‘আচ্ছে দিন’ অধরা থেকে গেলে কী হবে, সত্যিকারের ‘সুদিন’ চলছে ঋণখেলাপিদের। গত পাঁচ বছরে শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিই ঋণখেলাপিদের ৫.৮২ লক্ষ কোটি টাকার ঋণ মকুব করেছে। আজ মঙ্গলবার (১২ অগস্ট) সংসদে এমনই চমকে ওঠার মতো তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ঋণ দিয়ে […]
কেলেঙ্কারি, মিঠুন ঢোকার আগে বিজেপির কর্মিসভায় বেজে উঠল ‘মুঝকো পিনা হ্যায় পিনে দো’, বিতর্ক তুঙ্গে

ইস্পাতনগরী দুর্গাপুরে বিজেপি কর্মীসভাতে যোগ দিতে গিয়েছেন অভিনেতা-রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী। সেই কারণে বিজেপিকর্মী ও সমর্থকদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে!
সুখবর, ৫ বছর বাদে চিনের সঙ্গে ফের শুরু হচ্ছে সরাসরি বিমান পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দীর্ঘ পাঁচ বছর বাদে ফের ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হতে চলেছে। দেশের দুই বেসরকারি বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোকে ফের চিনের সঙ্গে সরাসরি বিমান চালানোর জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গত কয়েক মাসের মধ্যেই বিশ্ব কূটনীতিতে নাটকীয় পট পরিবর্তন ঘটেছে। এক সময়ের জিগরি দোস্ত দিল্লির […]
পুলিশ কমিশনারকে শুভেন্দুর কু-কথা, প্রতিবাদে পথে নামলেন পুলিশ পরিবারের মহিলারা

নিজস্ব প্রতিনিধি: গত ৯ অগাস্ট অভয়ার মা বাবার ডাকে যে নবান্ন অভিযান সংগঠিত হয়েছিল এবং মিছিল পার্কস্ট্রিট সংযোগস্থলে পুলিশ আটকে দেয়। ব্যারিকেড করে মিছিল আটকানোর পর সেখানেই তুমুল গন্ডগোলের সৃষ্টি হয় এবং সেখানেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবস্থানে বসে পড়েন । প্রায় তিনটের সময় যখন কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করেন সেই সময় কলকাতার পুলিশ কমিশনারকে(CP […]
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঝড় তুলে ৪১ বলে শতরান করে ইতিহাস গড়লেন ‘বেবি’ এবি

নিজস্ব প্রতিনিধি: ক্রিজে নেমেই তিনি দক্ষিণ কোরিয়ার তারকা ব্যাটার এবি ডি ভিলিয়ার্সের মতো ঝড় তোলেন। বিপক্ষের বোলারদের পিটিয়ে ছাতু করেন। এবি’র সঙ্গে তাঁর ব্যাটিংয়ের অদ্ভুত মিল থাকায় ক্রিকেট মহলে ‘বেবি এবি’ হিসাবেই পরিচিতি পেয়েছেন ডেভাল্ড ব্রেভিস। টি-টোয়েন্টি ফরম্যাটে অন্যতম সেরা ব্যাটসম্যান হলেও দক্ষিণ আফ্রিকার হয়ে এই সংস্করণে কোনও শতরান নেই ডি ভিলিয়ার্সের। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে […]
মুকুটে নয়া পালক, সেরা হয়ে নজির করলেন শুভমন

নিজস্ব প্রতিনিধি: টেন্ডুলকর-আন্ডারসন টেস্ট সিরিজে প্রশংসিত হয়েছে শুভমন গিলের অধিনায়কত্ব। অধিনায়ক তো বটেই, খেলার দিক থেকেও বেশ ভাল পারফরম্যান্স এসেছে তাঁর। একেবারে আনকোরা অধিনায়ক হয়ে, ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের মুখোমুখি হয়েছেন শুভমন। তালিকায় নাম তোলার ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার উইয়ান মুল্ডারের সঙ্গেও কঠোর প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়েছিলেন গিল। তারপরেও কিন্তু তিনি ভীত হননি। তাই জুলাই […]
আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কমিশনার ও সুপারদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি:এসপি- সিপিদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। শুধু আই সি ওসিদে’র ওপর আইন-শৃঙ্খলার ভার নয়। পুলিশ কমিশনার পুলিশ সুপারদেরও দায়িত্ব নিতে হবে। রাজ্যে পর পর খুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী(CM)। মঙ্গলবার মুখ্য সচিবকে নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি এই কড়া বার্তা দেন বলে সূত্রের খবর। সম্প্রতি কোচবিহার থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক খুনের […]
‘এটা কী করছেন?’ মেজাজ হারিয়ে ভক্তকে ধাক্কা মারলেন জয়া বচ্চন

ফের সংসদ ভবনের বাইরে রুদ্রমূর্তি ধারণ করলেন বর্ষীয়ান অভিনেত্রী তথা সমাজবাদী সাংসদ জয়া বচ্চন। দিল্লির কনস্টিটিউশন ক্লাবের বাইরে এক যুবককে জোর ধমক দিলেন জয়া বচ্চন।
ছদ্মবেশ নিয়েও শেষ রক্ষা হলো না, দক্ষিণ কোরিয়ায় গ্রেফতার লস্কর জঙ্গি

আন্তর্জাতিক ডেস্ক: পরিচয় লুকিয়েও শেষরক্ষা হলো না। দক্ষিণ কোরিয়ার পুলিশের হাতে গ্রেফতার হলো জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য এক পাকিস্তানি নাগরিক। দক্ষিণ কোরিয়ায় এই প্রথম কোনও লস্কর জঙ্গিকে গ্রেফতার করা হলো। ধৃতকে জেরা করে লস্করের গোপন কার্যকলাপ নিয়ে আরও কোনও তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন দেশটির গোয়েন্দারা। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ‘কোরিয়ান হেরাল্ড’ জানিয়েছে, ‘রাজধানী সিওলের ইটাউইন জেলার […]
রাহুল-সহ বিরোধীদের গায়ে ‘মিনতি দেবী নট আউট ১২৪’ জার্সি, কে এই মিনতি দেবী?

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: এ যেন রাজনৈতিক ব্যঙ্গের এক মজাদার প্রদর্শনী! মঙ্গলবার ১২ আগস্ট, ইন্ডিয়া ব্লকের বিরোধী সাংসদরা “মিনতি দেবী ১২৪ নট আউট” লেখা সাদা টি-শার্ট পরে সংসদ ভবনে উপস্থিত হয়েছিলেন। স্লোগানটি শুনলে মনে হয় বুঝি ক্রিকেটের স্কোরবোর্ড প্রকাশ্যে আনা হচ্ছে। কিন্তু না ক্রিকেটের সঙ্গে এর দূর দূরান্তে কোনও সংযোগ নেই। ‘মিনতি দেবী ১২৪ নট […]
এক বছরে ১২ দেশ ভ্রমণ, বিদেশ সফরে মোদিকে টক্কর ইউনূসের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কুর্সিতে বসার পরে বিদেশ সফরে পূর্বসূরিদের টেক্কা দিয়ে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কথায়-কথায় বিদেশ ভ্রমণ করে বিরোধীদের নিশানায় পড়েছেন। গত ১১ বছরে ১৫১টি দেশ ভ্রমণ করেছেন এবং ৭২টি দেশ সফর করেছেন। তার মধ্যে ১০ বারই গিয়েছেন আমেরিকায়। বিদেশ ভ্রমণে মোদিকে টক্কর দিচ্ছেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। ক্ষমতায় […]
খেলা চলাকালীন অসুস্থ, ৪ দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইতালির অ্যাথলেট

নিজস্ব প্রতিনিধি : চিনের চেংদুতে চলছিল ওয়ার্ল্ড গেমস প্রতিযোগিতা। সেখানেই প্রতিযোগিতা চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ইতালির এক অ্যাথলিটের। খেলা চলাকালীন আচমকাই অসুস্থ বোধ করেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট (Orienteering athlete) ম্যাতিয়া দেবের্তোলিস (Mattia Debertolis)। চার দিন পর তার মৃত্যু হয়েছে। আয়োজকরা একটি যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে, ৮ আগস্ট খেলার সময় অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি। […]
বলিউডে ফের শোকের ছায়া! চলে গেলেন ‘দেবদাস’ খ্যাত অভিনেত্রী নাজিমা

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত অভিনেত্রী নাজিমা। যিনি ষাট-সত্তরের দশকের বহু চলচ্চিত্রে তিনি ছিলেন বাঁধাধরা ‘বোন’ বা বন্ধু।
আধার-প্যান ও ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক নয়, জানিয়ে দিল বম্বে হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আধার কার্ড-প্যান কার্ড কিংবা ভোটার কার্ড থাকলেই কোনও ব্যাক্তি ভারতীয় নাগরিক হয়ে যান না। আজ মঙ্গলবার (১২ অগস্ট) এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর জামিন আর্জি খারিজ করে দিয়ে এমনটাই জানিয়েছেন বম্বে হাইকোর্টের বিচারপতি অমিত বোরকার। বাবু আবদুর রউফ নামে এক বাংলাদেশিকে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। গ্রেফতার হওয়া ব্যাক্তি জামিনের আর্জি জানাতে গিয়ে […]
অতিরিক্ত বৃষ্টি এবং নিম্নচাপের জেরে জলমগ্ন গ্রাম ,বন্ধ স্কুল

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকে পাতুয়া লস্করপোতা গ্রামে(Laskarpota Village) জলমগ্ন।গ্রামে কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান জল।জলমগ্ন গোটা এলাকা।সমস্যায় পড়তে হয় গ্রামবাসী থেকে শুরু করে নিত্যুযাত্রীদের।এলাকাবাসীদের দাবি প্রতিবছর এই সমস্যার সম্মুখীন হতে হয়।গ্রামে কেউ অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নিয়ে যেতে গেলে চরম দুর্ভোগে পড়তে হয়।এই গ্রামে লস্কর পোতা অবৈতনিক প্রাথমিক […]