এমার্জেন্সি অ্যালার্ম শুনে থামল মেট্রো, সাময়িক বিঘ্ন পরিষেবায়, নেপথ্যের কারণ কী….

Share:

নিজস্ব প্রতিনিধি : যাত্রী ভুলবশত কাজে সাময়িক বিপত্তিতে মেট্রো পরিষেবা। বুধবার এমার্জেন্সি অ্যালার্মের আওয়াজ শুনে মেট্রো থামিয়ে দেন চালক। বেশ কিছুক্ষণ মেট্রো পরিষেবা ব্যহত হয়। এরফলে সমস্যায় পরতে হয় অফিসযাত্রীদের।

জানা গিয়েছে, বুধবার সকালে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো রবীন্দ্র সরোবর স্টেশনে ঢুকছিল। সকাল ৯.৫০ নাগাদ মেট্রোটি আসে। আচমকাই বেজে ওঠে এমার্জেন্সি অ্যালার্ম। সঙ্গে সঙ্গে জরুরি কারণবশত মেট্রোটি থামিয়ে দেন চালক। কিন্তু আচমকাই কেন বেজে উঠল এমার্জেন্সি অ্যালার্ম। বেশ কিছুক্ষণ পরে জানা যায়, এক যাত্রী ভুলবশত মেট্রোর এমার্জেন্সি অ্যালার্ম বাটন প্রেস করেন। ওই বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে ড্রাইভারের কাছে সতর্কবার্তা যায়। প্রোটোকল অনুযায়ী ট্রেন থামিয়ে দেওয়া হয়।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনও যাত্রী ভুল করেই ওই অ্যালার্ম বাজিয়েছেন। এই ঘটনার পরে ৭-৮ মিনিট স্টেশনে দাঁড়িয়ে ছিল ট্রেনটি। গোটা ঘটনা খতিয়ে দেখার পর মেট্রো পরিষেবা চালু করা হয়। রবীন্দ্র সোরবরের পরে কালীঘাট মেট্রো স্টেশনেও একই ঘটনা ঘটে। সেখানেও বেশ কিছুক্ষণ মেট্রোটিকে দাঁড় করিয়ে দিতে হয়।

কিন্তু পর পর দুবার কেন মেট্রোর এই অ্যালার্ম বাটন প্রেস করা হল তা নিয়ে উঠছে প্রশ্ন। গোটা ঘটনা খতিয়ে দেখে তারপরেই দক্ষিণেশ্বরের দিকে চলেছে মেট্রো। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়। আপ লাইনে মেট্রো পরিষেবা কিছুক্ষণের জন্য ব্যাহত হলেও ডাউনলাইনে মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়নি বলেই জানা গিয়েছে মেট্রোর পক্ষ থেকে।

উল্লেখ্য, আত্মহত্যার ঘটনা বা যান্ত্রিক ত্রুটির কারণে এর আগে মেট্রো পরিষেবা ব্যহত হলেও এই ধরনের ঘটনা প্রথম। এর আগে ভুলবশত এমার্জেন্সি অ্যালার্ম  বাজিয়ে পরিষেবা ব্যাহত হওয়ার ঘটনা ঘটেনি।

আতঙ্কের নাম কলকাতা মেট্রো! সকালের পর সন্ধ্যায় ফের বিপর্যস্ত পরিষেবা

অরেঞ্জ ও ইয়েলো মেট্রো লাইনে শুরু যাত্রী পরিষেবা, কতটা সুবিধা যাত্রীদের?

মোদির হাত ধরে মেট্রোর নতুন রুটের উদ্বোধন, জানুন ভাড়ার তালিকা

‘ ব্লু প্রিন্ট তৈরি আমার’, কলকাতা মেট্রোর ঐতিহাসিক দিনে স্মৃতিমেদুর মমতা

ভোটের আগে মেট্রো উদ্বোধন! পরিযায়ী পাখি মোদিকে ৫ প্রশ্ন তৃণমূলের

‘দলে আমার কোনও কাজ নেই ‘, মোদির সভায় ডাক না পাওয়ায় অভিমানী দিলীপ

লাইনে ত্রুটি! ব্যস্ত সময়ে ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা, দুর্ভোগে যাত্রীরা

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]