আংশিক কর্মবিরতির ঘোষণা আর এন টেগোর হাসপাতালের সিনিয়র ডাক্তারদের

বৃহস্পতিবার আংশিক কর্মবিরতির সিদ্ধান্ত ঘোষণা করেন নারায়ণা গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন আর এন টেগোর হাসপাতালের সিনিয়র ডাক্তারেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: জুনিয়র ডাক্তারদের আন্দোলনের আঁচ এবার কলকাতার(Kolkata) আরও এক হাসপাতালে। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত আংশিক কর্মবিরতির ডাক দিয়েছেন দক্ষিণ কলকাতার মুকুন্দপুর(Mukundapur) এলাকার ওই হাসপাতালের চিকিৎসকেরা। বুধবার অ্যাপোলো হাসপাতালের ডাক্তারেরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁরা জানিয়েছিলেন, জুনিয়র ডাক্তারদের দাবিগুলি পূরণ না করা হলে আগামী সোমবার থেকে তাঁরা কর্মবিরতির পথে হাঁটবেন। জরুরি পরিষেবা ছাড়া বাকি সব ক্ষেত্রে এই কর্মবিরতি পালন করা হবে বলে জানানো হয়। অ্যাপোলোর পরে বৃহস্পতিবার আংশিক কর্মবিরতির সিদ্ধান্ত ঘোষণা করেন নারায়ণা গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন আর এন টেগোর হাসপাতালের(R N Tagore Hospital) সিনিয়র ডাক্তারেরা।

আরও পড়ুন, আর জি কর হাসপাতালের ট্রমা কেয়ারে রক্তমাখা গ্লাভস, স্বাস্থ্যসচিবের নির্দেশে তদন্ত

আর এন টেগোর হাসপাতালের সিনিয়র ডাক্তারেরা(Senior Doctors) হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানান, ‘জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সংহতি জানাতে’ তাঁরা বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত আংশিক কর্মবিরতির(Partial Strike) পথে হাঁটবেন তাঁরা। তবে জরুরি পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে। পরিস্থিতি বিচার করে এই কর্মবিরতির মেয়াদ বৃদ্ধি করা হতে পারে বলেও জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসকেরা। আর জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে বিচার চেয়ে এবং স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তার দাবি জানিয়ে গত দু’মাস ধরে আন্দোলন করছেন রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারেরা। শনিবার থেকে তাঁদের কয়েক জন আমরণ অনশন শুরু করেছেন। ৭ জন জুনিয়র ডাক্তার অনশনে অংশ নিয়েছেন। ১০ দফা দাবিতে তাঁদের এই অনশন চলছে।

আরও পড়ুন, দর্শনার্থীদের সঙ্গে চলবে না কোনও খারাপ ব্যবহার, বাহিনীকে কড়া বার্তা মনোজ ভার্মার

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও চলছে আমরণ অনশন। জুনিয়র ডাক্তারদের আন্দোলন সমর্থন করছেন সিনিয়রেরাও। তাঁরা রিলে অনশন শুরু করেছেন। আর জি কর, কলকাতা মেডিকেল, ন্যাশনাল মেডিকেল-সহ একাধিক হাসপাতালে সিনিয়র ডাক্তারদের একাংশ ‘গণইস্তফা’ও দিয়েছেন। বুধবার অ্যাপোলো হাসপাতালের সিনিয়র ডাক্তারদের তরফে একটি চিঠি দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। তাতে স্বাক্ষর করেন ২৩ জন ডাক্তার। তাঁদের বক্তব্য, ‘‘আমরা জুনিয়র ডাক্তারদের সাম্প্রতিক আন্দোলনকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছি। তাঁদের আমরণ অনশনের সঙ্গে সংহতিতে আমরা হাসপাতালের সমস্ত অজরুরি বিভাগে কাজ বন্ধ করতে চলেছি।’’ আগামী সোমবার, ১৪ অক্টোবরের মধ্যে জুনিয়র ডাক্তারদের দাবি পূরণ না হলে কর্মবিরতির পথে হাঁটবেন বলেও জানান তাঁরা। 

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

‘না ডাকলে যাই না’, অমিত শাহের সভায় ডাক না পাওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ

‘অপারেশন সিঁদুর’-এর নামে রাজনৈতিক হোলি চলছে, প্রধানমন্ত্রীকে নিশানা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]