বাংলাদেশের যশোরেশ্বরী মন্দিরে মা কালীকে দেওয়া মোদির সোনার মুকুট চুরি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চোর হিসাবে গোটা বিশ্বেই বাংলাদেশিদের ‘সুনাম’ রয়েছে। এবার বাংলাদেশি চোরেদের হাত থেকে রেহাই পেলেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-ও। শক্তিপীঠ হিসাবে পরিচিত বাংলাদেশের সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে মা কালীকে ভারতের প্রধানমন্ত্রীর দেওয়া সোনার মুকুট রহস্যজনকভাবে চুরি গিয়েছে। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) মহা সপ্তমীর দিন দুপুরে মন্দিরের মা কালীর মাথা থেকে ওই মুকুট হাতিয়ে […]

গল্প নয় সত্যি, মাত্র এক টাকায় মিলছে নতুন জামা-কাপড় থেকে চাল-ডাল

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাণের উ‍ৎসবের দিনগুলিতে যাতে হতদরিদ্র মানুষদের মুখেও একরাশ অনাবিল হাসি ফুটে ওঠে তার জন্য অন্যান্য বছরের মতো এবারেও ‘এক টাকার বাজার’-এর আয়োজন করেছিল বিদ্যানন্দ ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) মহা সপ্তমীর দিনেই আয়োজন করা হয়েছিল গরিব মানুষের মুখে হাসি ফোটানোর বাজার। আর সেই বাজার থেকে কেউ এক টাকায় কিনলেন নতুন শাড়ি, প্রিয় […]

ত্রিধারার মণ্ডপে ‘বিচার চাই’ শ্লোগান দেওয়া ৯ জনকে পুলিশ হেফাজতে পাঠাল আলিপুর আদালত

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে যেমন কর্ম তেমন ফল। গতকাল বুধবার মহাষষ্ঠীর দিন দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনীর মণ্ডপে ঢুকে নাটকীয়ভাবে ‘বিচার চাই’ শ্লোগান দিয়ে আটক হয়েছিলেন নয়জন। আজ বৃহস্পতিবার ধৃতদের আলিপুর আদালতে হাজির করা হয়েছিল। সরকারি ও আসামী পক্ষের সওয়াল জবাব শেষে বিচারক ধৃত ৯ জনকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পুলিশের […]

বিশ্বকাপের মাঝপথে বাবার মৃত্যু, তড়িঘড়ি দেশে ফিরলেন পাক অধিনায়ক

নিজস্ব প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরশাহিতে চলছে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর ওই বিশ্বকাপ আসরের মাঝেই বড় দুঃসংবাদ পেলেন পাকিস্তান মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ফাতিমা সানা। আচমকাই তাঁর পিতৃবিয়োগ হয়েছে। আর ওই খবর পেয়েই ভীষণ ভেঙে পড়েছেন তিনি। বাবাকে শেষ বারের মতো দেখতে বৃহস্পতিবার বিশ্বকাপের আসর ছেড়ে করাচিতে ফিরে গিয়েছেন ফাতিমা। আর তাঁর পরিবর্তে বিশ্বকাপের […]

গরিব-মেধাবী পড়ুয়াদের জন্য ‘গৌরী সেন’ হয়ে উঠেছিলেন রতন টাটা, জানুন কীভাবে?

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, ‘লাগে টাকা, দেবে গৌরী সেন’। বহুল প্রচলিত আপ্তবাক্যের আধুনিক গৌরী সেন হয়ে উঠেছিলেন প্রয়াত শিল্পপতি তথা টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা। গরিব-মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষার পথে যাতে অর্থ ‘কাঁটা’ হয়ে না দাঁড়াতে পারে, তার জন্য দু’হাতে বিলি করেছিলেন অকাতরে টাকা। টাটা গোষ্ঠীর অধীনস্ত বিভিন্ন সংস্থার তহবিল থেকেই ওই অর্থ জোগানো হয় মেধাবী […]

সপ্তমীর সন্ধ্যায় জনজোয়ারে ভাসল মহানগর

নিজস্ব প্রতিনিধি: চলতি শারদো‍ৎসবের আনন্দ পণ্ড করতে আসরে নেমেছিল একদল ষড়যন্ত্রকারী। আরজি কর কাণ্ডকে রাজনৈতিক অস্ত্রর হিসাবে ব্যবহার করে উ‍ৎসব বয়কটের ডাক দিয়েছিলেন তাঁরা। কিন্তু শান্তিপ্রিয় বাঙালি সেই ষড়যন্ত্রকারীদের মুখে ঝামা ঘষে দিয়ে, উ‍ৎসব বয়কটের ডাককে ঘৃণাভরে প্রত্যাখান করে আলোর রোশনাই গায়ে মাখতে নেমে পড়েছেন কলকাতা মহানগর ও শহরতলীর রাজপথে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) মহাসপ্তমীর সন্ধ্যায় […]

১৫ ডিসেম্বর হাসিনার ফাঁসির সাজা ঘোষণা! প্রধান বিচারপতি-আইন উপদেষ্টার বৈঠকে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের রাজনীতিতে যাতে আর কোনও দিন প্রত্যাবর্তন না করতে পারেন শেখ হাসিনা, তার জন্য কোমর কষে ঝাঁপিয়েছে পাকিস্তান ও মার্কিন মদতপুষ্ঠ অন্তর্বর্তী সরকার। সূত্রের খবর, কোটা সংস্কার আন্দোলনে নিহতদের ‘খুনি’ হিসাবে দোষী সাব্যস্ত করে প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফাঁসির সাজা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর চলতি বছরের বিজয় দিবসের প্রাক্কালে অর্থা‍ৎ ১৫ ডিসেম্বরই আন্তর্জাতিক অপররাধ […]

ফের ধর্মীয় রোষ! উত্তরপ্রদেশে ‘ডাণ্ডিয়া’ অনুষ্ঠান থেকে তাড়ানো হল ‘মুসলিম’ সঞ্চালিকাকে

একটি সংবাদ প্রতিবেদন অনুযায়ী, এদিন ঝাঁসির একটি হলে ডাণ্ডিয়ার আয়োজন করা হলে সেখানে সঞ্চালনার জন্যে ডাকা হয়েছিল একজন মুসলিম সঞ্চালিকাকে।

শক্তিগড়ে পথ দুর্ঘটনার বলি চিকিৎসকের স্ত্রী ও মেয়ে

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক চিকিৎসকের স্ত্রী ও তাঁদের মেয়ে। দুর্ঘটনা ঘটেছে শক্তিগড় থানা এলাকার আমড়া এলাকায় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে।

সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার লেখক হান ক্যাং

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছর  সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার লেখক হান ক্যাং। তাঁর লেখায় বারবার ফুটে উঠেছে নানান ঐতিহাসিক মুহূর্তে এবং মানুষের জীবনের নানান কথা।  তাই চলতি বছর হান ক্যাংকে সাহিত্যে  নোবেলের জন্য  ভূষিত করা হয়েছে।  সুইডিশ একাডেমি দ্বারা প্রদান করা এই পুরস্কারের মূল্য ১১  মিলিয়ন সুইডিশ ক্রাউন। হান ক্যাং ১৯৭০ সালে দক্ষিণ কোরিয়ার গোয়াংজুতে […]

চাঁদের আলোয় নেমে আসছে দেবী,জানুন কোজাগরী লক্ষ্মী পুজো কবে ?

নিজস্ব প্রতিনিধি : পুজোর মরশুমে মেতে উঠেছে বাঙালি। এইসময় চারিদিকে ধ্বনি ওঠে মাতৃশক্তির জয়জয়কার। দুর্গা পুজোর পরেই আসছে কোজাগরী লক্ষ্মী পুজো। আশ্বিন মাসের পূর্ণিমা তিথি শারদ পূর্ণিমা বা কোজাগরী পূর্ণিমা নামে পরিচিত। এই তিথিতে আরাধনা করা হয় মা লক্ষ্মীর।মনে করা হয় এই পূণ্যতিথিতেই জন্মগ্রহণ করেছিলেন মা লক্ষ্মী।চাঁদের আলোয় দেবী লক্ষ্মী মর্ত্যে নেমে আসেন। মনে করা […]

ঘূর্ণিঝড় মিলটনের তাণ্ডবে তছনছ আমেরিকা, ৫০ লক্ষ ডলার অনুদান টেইলর সুইফটের

হারিকেন হেলেন এবং মিলটন ত্রাণ তহবিলে ৫ মিলিয়ন ডলার অনুদান দিলেন বিখ্যাত গায়িকা। তাঁর এই অবদানের জন্যে ফিডিং আমেরিকা তাঁকে কৃতজ্ঞতা জানিয়েছেনন।

আংশিক কর্মবিরতির ঘোষণা আর এন টেগোর হাসপাতালের সিনিয়র ডাক্তারদের

বৃহস্পতিবার আংশিক কর্মবিরতির সিদ্ধান্ত ঘোষণা করেন নারায়ণা গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন আর এন টেগোর হাসপাতালের সিনিয়র ডাক্তারেরা।

র‍্যাকেট তুলে রাখছেন রাফায়েল নাদাল

নিজস্ব প্রতিনিধিঃ অবসরের ঘোষণা করে দিলেন ২২ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। তাঁকে আর দেখা যাবে না র‍্যাকেট হাতে খেলতে। বৃহস্পতিবার  একটি আবেগঘন ভিডিও পোস্ট করে  তিনি জানালেন অবসরের খবর ।    অবসর নেওয়া প্রসঙ্গে বলতে গিয়ে   ২২ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন টেনিস কিংবদন্তি রাফায়েল জানান, ‘ একাধিক চোট পাওয়ায় গত কয়েক বছর […]

যোগীরাজ্য গম চুরির সন্দেহে ৩ দলিত কিশোরকে মাথা ন্যাড়া করিয়ে ঘোরানো হল গ্রামে

তবে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং শানু পলাতক। ভুক্তভোগীরা বুধবার একটি সংবাদমাধ্যমকে তাঁদের উপর অত্যাচারের ঘটনার বিবৃতি দিয়ে জানিয়েছেন, তাঁদের উপর রাগ ছিল বর্ণবাদী হওয়ার।

হরিয়ানার ভোটে  বিপর্যয়ের জন্য নাম না করে হুদাদের নিশানা রাহুলের

নিজস্ব প্রতিনিধিঃ হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয় কংগ্রেসের। আর তা নিয়ে বৃহস্পতিবার কংগ্রেস নেতৃত্ব রাজ্য নেতাদের সঙ্গে পর্যালোচনা  বৈঠক হয়। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন  রাহুল গান্ধি। বৈঠকের পর তিনি জানান, ‘ পুরো নির্বাচনে দলের স্বার্থ গৌণ এবং নেতাদের স্বার্থ প্রাধান্য পেয়েছে। ‘ জানা গিয়েছে, এদিনের পর্যালোচনা  বৈঠকে উপস্থিত […]

ঘূর্ণিঝড় মিলটনের তাণ্ডবে বিদ্যুৎহীন ৩০ লক্ষের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার ফ্লোরিডায় হারিকেন মিলটনের প্রভাবে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ৩০ লক্ষের বেশি গ্রাহক। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন হারডি কাউন্টির বাসিন্দারা। এছাড়াও পার্শ্ববর্তী সারাসোটা ও মানাটি কাউন্টিতে এই সংকট তীব্র আকার ধারণ করেছে। ফ্লোরিডার আটলান্টিক উপকূলে ফোর্ট পিয়ার্সের কাছে স্পেনিস লেকস কান্ট্রি ক্লাব এলাকায় তাণ্ডব চালিয়েছে হারিকেন মিলটন। ধ্বংস হয়ে গিয়েছে বহু ঘরবাড়ি। সেখানকার […]

ছেলে-মেয়েকে নিয়ে প্যাণ্ডেল হপিং শুভশ্রীর, কাজের ফাঁকে পরিবারকে আগলে রাখছেন রাজ

রাজ চক্রবর্তী সেজেছেন নীল পাঞ্জাবীতে। মেয়েকে সারারা চুড়িদার পরিয়েছিলেন। এবং ছেলে ইউভানকে সাদা পাঞ্জাবীতে সাজিয়েছেন অভিনেত্রী।

সাগরে চোখ রাঙাচ্ছে গভীর নিম্মচাপ, ভাসবে গোটা বাংলা

নিজস্ব প্রতিনিধিঃ পুজো শেষ হতেই বদলাতে চলেছে আবহাওয়া । রবিবারের পর থেকেই আকাশ মেঘলা থাকবে। জেলায় জেলায়  রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা।  শুধু তাই নয় তাপমাত্রা স্বাভাবিক এর উপরে এবং বাতাসে জলীয় বাষ্প থাকায় কিছুটা অস্বস্তি থাকবে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। বর্ষা বিদায়ের আগে দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা লতানপুর পান্না নর্মদাপুরম খরগাঁ ও নবসারির উপর দিয়ে বিস্তৃত […]

রাতে ঘুমোতে পারছেন না দীপিকা, সিদ্ধান্ত নিচ্ছেন ভুল, এ কী হল লেডি সিংহমের?

মাঝে মাঝেই ইনস্টাগ্রাম স্টেটাসে মা হওয়ার পর বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন অভিনেত্রী। সাম্প্রতিক একটি বক্তৃতায়, মেয়ের জন্মের পর কিভাবে ঘুম থেকেই বঞ্চিত হচ্ছেন সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন।

দশভুজা রূপে নন, দেবী এখানে পুজিতা হন ‘দুই’ হাতেই

নিজস্ব প্রতিনিধি : পুজোর আনন্দে উৎসবে মেতে উঠেছে বাঙালি। আজ হল মহাসপ্তমী। চারিদিকে শুধু ঢাকের আওয়াজ। দু্র্গাপুজো এলেই দেখা যায় আঝও স্বমহিমায় জ্বলজ্বল করছে বনেদি বাড়ির পুজো। সূদুর অতীত থেকে এখনও পর্যন্ত আজও নিয়ম-রীতি মেনে চলে আসছে মাতৃ আরাধনা। শুধু বাংলায় নয়, বাংলার বাইরে আরও একটি রাজ্য আছে সেখানেও পুজো হয় ধুমধাম করে। বলা যেতে […]

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]