Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘না ডাকলে যাই না’, অমিত শাহের সভায় ডাক না পাওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাতেও ডাক পেলেন না বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃ ভ্রমণে এসে ফের অভিমান ঝরে পড়ল বিজেপি নেতা দিলীপ ঘোষের গলায়।

মোদি সফরে ডাক পাননি তিনি। অমিত শাহের সফরেও ব্রাত্য দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, বড় নেতারা না ডাকলে তিনি যান না। বড় নেতাদের একটা মানসম্মান রয়েছে। বড়া নেতারা যাঁদের ডাকেন, তাঁরাই হাজির হন।  তাঁর যাওয়ার প্রয়োজন হয়না। যদি প্রয়োজন হয়, তবেই তাঁর ডাক পড়ে। নেতারা যা নির্দেশ দেন, সেটাই পালন করেন।

বিজেপির সর্বভারতীয় সভাপতি থাকাকালীন যখনই অমিত শাহ বা বিজেপির বড় নেতৃত্ব কলকাতায় এসেছেন তখন সঙ্গে থাকতেন দিলীপ ঘোষ। শনিবার কলকাতায় এসে ওয়েস্টিনে উঠবেন স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় এলে এই হোটেলেই থাকেন তিনি। দিলীপ ঘোষের বাড়ির খুব কাছেই এই হোটেল। আগে সব সময় তাঁকে দেখা যেত শীর্ষ নেতৃত্বের সঙ্গে। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। এই প্রসঙ্গে তাঁর মন্তব্য, সর্বভারতীয় সভাপতি ছিলেন বলে তাঁকে থাকতে হত। শাহ এলে স্বাগত জানাতেন, সঙ্গে থাকতেন। এখন অন্যরা সেইসব দায়িত্ব সামলায়। কার্যকর্তাদের সঙ্গেই থাকেন আজকাল।

অভিমান হওয়া নিয়ে তিনি বলেছেন, বিজেপির একটা শৃঙ্খলা আছে। কোনও প্রোগ্রামে কাউকে যেতে বলা হলে কর্মীরা সেখানেই যান। কোন নেতা কোথায় যাবে সেটা দল ঠিক করে। তিনি দলের কথা মেনে চলেন। প্রধানমন্ত্রীর সভায় ডাক না পেয়ে তিনি বলেছিলেন, ওই সভা উত্তরবঙ্গে হচ্ছে। সেখানে উত্তরবঙ্গের সবাই হাজির থাকবে। প্রধানমন্ত্রী কলাকাতায় এলে তিনি যাবেন।

কুকথা বলা নিয়ে তাঁর বক্তব্য, তিনি মজা করতেন। ব্যক্তিগত ভাবে কাউকে কোনোদিন আক্রমণ করেননি। প্রশাসনের কাউকে ছোট করেননি। শৃঙ্খলার বাইরে কোনোদিন যাননি। কেউ বিনা কারণে কিছু বললে তার প্রতিবাদ করার অধিকার থেকেই যা বলার বলেছেন।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00