মহাবীর জয়ন্তীতে ব্যহত মেট্রো পরিষেবা, রইল সময়সূচি

Share:

নিজস্ব প্রতিনিধি: মেট্রো সাধারণ মানুষের জন্য খুবই উপকারি একটি পরিষেবা। বর্তমানে খুব কম সময়তেই যেকোনও জায়গায় অতিসহজেই যাওয়া যায়। তবে কিছু কিছু উৎসবে মেট্রো পরিষেবা বাড়ানো হয় আবার কমানো হয়।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এবার মহাবীর জয়ন্তীতে বৃহস্পতিবার মেট্রো চলাচল তুলনামূলক কম চলবে। আরও জানা গিয়েছে, মোট ২৩৬টি মেট্রো চলবে ব্লু লাইনে। ৯০টি মেট্রো চলবে গ্রিন লাইন ওয়ানে। তবে গ্রিন লাইন টু, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে।

অন্যান্য দিন ব্লু লাইনে অর্থাৎ নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত ২৬২টি মেট্রো চলে। বৃহস্পতিবার তা কমে হবে ২৩৬টি। আপ লাইনে ১১৮টি ও ডাউনে ১১৮টি মেট্রো চলবে।

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে সাড়ে ৯টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮-এ। কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো ৯টা ৪০ মিনিটে ছাড়বে। এ ছাড়া স্পেশাল নাইট মেট্রো থাকছে রোজের মতোই। কবি সুভাষ থেকে দমদমে যাওয়ার এই মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে।

মহাবীর জয়ন্তী উপলক্ষে গ্রিন লাইন ওয়ান অর্থাৎ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মোট ৯০টি ট্রেন চলবে আজ অর্থাৎ বৃহস্পতিবার। জানা গিয়েছে, অন্যদিনের তুলনায় ট্রেনের জন্য একটু বেশি সময় অপেক্ষা করতে হবে সাধারণ মানুষকে। কারণ ২০ মিনিট অন্তর পরিষেবা মিলবে আজ। রাত ৯টা ৩৫ মিনিটে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের শেষ মেট্রো ছাড়বে। রাত ৯টা ৪০-এ ছাড়বে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী শেষ মেট্রো।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

সাতসকালে অফিস টাইমে মেট্রোয় বিভ্রাট, নাকাল যাত্রীরা

আতঙ্ক! সাতসকালে মেট্রো কামরায় আগুন, চাঁদনিচকে ব্যহত পরিষেবা, নাজেহাল নিত্যযাত্রীরা

২১ জুলাইয়ে কী চলবে অতিরিক্ত ট্রেন ও মেট্রো? অফিস যাওয়ার আগে জেনে নিন

সেন্ট্রাল মেট্রোলাইনে ঝাঁপ যাত্রীর, থমকে কবি সুভাষগামী মেট্রো পরিষেবা

ফের মেট্রো বিভ্রাট! শুক্রেও থার্ডলাইনে সমস্যা, নাজেহাল যাত্রীরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]