নিজস্ব প্রতিনিধি: শহিদ সমাবেশের জন্য প্রস্তুত তৃণমূল কংগ্রেস। রাত পোহালেই তাঁদের মেগা ইভেন্ট। ইতিমধ্যে জেলা থেকে কাতারে কাতারে কর্মী সমর্থকরা আসছেন কলকাতায়। বাসে, ট্রেনে চেপে কলকাতার অভিমুখে রওনা দিয়েছেন তাঁরা। বহু কর্মী সমর্থক ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন তিলোত্তমা কলকাতায়। এত কিছুর মধ্য়ে প্রশ্ন শহিদ দিবসে কী অতিরিক্ত ট্রেন ও মেট্রো চলবে?
জানা গিয়েছে, কয়েকটি শাখায় অতিরিক্ত ট্রেন চলবে। কিন্তু সেটা ২১ জুলাইয়ের কারণে নয়। ২১ জুলাই পরেছে শ্রাবণ মাসের সোমবার। তাই ওই দিন ভিড়ের কথা মাথায় রেখে অতিরিক্ত ট্রেন চলতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সব শাখায় অতিরিক্ত ট্রেন চলবে না। স্বাভাবিক ট্রেন পরিষেবা চালু থাকবে। ২১ জুলাই জেলা থেকে অর্থাই কলকাতা সংলগ্ন এলাকা থেকে দিনের দিনে বহু সমর্থক আসবেন। তাঁদের জন্য বিশেষ ট্রেন বা মেট্রো পরিষেবা থাকবে না। প্রতিদিনের মতোই চলবে ট্রেন।
রেলের পক্ষ থেকে বলা হয়েছে, ২১ জুলাই একটি রাজনৈতিক কর্মসূচি। কিন্তু ওই দিন বাংলা শ্রবাণের প্রথম সোমবার। ফলে বহু মানুষ শিবতীর্থে যাবেন জল ঢালতে। তাঁদের সুবিধার কথা মাথায় রেখে কিছু কিছু জায়গায় রেলের সংখ্য বাড়তে পারে। এদিন ভিড় হতে পারে শিয়ালদা ও হাওড়া শাখায়। সেই দিকে কড়া নজর রাখবে আরপিএফ। সাখারণ যাত্রী থেকে শুরু কর যাঁরা জল ঢালতে ।যাবেন তাঁদের কিছুটা হলেও সুবিধার ব্যবস্থা করা হতে পারে।
কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মতলাতে এমনিতেই ভিড় হয়। সেই কারণে ৫ মিনিট অন্তর অন্তর মেট্রো থাকে। এদিনও স্বাভাবিক থাকবে মেট্রো পরিষেবা।
বিধানসভা নির্বাচনের আগে বড় মঞ্চ। ধর্মতলায় দাঁড়িয়ে দলনেত্রী কী বার্তা দেন সেটা সামনে থেকে শুনতে চাইছেন তাঁরা। জেলা থেকে ট্রেন, বাস, লরিতে করে তাঁরা আসছেন কলকাতায় গ্র্যান্ড সমাবেশে অংশ নিতে। তাঁদের থাকার ও খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। এই সবকিছুর পাশাপাশি নজর থাকে স্পেশাল ট্রেন বা মেট্রোর ক্ষেত্রে। বাস পরিষেবা দেওয়া হলেও বিশেষ মেট্রো বা ট্রেন পরিষেবা মিলবে না বলে জানা গিয়েছে।