সাতসকালে অফিস টাইমে মেট্রোয় বিভ্রাট, নাকাল যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের মেট্রো বিভ্রাট কলকাতায়। সোমবার সকালে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ার কারণে নাজেহাল হতে হয়েছে অফিস-যাত্রীদের। মাঝেমধ্যেই কোনও না কোনও মেট্রোতে এই পরিষেবা ব্যাহত হওয়ার ঘটনা ঘটে চলেছে। সোমবারও বিদ্যুৎ বিভ্রাটের কারণে পরিষেবা ব্যহত।

জানা গিয়েছে, সোমবার সকালে নোয়াপাড়াতে বিদ্যুৎ বিভ্রাট দেখা যায়। এর জেরেই বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। সকালের দিকে প্রায় ৪০ মিনিট বন্ধ হয়েছে শহীদ ক্ষুদিরামগামী মেট্রো পরিষেবা। অফিস টাইমে অত্যন্ত ব্যস্ত সময়। এই সময় পরিষেবা ব্যাহত হলে বিপুলসংখ্যক মানুষকে নাজেহাল হতে হয়। তার ওপর ৪০ মিনিট পরিষেবা ব্যাহত হওয়ায় নাকাল হতে হয়েছে যাত্রীদের। নোয়াপাড়া মেট্রো স্টেশনে প্রথমেই ভিড় বাড়তে শুরু করে। পরে জানা যায়, বিদ্যুৎ বিভ্রাট দেখতে পাওয়া গিয়েছে। এর ফলে মেট্রো পরিষেবা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হচ্ছে। এই খবরে অত্যন্ত ক্ষুব্ধ মেট্রো যাত্রীরা।

নোয়াপাড়া থেকে ক্ষুদিরাম মেট্রোগামী পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি দমদম থেকে আপ লাইনেও অনিয়মিত ভাবে চলছে মেট্রো। এর ফলে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে যাত্রীদের। মেট্রো কলকাতার লাইফ লাইনের একটি অন্যতম অংশ। অফিস যাওয়ার সময় বিপুলসংখ্যক মানুষ এই মেট্রো পরিষেবা নেয়। সঠিক সময় অফিসে ঢোকার জন্য অতি কম সময়ে মেট্রো পৌঁছে দিতে পারে। সেই জন্য এই পরিষেবা কে অনেকেই গ্রহণ করে। কিন্তু মাঝেমধ্যেই মেট্রো পরিষেবা ব্যাহত হতে থাকে। কখনো বিদ্যুৎ বিভ্রাট, কখনো আত্মহত্যার ঘটনা, কখনো মেট্রো লাইনে জল ঢুকে পড়া। একাধিক ঘটনায় মেট্রো পরিষেবা ব্যাহত হতে থাকে। এর হিসাব চোকাতে হয় যাত্রীদের।

আতঙ্কের নাম কলকাতা মেট্রো! সকালের পর সন্ধ্যায় ফের বিপর্যস্ত পরিষেবা

অরেঞ্জ ও ইয়েলো মেট্রো লাইনে শুরু যাত্রী পরিষেবা, কতটা সুবিধা যাত্রীদের?

মোদির হাত ধরে মেট্রোর নতুন রুটের উদ্বোধন, জানুন ভাড়ার তালিকা

‘ ব্লু প্রিন্ট তৈরি আমার’, কলকাতা মেট্রোর ঐতিহাসিক দিনে স্মৃতিমেদুর মমতা

ভোটের আগে মেট্রো উদ্বোধন! পরিযায়ী পাখি মোদিকে ৫ প্রশ্ন তৃণমূলের

‘দলে আমার কোনও কাজ নেই ‘, মোদির সভায় ডাক না পাওয়ায় অভিমানী দিলীপ

লাইনে ত্রুটি! ব্যস্ত সময়ে ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা, দুর্ভোগে যাত্রীরা

সুখবর! অনলাইনে টিকিট কাটলেই ৫% ছাড়,সিদ্ধান্ত কলকাতা মেট্রোর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]