সপ্তাহের শুরুতেই মেট্রো বিভ্রাটে নাজেহাল অফিসযাত্রীরা, কেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি :সপ্তাহের শুরুতে মেট্রো বিভ্রাটের জেরে নাজেহাল অফিসযাত্রীরা। সোমবার সকাল থেকে ব্লু লাইন আপ ও ডাউন লাইনে সিগন্যালিং-র সমস্যার জন্যই এদিন মেট্রো বিভ্রাট হয়েছে বলে জানা গিয়েছে।

মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, সোমবার সকালে দমদম এবং নোয়াপাড়ার মধ্যে একটি সিগন্যালে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। যারজন্য সকালের দিকে মেট্রো চলাচল বেশ কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে। সিগন্যালের সমস্যার কথা জানতে পেরে মেট্রোর সিগন্যাল এবং টেলিকম ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ররা ঘটনাস্থলে এসে বিষয়টি দেখেন। যদিও তাঁদের উদ্যোগে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা হয়েছে।

সোমবার সকালে মেট্রো স্টেশনে পৌঁছতেই দেখা গিয়েছে ভিড়। নির্দিষ্ট সময় মেনে আসছে না মেট্রো। যারফলে প্রতি স্টেশনেই বাড়তে থাকে ভিড়। পরে মেট্রো আসলেও ভিড়ে ওঠা অনেক জায়গায় হয়ে পড়ে অসম্ভব। ফলে ভোগান্তির শিকার যাত্রীরা।

অফিসযাত্রীদের অভিযোগ, প্রতিদিনের মতো মেট্রো ধরলেও, একেকটি স্টেশনে অনেকক্ষণ ধরে স্টপেজ দিচ্ছিল। যার জেরে সময়ের মধ্যে পৌঁছনো সম্ভব হয়নি গন্তব্যে। বিস্তর ভোগান্তি পোহাতে হয়েছে তাঁদের। ময়দানে প্রায় ১৫ মিনিটের বেশি দাঁড়িয়ে ছিল বলে জানা গিয়েছে। অফিস, স্কুল, কলেজ প্রয়োজনীয় কাজে যাওয়ার সময়ে মেট্রো বিভ্রাটের জেরে অসন্তুষ্ট মেট্রোযাত্রীরা। ট্রেনগুলো একের পর এক দীর্ঘক্ষণ একেকটি স্টেশনে দাঁড়ালে ধৈর্যচ্যুতি ঘটে যাত্রীদের। যাত্রীদের অভিযোগ, প্রথমে স্টেশনে কোনও ঘোষণা করা হয়নি।

অতিরিক্ত সময় ও জ্যাম কাটাতে বহু মানুষ মেট্রোতেই যাতায়াত করেন। মেট্রো পরিষেবাতেই তাঁরা সাচ্ছন্দ বোধ করেন। কিন্তু সেই মেট্রো পরিষেবাই যখন সমস্যার মুখে পড়েন, তখন বিপদে যাত্রীরা।

আতঙ্কের নাম কলকাতা মেট্রো! সকালের পর সন্ধ্যায় ফের বিপর্যস্ত পরিষেবা

অরেঞ্জ ও ইয়েলো মেট্রো লাইনে শুরু যাত্রী পরিষেবা, কতটা সুবিধা যাত্রীদের?

মোদির হাত ধরে মেট্রোর নতুন রুটের উদ্বোধন, জানুন ভাড়ার তালিকা

‘ ব্লু প্রিন্ট তৈরি আমার’, কলকাতা মেট্রোর ঐতিহাসিক দিনে স্মৃতিমেদুর মমতা

ভোটের আগে মেট্রো উদ্বোধন! পরিযায়ী পাখি মোদিকে ৫ প্রশ্ন তৃণমূলের

‘দলে আমার কোনও কাজ নেই ‘, মোদির সভায় ডাক না পাওয়ায় অভিমানী দিলীপ

লাইনে ত্রুটি! ব্যস্ত সময়ে ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা, দুর্ভোগে যাত্রীরা

সুখবর! অনলাইনে টিকিট কাটলেই ৫% ছাড়,সিদ্ধান্ত কলকাতা মেট্রোর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]