গঙ্গার নীচেও মিলবে মোবাইল নেটওয়ার্ক, জানাল মেট্রো রেল

Share:

নিজস্ব প্রতিনিধি : গঙ্গার নীচে মেট্রোর ভিতরেও পাওয়া যাবে মোবাইল নেটওয়ার্ক। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই নেটওয়ার্ক বৃদ্ধি করা হচ্ছে। মেট্রো রেলের তরফে এই কথা জানানো হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি গঙ্গার নীচ দিয়ে মেট্রো রেল পরিষেবা শুরু হয়েছে।

বৃহস্পতিবার মেট্রো রেলের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, গঙ্গার নীচে মেট্রোর মধ্যে কোনও নেটওয়ার্কের সমস্যা হবে না। যাত্রীরা ফাইভ জি মেট্রো পরিষেবা পাবেন। এতদিন গঙ্গার নীচের স্টেশনগুলিতে একটি বহুল ব্যবহৃত সংস্থার নেটওয়ার্ক বসানো ছিল। ওই সংস্থার লাইন যারা ব্যবহার করতেন তাঁরাই নেটওয়ার্ক পেতেন। এবার আরও একটি সংস্থা নেটওয়ার্ক বসিয়েছে স্টেশনগুলিতে। এরফলে আরও বেশি সংখ্যক মানুষ মোবাইল নেটওয়ার্ক পরিষেবা পাবেন। এই পরিষেবা চালু হলে যাত্রীদের গঙ্গার নীচে থাকাকালীন মেট্রোয় কানেকশান পেতে আর কোনও অসুবিধা হবে না। 

উল্লেখ্য, গঙ্গার নীচে মেট্রো পরিষেবা চালু রয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো রেল প্রকল্পে। শুধু এই প্রকল্পেই নয়, কলকাতা মেট্রোর ব্লু লাইন দমদম থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মাটির নীচে সুড়ঙ্গ পথের মধ্য দিয়ে মেট্রো চলাচল করে। সেখানেও আগে নেটওয়ার্কের সমস্যা ছিল। তবে ধীরে ধীরে সেই নেটওয়ার্ক পরিষেবার উন্নতি হয়েছে। 

 

 

 

অরেঞ্জ ও ইয়েলো মেট্রো লাইনে শুরু যাত্রী পরিষেবা, কতটা সুবিধা যাত্রীদের?

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

আতঙ্ক! সাতসকালে মেট্রো কামরায় আগুন, চাঁদনিচকে ব্যহত পরিষেবা, নাজেহাল নিত্যযাত্রীরা

সাতসকালে ফের ব্যহত মেট্রো পরিষেবা, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

এমার্জেন্সি অ্যালার্ম শুনে থামল মেট্রো, সাময়িক বিঘ্ন পরিষেবায়, নেপথ্যের কারণ কী….

অতি শীঘ্র ধর্মতলা থেকে শিয়ালদা রুটে ছুটবে কলকাতা মেট্রো

অপারেটর নিয়োগের বিজ্ঞাপন দিয়েও প্রত্যাহার কর্তৃপক্ষের, মেট্রোর ভবিষ্যৎ কি অনিশ্চিত

বসা নিয়ে মহিলা যাত্রীদের মধ্যে বচসা-হাতাহাতি, ৪ মাসে মেট্রোর হেল্পলাইনে ২.৫ লক্ষ  ফোন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]