অপারেটর নিয়োগের বিজ্ঞাপন দিয়েও প্রত্যাহার কর্তৃপক্ষের, মেট্রোর ভবিষ্যৎ কি অনিশ্চিত

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রেন  অপারেটর নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করে পুনরায় প্রত্যাহার করে নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। তারপর থেকে শুরু হয়েছে জনমানসে বিবিধ ভাবনা চিন্তা। বর্তমান সময়ে কলকাতার বুকে মেট্রোর কোনও বিকল্প নেই। প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতের মাধ্যম  মেট্রো। এদিকে কলকাতা মেট্রোয় ক্রমশ বাড়ছে চালকের সঙ্কট। চলতি মাসের শেষে অন্তত ১৩ জন মোটরম্যান বা মেট্রোচালকের অবসর নেওয়ার কথা।

বর্তমানে কলকাতা মেট্রোয় উত্তর-দক্ষিণ (ব্লু লাইন), ইস্ট-ওয়েস্ট (গ্রিন লাইন ১ এবং ২), জোকা-মাঝেরহাট (পার্পল লাইন) এবং নিউ গড়িয়া-রুবি (অরেঞ্জ লাইন) পথে পরিষেবা চালু রয়েছে। নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারিত হওয়ার কথা খুব তাড়াতাড়ি। তাছাড়াও  মেট্রো পরিষেবা শুরু হতে পারে নোয়াপাড়া-বিমানবন্দরের (ইয়েলো লাইন) মধ্যেও।  শিয়ালদহ থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো রুটও চলতি বছরেই জুড়ে যাওয়ার কথা। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পথেও মেট্রো চলার কথা।

এতগুলি পথে মেট্রো চলাচল শুরু হলে চালকের চাহিদা আরও বাড়বে। এদিকে এতজন চালক অবসর নিচ্ছেন। যদিও ২০২৪ সালে দক্ষিণ-পূর্ব রেল থেকে ২৫ জন চালককে আনতে পেরেছেন মেট্রো কর্তৃপক্ষ। বর্তমানে তাঁদের প্রশিক্ষণ চলছে। পাশাপাশি মেট্রোর ইয়ার্ডে ট্রেন শান্টিংয়ের দায়িত্বে থাকা কর্মীদের কয়েক জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে চালক হিসাবে গড়ে তোলার জন্য।  কিন্তু এত কাঠখড় পুড়িয়েও মেট্রোর চাহিদা এবং জোগানের মধ্যে সমতা বজায় থাকবে কিনা তা নিয়ে ঘোর সন্দেহ রয়েছে।

হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যে সংখ্যক ট্রেন বাড়ানো হয়েছে সেখানে অন্তত ৫০ থেকে ৬০ জন চালকের প্রয়োজন। এখন সেখানে রয়েছেন ৩৫ জন চালক। এই আবহে বেসরকারি সংস্থার মাধ্যমে পাওয়া চুক্তিভিত্তিক ট্রেন অপারেটরদের দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রো চালানোর কথা আগে ভাবা হয়েছিল।

মেট্রো কর্তৃপক্ষ অবশ্য নিজেদের সংশয় নিয়ে নিজেরাই মানতে নারাজ। তাদের দাবি, ইস্ট-ওয়েস্ট ছাড়াও নিউ গড়িয়া-বিমানবন্দর এবং জোকা-মাঝেরহাট মেট্রোপথে রেডিয়ো তরঙ্গ নির্ভর সিগন্যালিং ব্যবস্থা থাকছে। এই ব্যবস্থায় ট্রেন চলাচল নিয়ন্ত্রিত হয় স্বয়ংক্রিয় প্রযুক্তিতে। ফলে, চালকের সেই অর্থে দায়িত্ব থাকবে না। পরিবর্তে ভবিষ্যতে ট্রেন অপারেটর কাম স্টেশন কন্ট্রোলার পদে মেট্রো কর্তৃপক্ষ কর্মী নিয়োগ করতে চাইছে।

আতঙ্কের নাম কলকাতা মেট্রো! সকালের পর সন্ধ্যায় ফের বিপর্যস্ত পরিষেবা

অরেঞ্জ ও ইয়েলো মেট্রো লাইনে শুরু যাত্রী পরিষেবা, কতটা সুবিধা যাত্রীদের?

মোদির হাত ধরে মেট্রোর নতুন রুটের উদ্বোধন, জানুন ভাড়ার তালিকা

‘ ব্লু প্রিন্ট তৈরি আমার’, কলকাতা মেট্রোর ঐতিহাসিক দিনে স্মৃতিমেদুর মমতা

ভোটের আগে মেট্রো উদ্বোধন! পরিযায়ী পাখি মোদিকে ৫ প্রশ্ন তৃণমূলের

‘দলে আমার কোনও কাজ নেই ‘, মোদির সভায় ডাক না পাওয়ায় অভিমানী দিলীপ

লাইনে ত্রুটি! ব্যস্ত সময়ে ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা, দুর্ভোগে যাত্রীরা

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]