Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলা ছবির হল সঙ্কট কাটাতে উদ্যোগী মমতা, নবান্নে ডেকে পাঠালেন ঋতুপর্ণাকে

লা চলে, দিনের পর দিন ধরে হিন্দি ছবির চাপে কোণঠাসা হয়ে যাচ্ছে বাংলা ছবিগুলি। এমনকী অনেক সময় বাংলা ছবির শো সংখ্যা কমিয়ে হিন্দি ছবিকে প্রাধান্য দেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যতই বাংলা ছবি নিয়ে চেঁচান না কেন বাঙালিরা, কিন্তু হিন্দি ছবির উপর দর্শকদের টান যুগ যুগ ধরেই একটু বেশি। সেই কারণেই, দেশের প্রতিটি রাজ্যের হলগুলি তে আঞ্চলিক সিনেমা থেকে হিন্দি ছবির বেশা রমরমা, তাই হল মালিকরাও চান তাঁদের হলে বলিউড ছবির বেশি আমদানি। কারণ হিন্দি ছবিতেই বেশি ব্যবসা হয়। কিন্তু তাতে আঞ্চলিক সিনেমাগুলির দাপট কমে যায়, দর্শকরা মুখ ফেরান সে সব ছবি দেখতে।  সেই প্রভব পড়েছে পশ্চিমবঙ্গেও। এখানকার হলগুলিতেও বাংলা ছবির চেয়ে বেশি রাজত্ব হিন্দি ছবিগুলির। কারণ হিন্দি ছবিতেই বেশি দর্শকদের ভিড়, তাই হলে বাংলা ছবির শো বেশি নেন না হল মালিকেরা। বলা চলে, দিনের পর দিন ধরে হিন্দি ছবির চাপে কোণঠাসা হয়ে যাচ্ছে বাংলা ছবিগুলি। এমনকী অনেক সময় বাংলা ছবির শো সংখ্যা কমিয়ে হিন্দি ছবিকে প্রাধান্য দেওয়া হয়। সামনে স্বাধীনতা দিবস উপলক্ষে একাধিক বাংলা ছবি রিলিজ করছে, যার মধ্যে ধুমকেতু। পাল্লা দিয়ে রিলিজ করছে হৃতিক রোশনের বড় বাজেটের ছবি ওয়ার 2।

যার জন্যে অপেক্ষা করছে দর্শকরা। কিন্তু এই ছবির দাপটে যাতে বাংলা ছবির শো সংখ্যা না কমে সিনেমা হলগুলিতে, তাই আগেভাগেই একটি সিদ্ধান্ত নিয়েছে বাংলা ইন্ডাস্ট্রির চেনামুখেরা। তাঁদের সঙ্গ দিয়ে বড় পদক্ষেপ নিয়েছেন টলিউডের কিংবদন্তি নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তও। বৃহস্পতিবার সকালেই নন্দনে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে গিয়েছেন টালিগঞ্জ ইন্ডাস্ট্রির কলাকুশলীরা। সিনেমা হলগুলিতে বাংলা সিনেমার শো নিতে অনীহা হল মালিকদের, এই নিয়েই গতকাল মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তাঁরা, আর আজ অরূপ বিশ্বাসের বৈঠক করবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ডাকে নবান্ন যাচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে ডাক পেয়েছেন অভিনেত্রী। বৃহস্পতিবার নন্দনে তাঁর নতুন ছবি ‘বেলা’-র প্রচারানুষ্ঠান সেরেই নবান্নের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। জানা যাচ্ছে, বাংলা ছবির শো সংখ্যা কমানো নিয়েই সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন জনপ্রিয় অভিনেত্রী। বৃহস্পতিবার প্রচারের জন্যে মুম্বই থেকে কলকাতা উড়ে এসেছেন ঋতুপর্ণা। আর এদিনই মুখ্যমন্ত্রীর দফতর থেকে ফোন পেয়েছেন তিনি। আর মুখ্যমন্ত্রী আজ সকালেই তাঁকে সময় দিয়েছেন। উল্লেখ্য, হিন্দি ছবির ‘দাপটে’ বাংলা ছবির প্রদর্শন কমে যাচ্ছে। এই বিষয়েই মঙ্গলবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিংহ রানে-সহ একাধিক বাংলা বিনোদন দুনিয়ার প্রথম সারির অভিনেতা, পরিচালক, প্রযোজকেরা একজোট হয়ে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। যেখানে তাঁরা ক্ষোভ উজাড় করে দিয়েছেন। বলেছেন, যেখানে বাংলা ভাষা নিয়ে মুখ্যমন্ত্রী এত লড়াই করছেন সেখানে বাংলা ছবি কেউ দেখতে চাইছে না, হল শো সংখ্যা কমিয়ে দিচ্ছে। আজ সেই বিষয়ে আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে ১৪ তারিখ রিলিজ করতে চলেছে ধুমকেতু। যে ছবিটি র মাধ্যমে প্রায় ১০ বছর পর দেব-শুভশ্রীর জুটিকে পর্দায় দেখবেন দর্শকরা, তা নিয়ে উন্মাদনাও তুঙ্গে। এই ছবি যে হাউসফুল হবে তাতে কোনও সন্দেহ নেই। ধুমকেতুর সঙ্গে সঙ্গে রিলিজ করছে হৃতিক রোশন অভিনীত ওয়ার ২। যশ রাজ ফিল্মসের ব্যানারে এই ছবি যে বক্স অফিস কাঁপাবে তা বলাই বাহুল্য! তাই আগেভাগে ছবির যাতে হল পেতে অসুবিধা না হয়, তার জন্যই এই পদক্ষেপ নিলেন টলিউডের প্রথম সারির তারকারা। পাশাপাশি শোনা যাচ্ছে, ওয়ার ২ এর ছবির পরিবেশকদের তরফে চিঠি গিয়েছে রাজ্যের পরিবেশকদের কাছে। এবং তাঁরা জানিয়েছে ওয়ার ২ কোনও শো ভাগ করে নেবে না বাংলা ছবির সঙ্গে। স্বভাবতই শো টাইমিং নিয়ে বজ্রপাতের সৃষ্টি হয়েছে।শেষ কিছুদিনে বাংলা ভাষা নিয়ে নানা আন্দোলন শুরু হয়েছে। যে ভাষা নিয়ে আগেও লড়াই হয়েছে। ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলতে শুনলেই পরিযায়ী শ্রমিকদের আটক করা হচ্ছে নয়তো বাংলাদেশি অপবাদ দিয়ে বাংলাদেশে চলে যেতে বাধ্য করা হচ্ছে।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00