Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাহুলের নৈশভোজে ফের ঐক্যবদ্ধ ‘ইন্ডিয়া’র ছবি, হাজির অভিষেক-সহ ২৪ দলের ৫০ নেতা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ছত্রখান বিরোধী শিবির ফের ঐক্যবদ্ধ। বৃহস্পতিবার (৭ অগস্ট) লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির দেওয়া নৈশভোজের আসরে ফের ‘ইন্ডিয়া’ জোটের ঐক্যবদ্ধের চিত্রই ধরা পড়ল। কংগ্রেস সহ দেশের ২৪ প্রধান বিরোধী দলের তরফে কমপক্ষে ৫০ নেতা ওই নৈশভোজের আসরে হাজির ছিলেন। উপস্থিত থাকা নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তৃণমূল কংগ্রেসের […]

ধর্ষক বাবাজি আসারামের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি গুজরাত হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি: নিজের আশ্রমেই একাধিক শিষ্যাকে ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর অন্তর্বর্তী জামিনের মেয়াদ ফের একবার বাড়াল গুজরাত হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (৭ অগস্ট) গুজরাত হাইকোর্টের বিচারপতি ইলেশ জে ভোরা ও বিচারপতি পিএম রাভালের ডিভিশন বেঞ্চ আগামী ২১ অগস্ট পর্যন্ত ‘ধর্ষক’ ধর্মগুরুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন। শারীরিক অসুস্থতাজনিত কারণেই আসারামের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানো […]

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে ফের চলল গুলি, এক মাসের মধ্যে দ্বিতীয়বার হামলা

নিজস্ব প্রতিনিধি: খলিস্তানি জঙ্গিদের লাগাতার নিশানায় কৌতুকাভিনেতা কপিল শর্মা। কানাডার সারে-তে তাঁর মালিকাধীন ক্যাফেতে বৃহস্পতিবার (৭ অগস্ট) ফের চলল গুলি। সমাজমাধ্যমে ইতিমধ্যেই ওই গুলি চালানোর এক ভিডিও ভাইরাল হয়েছে। অন্ততপক্ষে ২৫ রাউন্ড গুলি চলেছে। এ নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয়বার কপিলের মালিকানাধীন ‘ক্যাপস ক্যাফে’-তে গুলি চলার ঘটনা ঘটল। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। কপিলের […]

কাঁচড়াপাড়া রেল ওয়ার্কশপে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, গ্রেফতার ৩

কাঁচড়াপাড়া রেল ওয়ার্কশপের নাম ব্যবহার করে চলছে লক্ষ লক্ষ টাকার প্রতারণা। ভুয়ো পরিচয়পত্র ও নথি বানিয়ে চলছিল এই প্রতারণা।

ফের বাইশ গজে ফিরছেন টাইগারদের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ক্রিকেট ভক্তদের জন্য সুখবর। ফের বাইশ গজে ফিরছেন প্রাক্তন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। আসন্ন এনসিএল টি–টোয়েন্টিতে চট্টগ্রামের হয়ে খেলতে দেখা যাবে বাংলাদেশের আন্যতম সেরা ওপেনারকে। আজ বৃহস্পতিবার (৭ অগস্ট) সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তামিমের কাকা তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান। চলতি বছরের মার্চে প্রিমিয়ার লিগ খেলার সময়ে মাঠেই হৃদরোগে আক্রান্ত […]

জলবন্দি পানিহাটিতে এখন বাড়ির দুয়ারেই ভেসে আসছে মাছ, হাঁড়িতে উঠছে তেলাপিয়া!

নিজস্ব প্রতিনিধি, পানিহাটি: একটানা বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র মানুষ ভুগছে জলযন্ত্রণায়। ভয়াবহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন মানুষ। কিছুদিন আগেই বিরাটিতে এক পাঁচ মাসের শিশুর মৃত্যু হয়েছে ঘরের মধ্যে বৃষ্টির জলে ডুবে। রাজ্য জুড়ে একইরকম চিত্র। প্রায় দু’মাস ধরে জলবন্দি অবস্থায় কাটছে পানিহাটি পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বহু মানুষের জীবন। রাস্তাঘাট, বাড়ির উঠোন […]

বাড়িতে ঢুকে মহিলাকে যৌন হেনস্থা পুরুষ পুলিশ কর্মীদের, ক্ষোভে ফুঁসছে পাকিস্তান

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পাকিস্তানের পুলিশের আরও এক ন্যক্কারজনক কাণ্ডের ভিডিও ভাইরাল। এবার এক বিবাহ বিচ্ছিন্না মহিলাকে শ্বশুরের ভিটে থেকে উ‍ৎখাত করতে আচমকাই যমদূতের মতো হাজির হলো উর্দিধারীরা। তার পরে ওই মহিলাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছনাও করা হয়েছে। যৌন হেনস্থার চেষ্টাও চালান পুরুষ কর্মীরা। সমাজমাধ্যমে ইতিমধ্যে ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। আর তাতেই ক্ষোভে […]

৭০০ টাকা খরচ করলেই শরীর ‘গরম’ করা ভিডিও বানানো যাবে Grok-এ

নিজস্ব প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা মানেই চমক, আর ইলন মাস্ক থাকলে তো কথাই নেই! এবার তাঁর xAI সংস্থার তৈরি চ্যাটবট Grok নতুন এক ফিচার নিয়ে চরম বিতর্কের মুখে। নাম ‘Grok Imagin’, যার মাধ্যমে ব্যবহারকারীরা শুধু লেখা বা ছবি দিয়েই ১৫ সেকেন্ডের ভিডিও বানাতে পারেন। কিন্তু বিতর্কের কেন্দ্রে রয়েছে এর একটি মোড – ‘স্পাইসি মোড’। কী এই […]

প্রকাশ্য দিবালোকে অপহরণের চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি: পশ্চিমবঙ্গে আর কিছুতেই যেন নিশ্চয়তা থাকছে না। প্রকাশ্য দিবালোকে ময়নাগুড়িতে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। দিনের আলোয় গৃহবধূকে অপহরণ করার চেষ্টা চলল উত্তরের এই শহরে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে। গৃহবধূর প্রত্যুৎপন্নমতিত্বে শেষ পর্যন্ত সফল হতে পারেনি অপহরণকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যখন ওই গৃহবধূকে অপহরণ করা হচ্ছিল তখন তিনি চিৎকার করতে শুরু করেন। […]

চিনের সঙ্গে যোগসূত্র, এবার Intel-এর CEO-র ইস্তফা চাইলেন ‘পাগলাটে’ ট্রাম্প

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাগলামোতে কিছুতেই রাশ টানা যাচ্ছে না। এবার চিনের সঙ্গে যোগসূত্র থাকায় বহুজাতিক প্রযুক্তি সংস্থা ইন্টেলের (Intel) মুখ্যনির্বাহী আধিকারিক (CEO) লিপ বু ট্যানের (Lip-Bu Tan) ইস্তফা দাবি করেছেন। বৃহস্পতিবার (৭ অগস্ট) নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ’ হ্যান্ডলে এক পোস্টে ইন্টেল সিইওকে নিশানা করে তিনি লিখেছেন, ‘INTEL-এর সিইও অত্যন্ত দ্বিধাগ্রস্ত এবং অবিলম্বে […]

হাড়হিম করে দেওয়া ঘটনা! হাতুড়ে চিকিৎসককে মেরে পুঁতে দেওয়া হল মাটিতে

নিজস্ব প্রতিনিধি, কটক: নানারকম অমানবিক কীর্তি নিয়ে বারবার শিরোনামে আসছে ওড়িশা। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, ওড়িশার গজপতি জেলায় কালা জাদু করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রামবাসীরা হত্যা করে জঙ্গলে পুঁতে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। ২৮ জুলাই রাতে গজপতির মোহনা পুলিশ সীমানার অন্তর্গত কুসুমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম করুণাকর দলাই। তিনি পেশায় ছিলেন একজন হাতুড়ে […]

গাজায় ২৪ ঘণ্টায় ইজরায়েলি জল্লাদদের হাতে নিহত আরও ৯৮ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক: ঘড়ির কাঁটাকেও হার মানাচ্ছে লাশের সংখ্যা। ক্ষুধার রাজ্য গাজায় গত ২৪ ঘন্টায় ইজরায়েলি জল্লাদদের গুলিতে প্রাণ হারিয়েছেন আরও ৯৮ ফিলিস্তিনি। তাদের মধ্যে ৫১ জন মারা গিয়েছেন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। পাশাপাশি ইজরায়েলি সেনার হামলায় আহত হয়েছেন আরও ৬০৩ জন। বৃহস্পতিবার (৭ অগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছে, ‘গত […]

চোট গুরুতর, আসন্ন দুটো সিরিজ থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ, কতদিন মাঠের বাইরে থাকবেন?

সম্পূর্ণ সুস্থ হওয়ার পরেই পন্থের মাঠে নামার ছাড়পত্র পাবেন তিনি। তাই এতদিন মাঠের বাইরে থাকার জন্যে এশিয়া কাপ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে পারবেন না পন্থ।

‘আমি ওঁর সঙ্গে আর থাকতে চাই না’, পরকীয়ায় জড়িয়ে হিরো আলমকে ডিভোর্স দিলেন রিয়ামণি

অনেক চেষ্টা করেও সংসার টিকিয়ে রাখতে পারলেন না বাংলাদেশের আলোচিত ইউটিউবার-অভিনেতা আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। ঘর ভাঙল তাঁর।

অশ্লীলতা ছড়ানোর অভিযোগে বিদ্ধ ‘কামসূত্র’ গার্ল শ্বেতা মেননকে ‘রক্ষাকবচ’ দিল কেরল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: বাণিজ্যিক বিজ্ঞাপন ও মালায়ালি ছবিতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে বিদ্ধ ‘কামসূত্র’ গার্ল শ্বেতা মেননকে ‘রক্ষাকবচ’ দিল কেরল হাইকোর্ট। মালায়ালি অভিনেত্রীর আর্জির প্রেক্ষিতে বৃহস্পতিবার (৭ অগস্ট) কেরল হাইকোর্টের বিচারপতি ভি জি অরুণ অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের এফআইআরের ভিত্তিতে চলা তদন্তের উপরে স্থগিতাদেশ দিয়েছেন। পাশাপাশি এ বিষয়ে রাজ্য সরকার ও শ্বেতার বিরুদ্ধে মামলা দায়েরকারী সমাজকর্মী মার্টিন […]

ট্যাংরায় দে পরিবারের হত্যাকাণ্ডে চার্জ গঠন করল শিয়ালদহ আদালত

নিজস্ব প্রতিনিধি: ট্যাংরায় দে পরিবারের হত্যাকাণ্ডের ঘটনায় চার্জ গঠন করল শিয়ালদহ আদালত। বাড়ির দুই বউ ও নাবালিকাকে হত্যা করার ঘটনায় বাড়ির দুই ছেলের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। পরিবারের ৩জনকে খুন করার ঘটনায় বাড়ির দুই ছেলে প্রণয় ও প্রসূণ দে-কে গ্রেফতার করা হয়েছিল। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। ঘটনার প্রায় ৭ মাস পর […]

ছাতা ছাড়া বেরোবেন না, আগামী দু’ঘণ্টার মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে জানিয়েছিল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। বৃহস্পতিবার বিকেলে নতুন করে আবহাওয়ার সর্তকতা জারি করল আলিপুর। আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী দু থেকে তিন ঘণ্টায় বঙ্গের বারোটি জেলায় প্রবল ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তার মধ্যে […]

ধনখড়ের উত্তরসূরি নির্বাচনে এনডিএ প্রার্থী কে? ১২ অগস্ট ঘোষণা হবে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পদত্যাগী জগদীপ ধনখড়ের উত্তরসূরি নির্বাচনে এনডিএ’র প্রার্থী কে হবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির প্রাক্তন সভাপতি জেপি নাড্ডা। আজ বৃহস্পতিবার (৭ অগস্ট) সংসদ ভবনে এনডিএ’র সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১২ অগস্ট এনডিএ’র প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ […]

ফের ওড়িশা, মাসাধিককাল দলিত নাবালিকাকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার জামাইবাবু-সহ ৩

নিজস্ব প্রতিনিধি, কটক: ফের শিরোনামে ওড়িশা। ভারতের এই বিজেপি শাসিত রাজ্যের ময়ূরভঞ্জ জেলায় এক মাসেরও বেশি সময় ধরে ১১ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ দায়ের হওয়ার পর ওড়িশা পুলিশ এক নাবালিকাসহ তিনজনকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের মধ্যে একজন আবার নাবালক। বৃহস্পতিবার এই তথ্য দিয়েছেন এক পুলিশ আধিকারিক। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে নাবালিকার […]

উত্তরাখণ্ডের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি আশুতোষ, কীভাবে বেঁচে ফিরলেন অভিনেতা?

উত্তরাখণ্ডের মেঘ ভাঙনের ঘটনা থেকে বেঁচে যাওয়ার বিষয়ে আশুতোষ জানিয়েছেন, ‘আমি নিরাপদ, আমাদের জায়গা নিরাপদ। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমি দুঃস্বপ্নের ঠিক একদিন আগে ধারালি ছেড়ে এসেছি।’

বাংলা বলায় মারধর! হরিয়ানা থেকে কালশিটে নিয়ে ফিরলেন বাবা ছেলে

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ : কাজ করতে গিয়েছিলেন ভিনরাজ্যে। কিন্তু সেখানে গিয়ে বাংলা ভাষায় কথা বলার কারণে বাংলাদেশি ভেবেই তাঁদের মারধর করার অভিযোগ উঠেছে হরিয়ানা পুলিশের বিরুদ্ধে। বাধ্য হয়ে বাড়িতে পালিয়ে এসেছেন বাবা ও ছেলে। মারধর করে তাঁদের গায়ে কালশিটে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগরের বাসিন্দা সাধন দাস ও সৌভিক দাস কাজ […]

ছেলের জন্মদিন উপলক্ষ্যে ৬০ হাজার গাছের চারা বিলি ‘পরিবেশপ্রেমী’ দম্পতির

নিজস্ব প্রতিনিধি, বামনপাড়া: সন্তান জন্মের পর নতুন সদস্যের আগমনে বাবা-মা সকলকে মিষ্টি খাওয়ান। এটাই সর্বত্র দেখতে পাওয়া যায়। কিন্তু ভিন্ন চিত্র দেখা গিয়েছে জলপাইগুড়িতে। ছেলের জন্মের আনন্দে নার্সিংহোমের কর্মীদের মিষ্টিমুখ করানোর পরিবর্তে তুলে দিয়েছিলেন নিমের চারা। এখানেই শেষ নয়, সেই নবজাতকের বয়স এখন ১৪। এই ১৪ বছর ধরে ছেলের জন্মদিন উপলক্ষ্যে গাছের চারা বিলি করেন […]

0:00