Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিন অন্যায় করেননি, করতে পারেন না’, দাবি ফিরহাদের

দলের প্রতিষ্ঠা দিবসে ফিরহাদ যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে জোরালো সাওয়াল করেছেন, তেমনি এটাও মানলেন যে দলের একাংশ দুর্নীতিতে জড়িয়ে পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দলের(TMC) ২৭তম প্রতিষ্ঠা দিবসের(Foundation Day) দিনেই বিস্ফোরক রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)। একদিকে যেমন তিনি দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হয়ে জোরালো সাওয়াল করলেন, তেমনি এটাও মেনে নিলেন দলের একাংশ দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। নতুন বছরের প্রথম দিনেই কলকাতার চেতলায় আয়োজিত একটি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যেই এই দাবি করেছেন ফিরহাদ। তাঁর এহেন দাবি, একদিকে যেমন তৃণমূলের অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দলের আদি নেতাদের অবস্থানকে তুলে ধরেছে তেমনি দলকে কিছুটা হলেও বিতর্কের মুখে ঠেলে দিয়েছে। বিশেষ করে দুর্নীতির প্রসঙ্গ স্বীকার করে নেওয়ার বিষয়টি বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে।

ঠিক কী বলেছেন এদিন ফিরহাদ? কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী জানিয়েছেন, ‘আমরা তৃণমূল কংগ্রেস একটা সংসার। কিছু মানুষ নিশ্চিত ভাবে অন্যায় করেছেন। দুর্নীতি জড়িয়ে পড়েছেন। কিন্তু তা বলে আমরা সবাই নই। স্বীকার করতে বাধা নেই. দলের একাংশ দুর্নীতি করেছে। আমি চাই আমার দলের ছেলেরা চাকরি পাক। কিন্তু চাকরির জন্য টাকা দেওয়া আর মায়ের শরীর থেকে মাংস কেটে নেওয়া এক। আমার বাড়িতেই সিবিআই তল্লাশি চালিয়েছে। তবে চেতলার বুকে কোনও মানুষ দাঁড়িয়ে আজ বলতে পারবে, ফিরহাদ হাকিম কোনও দুর্নীতি করেছেন। ২৫ বছরে কোনও কাউন্সির, কোনও প্রমোটার, কোনও ঠিকাদার, কারোর কাছ থেকে হাত পেতে একটা পয়সা নিয়েছে। একটা ধারণা তৈরি করতে চাইছে বিজেপি(BJP)। কিন্তু আমরা সবাই চোর নই।’

এর পাশাপাশি ফিরহাদ জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় দলে হোক বা সরকারে দুর্নীতি চান না। তিনি কোনওদিন অন্যায় করেননি করতে পারেন না। দীর্ঘ লড়াই ও আন্দোলনের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই জায়গায় পৌঁছেছেন। মানুষের জন্য তিনি সব কাজ করেছেন। আজও চেষ্টা করে চলেছেন। চাকরিতে দুর্নীতি দল কোনও ভাবেই বরদাস্ত করবে না। স্বীকার করতে বাধা নেই. দলের একাংশ দুর্নীতি করেছে। কিছু মানুষ নিশ্চিত ভাবে দুর্নীতি জড়িয়ে পড়েছেন। কিন্তু তা বলে আমরা সবাই নই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। তিনি সততার প্রতীক। তিনি কোনওদিন কোনও অন্যায় করেননি, কোনও অন্যায়কে মুখ বুজে মেনেও নেননি। আগামী দিনেও মানবেন না।’

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00