Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবসে দলকে বার্তা মমতা-অভিষেকের

দলের প্রতিষ্ঠা দিবসে বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের প্রথম দিন। আর আজই দলের(TMC) প্রতিষ্ঠা দিবস(Foundation Day)। তাই সকালেই দলের নেতাকর্মী থেকে সমর্থকদের বার্তা দিলেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। দলের ২৭তম প্রতিষ্ঠা দিবসে ট্যুইট করে বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও(Abhishek Banerjee)। মুখ্যমন্ত্রী দলকে বার্তা দেওয়ার পাশাপাশি নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন রাজ্যবাসীকে। একই সঙ্গে এদিন রাজ্যে পালন করা হচ্ছে Students Day-ও। আর তাই এদিন রাজ্যের পড়ুয়াদের শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

দলের প্রতিষ্ঠা দিবসে মমতা লিখেছেন, ‘মা–মাটি-মানুষের সেবায় ১৯৯৮ সালের পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের পথচলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথে আমাদের মূল দিশারী ছিল দেশমাতৃকার সম্মান, বাংলা মায়ের স্বার্থ এবং মানুষের গণতান্ত্রিক অধিকার। আজও আমাদের দলের প্রতিটি কর্মী – সমর্থক এইসব লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ। তাঁদের নিরলস আত্মত্যাগকে আমি বিনম্র চিত্তে সম্মান ও শ্রদ্ধা জানাই। তৃণমূল কংগ্রেস পরিবার আজ অগণিত মানুষের আশীর্বাদ ভালোবাসা – দোয়ায় পরিপূর্ণ। আপনাদের অকুণ্ঠ সমর্থনকে পাথেয় করেই বৃহৎ গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষের জন্য লড়াই চালিয়ে যাবো আমরা। কোনরকম অপশক্তির কাছে মাথা নত নয়, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে। মা – মাটি – মানুষ পরিবারের সকল কর্মী, সমর্থক এবং সদস্যকে জানাই প্রণাম ও শ্রদ্ধা।’ এর পাশপাশি মুখ্যমন্ত্রী নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ নববর্ষ ২০২৪। আপনাদের সকলের প্রচুর আনন্দ, সুস্বাস্থ্য, সমৃদ্ধি, কামনা করছি। নতুন বছর সকলের জন্য সুখ এবং সাফল্যে ভরে উঠুক।’

অন্যদিকে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ট্যুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আজ তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবসের উদযাপন! আমাদের নিবেদিত সদস্যদের অটল সমর্থন এক অবিশ্বাস্য যাত্রা। জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। আগামী দিনেও ঐক্যবদ্ধ হয়ে আমরা সততা ও নিষ্ঠার সাথে জাতির সেবা করে যাব!’ আবার Students Day উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী রাজ্যের পড়ুয়াদের শুভেচ্ছা বার্তা দিয়ে জানিয়েছেন, ‘স্টুডেন্টস ডে উপলক্ষে সকল ছাত্র-ছাত্রীকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নব প্রজন্মের স্বপ্নকে সফল করতে পশ্চিমবঙ্গ সরকার সর্বদা তাদের পাশে আছে।’

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00