Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তদন্তের ক্ষেত্রে বিশেষ ইউনিট গঠন লালবাজারের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : তদন্তের ক্ষেত্রে সুবিধার জন্য বড় পদক্ষেপ কলকাতা পুলিশের। কোনও ধরনের তদন্তের ক্ষেত্রে কাজে সুবিধা করতে কলকাতা পুলিশের সকল ডিভিশন এবং গোয়েন্দা বিভাগে সাহায্যকারী ইউনিট গঠন করেছে লালবাজার। কলকাতা পুলিশের পক্ষ থেকে ওই ইউনিট গঠন করার বিষয়টি জানানো হয়েছে।

জানা গিয়েছে, এই ইউনিটে ডিভিশনের একজন করে ইনস্পেক্টর, দু’জন করে অফিসার এবং দু’জন কনস্টেবল থাকবে। ডিভিশনের থানা থেকে ওই অফিসার এবং কনস্টেবলদের নেওয়া হবে। প্রতিদিন এক এক থানা থেকে ভাগ করে ইউনিটের জন্য অফিসারকে পাঠাবে। ইতিমধ্যেই বিভিন্ন ডিভিশনে কাজ শুরু হয়েছে।

কলকাতা পুলিশ সূত্রে খবর, তদন্তের ক্ষেত্রে এই ইউনিটকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে কন্ট্রোলরুম থেকে বা ঊর্দ্ধতন কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি জেনে নিয়ে অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে হবে। ঘটনাস্থলে পৌঁছে গোটা বিষয়টি আইনি ও পদ্ধতিগত সব বিষয়টি খতিয়ে দেখতে হবে। থানায় পৌঁছে সবদিক খতিয়ে দেখে এফআইআর লেখাতে সাহায্য করতে হবে।

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ধারা মেনে ঘটনাস্থলের ভিডিও করা থেকে সাক্ষীর বক্তব্য রেকর্ড করতে হবে। ইউনিটের সদস্যেরাই থানার অফিসারদের সবরকম সাহায্য করবেন। গ্রেফতারের নথি তৈরি করা থেকে শুরু মামলার নথি এবং তথ্য সব কিছু সুরক্ষিত করা হবে। তদন্তের ক্ষেত্রে সাহায্য করতে মামলার শুরুতে থানাকে প্রযুক্তিগত এবং আইনি ইনপুট দেবেন।

পুলিশ জানিয়েছে, নথি সংগ্রহ করার জন্য মোবাইল ফরেন্সিক ইউনিটের সঙ্গে সমন্বয় রেখে চলবে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে।

লালবাজার সূত্রে খবর, বাড়ি বিপর্যয়, অগ্নিকাণ্ড, দুর্যোগ বা অন্যান্য বড় ধরনের ঘটনার ক্ষেত্রে ইউনিটের সদস্যদের ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে। বড় কোনও ঘটনায় কলকাতা পুলিশের মোবাইল কমান্ড সেন্টার থাকলে সেখানে ইউনিটের সদস্যদের উপস্থিত থাকতে হবে। সেন্টারের কমান্ডারের কাছে রিপোর্ট জমা করতে হবে।

 

বাড়িতে পরিচারিকা, ড্রাইভার আছে? প্রবীণ নাগরিকদের নিরাপত্তায় বড় সিদ্ধান্ত পুলিশের

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

নবান্ন অভিযান ঘিরে বড় অশান্তি রুখে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পুলিশ কর্তারা

নবান্ন অভিযানের জেরে শহরে যান নিয়ন্ত্রণ, কোন কোন রাস্তা বন্ধ জেনে নিন

৬ দিন ডিজিটাল অ্যারেস্ট, ২ কোটির বিনিময়ে মুক্তি মিলল কলকাতার অধ্যাপক দম্পতির

নিস্তার নেই কসবাকাণ্ডের হোতা মনোজিতের, মারাত্মক প্রমাণ হাতে পেল কলকাতা পুলিশ

‘সিবিআই চাই না’, কলকাতা পুলিশেই আস্থা নির্যাতিতার পরিবারের

স্বভাব যায় না ম’লে’, ফের লরি থেকে তোলা আদায়ে অভিযুক্ত পুলিশ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00