স্বভাব যায় না ম’লে’, ফের লরি থেকে তোলা আদায়ে অভিযুক্ত পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের প্রকাশ্যে পুলিশের তোলাবাজির অভিযোগ। রাতে শহরে লরি আটকে টাকা নেওয়ার ছবি দেখা গিয়েছে। শনিবার গভীর রাতে মেটিয়াবুরুজে লরি দাঁড় করিয়ে টাকা নিতে দেখা গিয়েছে এক পুলিশকর্মীকে। পুলিশের টাকা তোলার ঘটনা নতুন নয়। আগেও এই ঘটনা ঘটেছে।

রাতের শহরে লরি, ট্রাকের দৌরাত্ম বৃদ্ধি পায়। রাস্তায় রাস্তায়চলে পুলিশি টহল। আর সেই পুলিশকেই ফের দেখতে পাওয়া গেল টাকা তুলতে। সম্প্রতি, টাকা তোলার অভিযোগ বার বার দেখা গিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। তার পরেও শিক্ষা নেই। লরি আটকে ফের টাকা তুলতে দেখা গিয়েছে উর্দিধারীকে। সেই ছবি এখন ভাইরাল। যদিও ছবি-র সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে। ছবিতে দেখা গিয়েছে রাতে মেটিয়াবুরুজে একটি লরিকে আটকে দেয় এক পুলিশকর্মী। চালকের হাত থেকে কিছু একটি নেয়। তারপরেই সেই হাতে রোল করা অবস্থায় দেখা গিয়েছে কিছু।

সম্প্রতি, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পুলিশের সামনে সিভিক ভলেন্টিয়ারের তোলাবাজির ঘটনা প্রকাশ্যে এসেছে। পুলিশ সবটা দেখেও কিছু বলেনি বলে অভিযোগ। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এতকিছুর পরেও শিক্ষা নেই। বার বার পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ জানিয়েছেন স্থানীয় থেকে ট্রাক ও লরির চালকরাও।

স্থানীয়রা অভিযোগ জানান, অনেক সময় পুলিশের হাত থেকে বাঁচতে দ্রুত গতিতে লরি ও ট্রাক চলে। যার ফলে বড়সড় দুর্ঘটনা ঘটে মাঝেমধ্যেই। বার বার অভিযোগ আসার পরেও টনক নড়ছে না। রাত হলেই যেমন লরি ও ট্রাক চলে, তেমন পুলিশেরও তোলাবাজির ঘটনা চলতে থাকে।

 

বাড়িতে পরিচারিকা, ড্রাইভার আছে? প্রবীণ নাগরিকদের নিরাপত্তায় বড় সিদ্ধান্ত পুলিশের

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

নবান্ন অভিযান ঘিরে বড় অশান্তি রুখে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পুলিশ কর্তারা

নবান্ন অভিযানের জেরে শহরে যান নিয়ন্ত্রণ, কোন কোন রাস্তা বন্ধ জেনে নিন

৬ দিন ডিজিটাল অ্যারেস্ট, ২ কোটির বিনিময়ে মুক্তি মিলল কলকাতার অধ্যাপক দম্পতির

‘সিবিআই চাই না’, কলকাতা পুলিশেই আস্থা নির্যাতিতার পরিবারের

৩ দিন বন্ধ বিদ্যাসাগর সেতু, কবে, কখন, ঘুরপথ নিয়ে বড় আপডেট

শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে মামলা দায়েরকারী ওয়াজাহাত খান পুলিশের জালে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]