পাসপোর্ট ভেরিফিকেশনে আরও কড়াকড়ি পদক্ষেপ লালবাজারের, নেপথ্যে কোন কারণ?

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে সাম্প্রদায়িক অশান্তির জেরে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে। হিন্দুদের উপর চলছে অকথ্য অত্যাচার। সঙ্গে পাল্লা দিয়ে চলছে হিন্দু মন্দিরের ধ্বংসলীলা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দু দেবদেবীদের মূর্তি। এহেন বিশৃঙ্খল পরিস্থিতিতে বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে কলকাতায় ঢুকতে পারে পাক জঙ্গি। সক্রিয় হতে পারে জেহাদি মডিউল। সীমান্তের ওপারে পরিস্থিতি বদলানোর পরই চিন্তার ভাঁজ এদেশের গোয়েন্দাদের কপালে। যাতে কোনওভাবেই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেই কারণেই এবার আরও সতর্ক হয়ে উঠছে লালবাজার।

আরও পড়ুনঃ ছাত্রীকে কুরুচিকর মেসেজ স্কটিশচার্চের অধ্যাপকের, জানাজানি হতেই তুমুল বিক্ষোভ পড়ুয়াদের

এবার আরও কড়াকড়ি করা হচ্ছে পাসপোর্ট ভেরিফিকেশন প্রক্রিয়া(Passport Verification Process)। এই সংক্রান্ত বিষয়ে রাজ্যের থানাগুলিকে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় সাফ বলা হয়েছে, কেউ পাসপোর্টের জন্য আবেদন করলে সবার আগে তাঁর ভোটার কার্ড, আধার কার্ড, বাড়ির ঠিকানা সহ যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখতে হবে। আদৌ সেই ব্যক্তি উল্লেখিত ঠিকানায় থাকেন কিনা তাও যাচাই করে দেখতে হবে।‌ শুধুমাত্র নিরাপত্তার আরও কঠোর করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ ‘আমাকে বাঁচান’, জামিনের আশায় ভার্চুয়াল আদালতে কাতর আর্জি পার্থর

সম্প্রতি ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট বানানোর একাধিক ঘটনা লক্ষ্য করা গিয়েছে। এই মর্মে মাত্র কিছুদিন আগেই পার্কস্ট্রিট থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সেলিম মাতব্বরকে গ্রেফতার করা হয়েছিল। জানা গিয়েছিল, দিল্লি থেকে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে তা ব্যবহার করে রাজস্থানের ঠিকানায় পাসপোর্ট তৈরি করা হয়েছিল। এরপরই সতর্ক হয় লালবাজার। বাংলাদেশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর থেকেই ভুয়ো পাসপোর্টের বিষয়টি নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। ভুয়ো নথি ব্যবহার করে কেউ যাতে পাসপোর্ট বানিয়ে তার অসৎ ব্যবহার না করতে পারে সেইজন্য পাসপোর্ট ভেরিফিকেশনে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ।

বাড়িতে পরিচারিকা, ড্রাইভার আছে? প্রবীণ নাগরিকদের নিরাপত্তায় বড় সিদ্ধান্ত পুলিশের

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

নবান্ন অভিযান ঘিরে বড় অশান্তি রুখে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পুলিশ কর্তারা

নবান্ন অভিযানের জেরে শহরে যান নিয়ন্ত্রণ, কোন কোন রাস্তা বন্ধ জেনে নিন

৬ দিন ডিজিটাল অ্যারেস্ট, ২ কোটির বিনিময়ে মুক্তি মিলল কলকাতার অধ্যাপক দম্পতির

নিস্তার নেই কসবাকাণ্ডের হোতা মনোজিতের, মারাত্মক প্রমাণ হাতে পেল কলকাতা পুলিশ

‘সিবিআই চাই না’, কলকাতা পুলিশেই আস্থা নির্যাতিতার পরিবারের

স্বভাব যায় না ম’লে’, ফের লরি থেকে তোলা আদায়ে অভিযুক্ত পুলিশ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]